Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

অবশেষে পূর্ণিমার চলচ্চিত্রকে বিদায়

বিনোদন ডেস্ক: অবশেষে পূর্ণিমা চলচ্চিত্রকে বিদায় জানালেন। বহুদিন ধরেই চলচ্চিত্রে তার অনুপস্থিতি নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে পূর্ণিমা তেমন একটা মুখ খোলেননি। তবে এবার তার কাছের লোকজনকে বলেছেন, তিনি আর চলচ্চিত্রে কাজ করবেন না। তার এই কাজ না করার পেছনে সংসারকে গুরুত্ব দেয়ার বিষয়টি রয়েছে।

তিনি বলেছেন, সংসার ও সন্তানের জন্য আমি চলচ্চিত্রকে বিদায় জানাতে প্রস্তুত। তার এ কথা থেকেই স্পষ্ট হয়, চলচ্চিত্রকে এখন আর তিনি গুরুত্ব দিচ্ছেন না। অন্য নায়িকাদের মতো সংসার করে চলচ্চিত্রে অভিনয় করতে চান না। পূর্ণিমা এখন তার কন্যা ও স্বামীকে নিয়ে চট্টগ্রামে সংসার করছেন। সংসারেই মনোযোগী হয়েছেন।

একজন নারী হিসেবে এটি যেমন কাক্সিক্ষত, তেমনি তারকা হিসেবে তার এই অনুপস্থিতি তার দর্শকদের জন্য হতাশার। তবে একজন তারকা তারকা জীবনে থাকবেন নাকি স্বাভাবিক নারীদের মতো ঘরসংসার করবেন, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একান্তই তার নিজের। এখন দেখার বিষয়, পূর্ণিমা তার এই সিদ্ধান্তে অটল থাকতে পারেন কিনা। কেননা, এমন বহু উদাহরণ রয়েছে, কয়েক বছর সংসারবাস করে অনেক তারকা পর্দায় ফিরে এসেছেন। অবশ্য তখন, তারা খুব একটা সুবিধা করতে পারেন না। কারণ তার জায়গাটি হারিয়ে যায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:২৫ AM . বিভাগঃ .

0 comments for " অবশেষে পূর্ণিমার চলচ্চিত্রকে বিদায় "

Leave a reply

    আর্কাইভ