প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা থুন
স্থানীয় প্রতিনিধি: গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আব্দুল মতিন মতি (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুল মতিন মতির বাড়ি বগুড়া শহরে।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে আব্দুল মতিন ও রিফায়েতপুর গ্রামের ডায়না বেগমের বিয়ে বিচ্ছেদ হয়। ওই দম্পতির ছেলে উচ্ছ্বাস রিফাতপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে বাদিয়াখালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুপুরে আব্দুল মতিন ছেলের লেখাপড়ার খরচ দিতে উচ্ছ্বাসের মামা বাড়ি আসেন। উচ্ছ্বাস বর্তমানে মাদকাসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে বিকেলে বাবা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উচ্ছ্বাস ক্ষিপ্ত হয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে। ওই বাড়ির লোকজন এ অবস্থায় আব্দুল মতিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্ছ্বাসকে আটক করা হয়েছে।