প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সেমিতে ওজনিয়াকি ও কারবার
স্পোর্টস ডেস্ক: প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন প্রাক্তন বিশ্বের এক নম্বর টেনিস সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকি ও অ্যাঞ্জেলিক কারবার। ষষ্ঠ বাছাই স্লোভাকিয়ান ডমিনিকা চিবুলকোভাকে ৬-৩, ৬-০ সেটে হারিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারবার। ম্যাচ জয় করতে ৬১ মিনিট সময় নিয়েছেন কার্বারের।
অন্যদিকে টেনিস সুন্দরী ওজনিয়াকি স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-৩, ৬-৩ গেমে সেটে হারান। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ওজনিয়াকির।
দ্বিতীয় বাছাই ওজনিয়াকি ইউ এস ওপেনে দু’সপ্তাহ আগে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। সেমিতে স্পেনের গার্বিনে মুগুরুজার বিপক্ষে খেলবেন ওজনিয়াকি।
