Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রোনালদোকে রাস্তায় দেখলে কথা বলবেন না মোরিনহো

স্পোর্টস ডেস্ক: ইপিএলের দুই সুপার কোচ  আর্সেন ওয়েঙ্গার এবং হোসে মোরিনহো আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন। আর এ বার এই বিতর্কের সঙ্গে জুড়ে গেল আরও এক তারকার নাম। ক্রিশ্চিয়ানো রোনালদো।

এক দিকে আর্সেনাল কোচ সাফ বলে দিলেন, সিআর সেভেনকে সই না করানোর সিদ্ধান্তই তাঁর কোচিং জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। অন্য দিকে চেলসির ‘বস্’ মোরিনহো তোপ দাগলেন, টিমে রোনালদো ছিলেন তাই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি।

২০০৩-’০৪ মরসুমে রোনালদোর সঙ্গে প্রথম কথা বলেন ওয়েঙ্গার। তরুণ পর্তুগিজ ফুটবলারকে ঘুরিয়ে দেখানো হয় আর্সেনালের তখনকার ঘরের মাঠ হাইবেরি। রোনালদোর জন্য জার্সি নম্বরও ঠিক করে ফেলে আর্সেনাল। কিন্তু সিআর সেভেনের জন্য স্পোর্টিং লিসবনের দাবি করা দাম দিতে নারাজ ছিলেন আর্সেনালের ফরাসি কোচ। পরিস্থিতির ফায়দা তুলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সই করিয়ে ফেলে রোনালদোকে। “আমার কোচিং কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ রোনালদোকে সই না করানো। আরও খারাপ লাগে এটা ভাবলে যে, ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করল,” এক সাক্ষাৎকারে বলেছেন ওয়েঙ্গার। এমনকী তিনি এটাও বলেছেন যে, রোনালদোকে ‘হারানোর’ দুঃখ নাকি বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারার চেয়েও বেশি কষ্টের! মেসি বনাম রোনালদো লড়াইয়েও ওয়েঙ্গারের চোখে এগিয়ে সিআর সেভেন। “মেসি এমন এক কারিগর যে অসম্ভব কিছু জিনিস করতে পারে। কিন্তু রোনালদো টোটাল ফুটবলার।”

মোরিনহো অবশ্য একেবারে অন্য চোখে দেখছেন পর্তুগিজ তারকাকে। রোনালদোর প্রতি হালফিলে বিশেষ ‘স্নেহ’ দেখাননি ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। প্রাক্তন ছাত্রের দিকে তাঁর নতুন তির, ২০১১-’১২ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে নাকি রোনালদোর জন্যই হেরে যায় রিয়াল। মোরিনহো বলেছেন, “খুব খারাপ লাগে ভাবলে যে, তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলাম না। মনে আছে, বায়ার্নের বিরুদ্ধে টাইব্রেকারে প্রথম পেনাল্টিটা মিস করল রোনালদো। যে কারণে হারতে হল।”

রিয়ালে থাকাকালীন রোনালদো পর্তুগিজ কোচের অন্যতম প্রিয় ছাত্র হলেও মোরিনহো জানিয়ে দিয়েছেন, বর্তমানে কোনও সম্পর্ক নেই দু’জনের মধ্যে। তাঁর সাফ কথা, “আমাদের এমন সম্পর্ক না যে রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলব। একসঙ্গে সময় কাটানো তো দূরের কথা। রিয়ালে ওর ফর্ম আমাকে সাহায্য করেছিল লা লিগা জিততে। আর আমার ম্যানেজমেন্ট ওকে সাহায্য করেছিল বিশ্বের সেরা ফুটবলার হতে। ব্যস এইটুকুই।” 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৩ AM . বিভাগঃ .

0 comments for " রোনালদোকে রাস্তায় দেখলে কথা বলবেন না মোরিনহো "

Leave a reply

    আর্কাইভ