Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্থানীয় প্রতিনিধি: শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে  পীরগঞ্জ থানা পুলিশ ও ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বেলদহী গ্রামে শরিফুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (২৫), আজলাবাদ গ্রামের জিল্লুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩৪) ও একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওবাইদুর রহমান (৩৪)।


পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা মাঠে অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ আব্দুস সাত্তার ও ওবাইদুর রহমানকে আটক করা হয়।  

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।



বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৪৬ AM . বিভাগঃ .

0 comments for " ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক "

Leave a reply

    আর্কাইভ