Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজ শনিবার দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা মুশফিকুর রহিমদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেছেন, ‘আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ ক্রিকেট দলের শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওপেনার ইমরুল কায়েস। গত বুধবার তিনি ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের শরণাপন্ন হয়েছেন তিনি। দেবাশীষের সঙ্গে অ্যাপোলো হাসপাতালে গেছেন। ইমরুলের কিন্ডশন পরীক্ষা করে চিকিৎসকরা বলেছেন, ছত্রাক সংক্রমণ আর অ্যালার্জির কারণেই তার শরীরে চর্মরোগ দেখা দিয়েছে। ছত্রাক সংক্রমণের মূল কারণ ঘাম। ক্রীড়াবিদদের শরীরের যে জায়গাগুলো বেশি ঘামে, সেখানে অনেক সময় সংক্রমণ হতে পারে। ইমরুলেরও তেমনটাই হয়েছে। আপাতত রোদ-ঘাম থেকে বাঁচতে তারেক এক সপ্তাহ ঘরবন্দি থাকতে হচ্ছে।’

এদিকে ব্যর্থতা নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফিরে দু-এক দিনের বিশ্রাম পাবেন তারা। কারণ দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে হবে দলের বেশিরভাগ ক্রিকেটারকেই। অধিনায়ক মুশফিক বিয়ের কারণে গেমসে অংশ নিচ্ছেন না। তার পরির্বতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে।

মুশফিকুর রহিম ছাড়াও এশিয়ান গেমসগামী স্কোয়াডে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সফর করা রবিউল ইসলাম, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মুমিনুল হক ও ইলিয়াস সানি। পেসার আল-আমিন অবশ্য এশিয়ান গেমসের দলে ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনায় বোলিং অ্যাকশনের ‍পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে হবে তাকে, যেতে হবে যুক্তরাজ্যে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২৮ AM . বিভাগঃ .

0 comments for " আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল "

Leave a reply

    আর্কাইভ