Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

শনিবার দেশে ফিরছেন মুশফিক বাহিনী

Posted by Unknown | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হাতে নাস্তানাবোধ হওয়ার পর শনিবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেন।

দেশের ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে ফের এশিয়া গেমসের জন্য দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। এই দলটিতে থাকবেন সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ বেশ কয়েক জন ক্রিকেটার। যাদের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা।

উইন্ডিজ সফরে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে সবগুলোতেই হারের স্বাদ পায় বাংলাদেশ। আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

গৃহবধূকে পিটিয়ে খুন

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মুক্তি রানী (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী অনিকুল। শুক্রবার কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুক্তির মামা পরেশ চন্দ্র জনান, পাঁচবছর আগে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শ্রী গইসু’র মেয়ে মুক্তি রানীর সাথে কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামের শ্রী নরেন্দ্রনাথের ছেলে অনিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতো অনিকুল।

স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে স্বামীর নির্মম প্রহারে মুক্তি রানীর মৃত্যু হয়।

স্কুলের খাবার খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ব্যাঙ্গালরের একটি সরকারি স্কুলের খাবার খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থীকে শহরের আম্বেদকর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, যে পাত্রে করে শিক্ষার্থীদের স্কুলে খাবার আনা হয়েছিল, তা ছিল নোংরা। তাই তাদের পেটে ব্যথা হয়েছে। রাজ্য সরকার বলছে, অসুস্থদের সবাই বিপদমুক্ত।

ভারতে সরকারি প্রকল্পের অংশ হিসেবে স্কুলে দুপুরে বিনামূল্যে খাবার দেওয়া হয়, যাতে গরীব অভিভাবকরা তাদের শিশুদের স্কুলে পাঠাতে অনুপ্রাণিত হন।

পর্দা উঠলো ১৭তম এশিয়ান গেমসের

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: আধুনিক সুরের মূর্ছনা এবং রঙ্গীন ঝলমলে আলোয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে পর্দা উঠলো এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর ১৭তম এশিয়ান গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে বিশ্বের সামনে তুলে ধরতে আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার কোন কমতি ছিল না। যদিও ৬২ হাজার ধারন ক্ষমতাসম্পন্ন ইনচন এশিয়ান মেইন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে টিকেট বিক্রির বিষয়টি স্থানীয় আয়োজকদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেটা কাটিয়ে উঠতে পেরেছে ইনচন গেমস আয়োজক কমিটি।


স্থানীয় সময় সন্ধ্যা ৬.০০টায় স্বাগত সঙ্গীতের মধ্য দিয়ে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অবস্থিত নতুন স্টেডিয়ামটিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের সঙ্গীত দর্শকদের দারুন আনন্দ দিয়েছে। এর মধ্যে আলাদা করে বলতেই হয় জনপ্রিয় ব্যান্ড এক্সোর কথা। ১২জন তরুণ কিশোরের উচ্ছল উপস্থিতিতে গানের সাথে সাথে নাচ দারুণ উপভোগ্য ছিল। হাই অকটেন কে-পপ ব্যান্ডটি যে স্থানীয় কোরিয়ানদের মাঝেও দারুণ জনপ্রিয় তা বোঝাই গেছে। তাদের গানের পরেই পুরো স্টেডিয়ামে আতসবাজির দারুণ ঝলকানি সকলকে মুগ্ধ করে। এছাড়া এশিয়ার সংষ্কৃতি, কৃষ্টির পাশাপাশি কোরিয়ার বিভিন্ন ঐতিহ্য এখানে তুলে ধরা হয়। যাতে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা। 


উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের মার্চ পাস্ট। নেপালকে দিয়ে শুরু করে এই মার্চ পাস্টে বাহরাইনের পরে একাদশতম স্থানে স্টেডিয়ামে লাল সবুজ পতাকা নিয়ে প্রবেশ করে বাংলাদেশ। কমনওয়েলথ গেমসে পদকজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি বাংলাদেশের পক্ষে পতাকা বহন করেন। শেফ দ্য মিশন বশির আল মামুনের নেতৃত্বে দলটিতে আরো ছিলেন ডেপুটি শেফ দ্য মিশন বাদল রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইতোমধ্যে ইনচনে পৌঁঁছানো বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ফুটবল দল, জাতীয় মহিলা ক্রিকেট দল, আরচ্যারি, উশু, হকি, শ্যুটিং দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টপ পার্ক গিউন হুসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৪৫জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার এশিয়ান গেমসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সভাপতি কিম ইয়ুন সুনের স্বাগত বক্তব্য ও এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি শেখ আল ফাহাদ আল সাবাহর ধন্যবাদ জ্ঞাপনের পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হু আঠার দিনব্যাপী গেমসের উদ্বোধন ঘোষনা করেন। 

এবারের আসরে ৩৬টি ক্রীড়ার ৪৩৯টি ইভেন্টে ৪৫টি দেশের প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। খেলোয়াড়দের সাথে রয়েছে বিভিন্ন দেশের আরো প্রায় তিন হাজার কর্মকর্তা। বাংলাদেশ ১৩টি ডিসিপ্লিনে ১২৬জন খেলোয়াড় ও ৪০জন কর্মকর্তাসহ সর্বমোট ১৬৬জন অংশগ্রহণ করছে। 

গেমসের ঐতিহ্যবাহী মশাল প্রজ্জলন করেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি ইয়ং-এই। পুরো এশিয়ায় দারুণ জনপ্রিয় কোরিয়ান ঐতিহাসিক নাটক ‘ডায়ে জাং গিয়াম’ এ অভিনয় করে যিনি দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন। সূত্রঃ বাসস।

বজ্রপাতে কৃষকের মৃত্যু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বিশা গ্রামে বজ্রপাতে আবদুল বারিক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত বারিক ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে বারিক বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

রণবীর আমার জীবনের বিশেষ মানুষ

Posted by Unknown | | Posted in


বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে এখন পর্যন্ত বহুবার সরব হয়েছে মিডিয়া। কিন্তু বছরের পর বছর ধরে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেলে গেছে এ জুটি। অবশ্য ক্যাটরিনাকে নিজের জীবনের বিশেষ মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন রণবীর। 




রণবীর সম্পর্কে ক্যাটরিনা বলেন- রণবীর আমার জীবনের বিশাল একটি অংশ। কিন্তু নিকট ভবিষ্যতে আমার বিয়ের কোনো রকম সম্ভাবনা নেই। বিয়ে নিয়ে এখন পর্যন্ত কিছু ভাবিনি আমি। ব্যক্তিগত জীবন কিংবা প্রেম নিয়ে আমি বরাবরই খুব কম কথা বলেছি। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

আমি বাংলার ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট বলেন আমি বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি, তবে হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নিজ জেলার ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বক্তব্যে  এ কথা বলেন।

এর আগে রাষ্ট্রপতি নৌপথে ইটনায় পৌঁছান। পরে তাকে ডাকবাংলোর প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতি আরো বলেন, আমি ইচ্ছা করলেই রাজনৈতিক বক্তব্য দিতে পারি না। এবার আমি হজে যাব। যাওয়ার আগে আপনাদের দোয়া নেওয়ার  জন্য চলে এলাম।

রাষ্ট্রপতি শুক্রবার রাতে  ইটনার ডাকবাংলোতে থাকবেন। শনিবার তিনি কিশোরগঞ্জের নিজ বাসায় অবস্থান করবেন।

গণজাগরণ মঞ্চের দুই পক্ষের সংঘর্ষ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের দুই পক্ষের আলাদা আলাদা ভাবে মিছিল করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ধাক্কাধাক্কিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র (ইমরান গ্রুপের) ডা. ইমরান এইচ সরকারসহ ৫ জন আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়।

জানা যায়, প্রথমে মিছিল নিয়ে ইমরান গ্রুপ এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা আবার মঞ্চে ফিরে আসে। ওই সময় দুই গ্রুপের সমাবেশ পাশাপাশি হওয়াতে সংঘর্ষ বাধে। তবে দুই পক্ষেরই দাবি তাদের ওপর আগে হামলা চালানো হয়েছে।

ডা. ইমরান গ্রুপের সদস্যরা দাবি করেন, তাদের ওপর আগে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে কামাল পাশা গ্রুপের সদস্যদের দাবি, হামলা প্রথমে ইমরান গ্রুপের লোকেরাই চালিয়েছে।

খুলনায় জামায়াতের মহিলা নেতাসহ গ্রেপ্তার ৭

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: খুলনায় জামায়াত নেত্রী হুমায়রা বেগমসহ ৬ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সোনাডাঙ্গা থানা বাইপাস সড়ক এলাকার আশরাফ আলীর বাড়ি থেকে গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদনগর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেত্রী হুমায়রা বেগম এবং শিবিরের ৬ কর্মী। আটক ৬ শিক্ষার্থী ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ইসলামি বই, ১টি ককটেল, ১টি ছুরি ও কয়েকটি মোবাইল সিম উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জামায়াত নেত্রী ও ৬ শিবিরকর্মীর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন।

দিনাজপুরে ১১৬৯টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরে আনন্দঘন প্রস্তুতি শুরু হয়েছে। এবছর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ১১৬৯টি মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চাইতে এবার পূজা বেড়েছে ২২টি। 

জেলা দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন জানান, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন মন্দিরে মন্দিরে চলছে রং তুলি আর দেবীর সাজসজ্জার কাজ। 

জানা যায়, দিনাজপুর সদরে ১৪৭টি, পার্বতীপুর উপজেলায় ১৫৮টি, বীরগঞ্জে ১৪৫টি, চিরিরবন্দরে ১৩৩টি, খানসামায় ১০৮টি, কাহারোলে ৯৩টি, বিরলে ৯১টি, বোচাগঞ্জে ৮৪টি, নবাবগঞ্জে ৭৩টি, ফুলবাড়ীতে ৫৩টি, ঘোড়াঘাটে ৩৬টি, বিরামপুরে ৩২টি এবং সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে ১৬টি মন্ডপে এবার দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। 

শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ নির্বিশেষে সকলে যেন পূজার আনন্দ উপভোগ করতে পারে সে জন্য বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মোঃ রুহুল আমিন তার সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।  নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে দুর্গা পূজার সময় সর্বোচ্চ সর্তকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আহ্বান জানান। 

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাম্মাদুল বাকী জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিনাজপুর জেলার পূজা মন্ডপের জন্য ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। স্থানীয় ত্রাণ শাখা ইতোমধ্যে উপজেলায় পূজা মন্ডপের সংখ্যার ভিত্তিতে বরাদ্দপত্র তৈরির কাজ শুরু করেছে। সূত্রঃ বাসস।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এটির প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় রয়েছে। সূত্রঃ বাসস।   

এবার জবিতে ডিজিটাল জালিয়াতি, আটক ৩

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই মোবাইলসহ ৩ ডিজিটাল জালিয়াত পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিক চন্দ্র, হোসেন আহাম্মেদ এবং নাজমুল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিরুদ্দিন আহাম্মেদ ওই তিন শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তিন শিক্ষার্থী ডিজিটাল জালিয়াতি করার জন্য পায়ের সঙ্গে স্কচটেপ পেঁচিয়ে তার সঙ্গে মোবাইল লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে শরীর তল্লাশি করে মোবাইল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষার্থীদের ৩টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছিল।

আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২০ সেপ্টেম্বর বাংলাদেশ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে। শনিবার অপরাহ্ণ ৫টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপি।


উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নাইজেরিয়ায় চার্চ ধ্বস: নিহতের সংখ্যা বেড়ে ৮৪

Posted by Unknown | | Posted in


আন্তর্জাতিক ডেস্ক:
গত সপ্তাহে নাইজেরিয়ায় চার্চ ধসের ঘটনায় নিহত দক্ষিণ আফ্রিকার নাগরিকের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।শুক্রবার নাইজেরিয়ায় প্রিটোরিয়ার হাই কমিশনার লুলু এমগুনি বলেন, ‘বৃহস্পতিবার আরো বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা ৬৭ জন থেকে বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।


তিনি আরো বলেন, ‘ঘটনার সময় আরো বেশি সংখ্যক দক্ষিণ আফ্রিকার নাগরিক চার্চে উপস্থিত ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক লোক ট্রাভল এজেন্টদের সাহায্য ছাড়াই দক্ষিণ আফ্রিকা থেকে নাইজেরিয়া ঢুকেছে বলে আমাদের ধারণা।’উদ্ধারকাজে সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকা চিকিৎসকসহ ১০ সদস্যের একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠিয়েছে।

উল্লেখ্য, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার ৩৪৯ নাগরিক জনপ্রিয় ওই চার্চে অবস্থান করছিল।

সাতক্ষীরায় জামায়াতের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা জেলার জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কবিরুল ইসলাম। এছাড়া দেবহাটা থেকে ১ জন, কালিগঞ্জ থেকে ২ জন এবং শ্যামনগর থেকে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, তালা উপজেলার জালালপুর ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলামের জালালপুরের বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ সময় জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর-আলেকজান্ডার সড়কের মন্নান নগর চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।

নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৪৫) জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্ককিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে সোনাপুরের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী লোকাল বাস (নোয়াখালী-জ ০৫০০৮১) আসছিল। পথে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নান নগর চৌরাস্তা এলাকায় একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী সেলিম নিহত ও সিএনজিতে থাকা অপর চার যাত্রী গুরুত্বর আহত হয়।

সংঘর্ষের পরে বাসটির একটি চাকা খুলে পাশের খাদে মধ্যে পড়ে গেলে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতেই সংবিধান সংশোধন: নাসিম

Posted by Unknown | | Posted in

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতেই সংবিধান সংশোধন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেললীগ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতেই সংবিধানের ৯৬ অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে। আমরা বিচারপতিদের শ্রদ্ধা ও সম্মান করি বলেই বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতে চাই। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। তাই জনগণ ও গণতন্ত্রের স্বার্থেই সংবিধান সংশোধন করেছি।



বিরিয়ানির জন্য হোটেল ছাড়লেন ধোনি!

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: বিরিয়ানি না পেয়ে তুলকালাম কান্ড ঘটালেন ভারত ও চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাড়িতে রান্না করে বিরিয়ানি খেতে না দেয়ায় হায়দরাবাদের একটি পাঁচতারা হোটেল ছেড়ে দিয়েছেন ধোনি ও তার সতীর্থরা। বুধবার এই ঘটনার সূত্রপাত হয়।

আম্বাতি রায়ডুর বাড়ি থেকে রান্না করা বিরিয়ানি পাঠানো হয় ধোনিদের হোটেলে। কিন্তু বাইরের রান্না করা খাবার হোটেল রুমে প্রবেশ করতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। আর তাতেই রাগ ও অভিমানে হোটেল ছেড়ে দিয়েছে এমএসডি।

যদিও এটা নিয়ে বেশ ফ্যাঁকড়ায় পড়তে হয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। কারণ, গ্রান্ড কাকাতিয়া নামক ওই হোটেলে চেন্নাইয়ের নামে অন্তত ১৮০টি রুম বরাদ্দ করা ছিল। তা হুট করে ছেড়ে দেয়ায় ক্রিকেটারদের আবাসন নিয়ে সমস্যা তৈরি হয়। কিন্তু ধোনি হোটেল ছাড়তে বধ্য পরিকর ছিলেন।  সূত্র- এনডিটিভি।

অবৈধ সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে: দুদু

Posted by Unknown | | Posted in

সামছুজ্জামান দুদু (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু। তিনি বলেন, অবৈধ সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা এবং শেয়ার বাজার থেকে ৯৬ হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে পঙ্গু করে দিয়েছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিমান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠন মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মাহাবুব উল্লার উপর সন্ত্রাসীদের বর্বরচিত হামলার প্রতিবাদে ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের নি:শর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন।


তিনি আরো বলেন, ড. মাহাবুব উল্লার উপর আঘাত মানে গণতন্ত্র ও স্বাধীনতার উপর আঘাত। যারা এ বর্বরচিত হামলা চালিয়েছে তাদের অচিরেই বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।

সম্প্রচার নীতিমালা সম্পর্কে তিনি বলেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সরকার। 

বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে

Posted by Unknown | | Posted in


ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়া সুপ্রিম কোর্টে ভূমিকম্পের আঘাত আনার মতো বিষয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে পুরো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী : উপেক্ষিত জনমত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রফিকুল বলেন, বিচারপতিদের মনস্তাত্বিক চাপে রেখে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকারসহ ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিত। সেই সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া হয়েছে। সবাইকে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

শৌচাগারের পাইপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in


 অনলাইন ডেস্ক: ডাস্টবিন, পুকুর, নদী থেকে প্রায় নবজাতক শিশুর লাশ উদ্ধারের ঘটনা ঘটে। কিন্তু এবার শৌচাগারের পাইপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার হলো। আর ঘটনাটি ঘটেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। চীনের লিনিই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই শিশু কন্যাটির মা। বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে তিনি বাচ্চাটি প্রসব করেন বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শৌচাগার থেকে শিশুকন্যাটির কান্না শুনতে পান। এরপরই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ২০ সেন্টিমিটার চওড়া পাইপে আটকে ছিল শিশুটি। পরে পাইপ লাইনের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। সূত্র : জি নিউজ 


শাহজালালে ২৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২০ গ্রাম স্বর্ণসহ ফয়সাল আহেমদ (৩৬) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটককৃতের বাড়ি মুন্সিগঞ্জে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, মালয়েশিয়ার এয়ারলাইনসের এমএইচ১০২ ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ নিয়ে আসছেন। এ খবরের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি।

ফয়সাল বিমান বন্দরে নামলে তাকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাসি করে তার কাছে থাকা কলম, ঘড়ি এবং ইলেকট্রিক মটরের ভেতরে লুকানো অবস্থায় ৫২০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটক জেএমবির ৭ সদস্যের ৪ দিনের রিমান্ড

Posted by Unknown | | Posted in ,

আদালত প্রতিবেদক: গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে আলাদা দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দু’টিতে ঢাকার সিএম‌এম আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।  ডিবি পুলিশের পরিদর্শক মোজম্মেল হক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার এ রিমান্ড মঞ্জুর করেন। 

বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর তাসনিমসহ সাত সদস্যকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ভিভিআইপি ও ভিআইপিদের গাড়ি বহরে হামলা করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসতে চেয়েছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আটককৃতরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) এবং আলী আহম্মেদ (২৪)।


আলোচনায় আসতে পারলে জেএমবির ঝিমিয়ে পড়া সদস্যদের উজ্জীবিত করা এবং সিরিয়ার আইএস জঙ্গিদের সহানুভ‍ূতি পাওয়ার জন্যই এই পরিকল্পনা করে তার বাস্তবায়নে কাজ করছিল। বর্তমানে জেএমবির প্রধান আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদকে এ লক্ষ্যেই পলাতক জঙ্গিরা নানা পরামর্শ দিয়ে আসছিল। স্কুল বিশ্ববিদ্যালয়ে জেএমবির আলাদা ইউনিট খুলতেও তারা কাজ করছিল এবং ময়মনসিংয়ের মতো জঙ্গি ছিনতাইয়েরও ছক আঁটছিলো তারা। 

উল্লেখ্য, আটকদের মধ্যে মাহমুদ ইবনে বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর সিকান্দার আলী ওরফে নকি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নকিকে ব্লগার রাজিব হায়দার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি।

নৈতিকতা পরিমাপ করবে স্মার্টফোন !

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: আপনার স্মার্টফোন কি বলতে পারবে আপনি কতটা নীতিবান ? গবেষকদের উত্তর হচ্ছে ‘হ্যাঁ’। প্রায় ১২০০ ব্যবহারকারীর মধ্যে এই অ্যাপ ব্যবহার করে এক গবেষণা চালানো হয়। এই অ্যাপ তাঁদের প্রতিদিনের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নৈতিক এবং অনৈতিকতা পরিমাপ করে।


গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মানুষের ভাল কাজ করার প্রবণতা খারাপ কাজের তিনগুন। একইসাথে দেখানো হয়েছে, অন্যের খারাপ কাজ সবার সামনে তুলে ধরার প্রবণতা ভাল কাজের তুলনায় ২.৫ গুন । এই অ্যাপ নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে ক্রেইগলিস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং কানাডার ১,২৫২ জনকে নিযুক্ত করা হয়।

জার্মানির ইউনিভার্সিটি অফ কোলনের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। তাঁরা বিভিন্ন সময় অংশগ্রহণকারীদের কাছে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে গত একঘণ্টায় করেছে এমন ভাল কিংবা খারাপ কাজের সম্পর্কে জানতে চান। একইসাথে তাদের বলা হয়, তাঁরা অন্যকে করতে দেখেছে কিংবা তাদের সাথে ঘটেছে এমন ভাল এবং খারাপ কাজের সম্পর্কে অবহিত করতে।

এখান থেকে গবেষকেরা একটি বিষয় নিশ্চিত হয়েছেন। আর সেটি হল, বিভিন্ন রাজনৈতিক অবস্থার মধ্যে বাস করা মানুষের নৈতিকতা সম্পর্কে মনোভাবও বিভিন্ন রকম। গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল সায়েন্স ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে।

সাময়িক বরখাস্ত কয়রা থানার ওসি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খুলনার কয়রা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাথেসাথে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত হওয়ার নির্দেশ দেয়া হযেছে। বৃস্পতিবার রাতে এ সংক্রান্ত দাপ্তরিক আদেশ সুরীর দত্তের হাতে পৌঁছেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবীর দত্ত বলেন, ‘পুলিশ হেডকোয়াটার্স থেকে এক আদেশে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহাপুলিশ পরিদর্শক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশে দ্রুত রংপুর পুলিশের ডিআইজি দপ্তরে সংযুক্ত হওয়ার কথাও বলা হয়েছে।

এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘কয়রা উপজেলায় একটি সার্কাস প্রদশর্নীতে দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশের তিন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত তা নিযন্ত্রনে ব্যর্থ হন। এ ঘটনার পর পুলিশ হেডকোয়াটার্স থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।’

উল্লেখ্য, কয়রার উত্তর বেদকাশি কাছারী বাড়ি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে সার্কাসের আয়োজন করা হয়। ১৪ সেপ্টেম্বর রাতে প্রদর্শনীতে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিনা টিকিটে প্রবেশের অনুমতি না দেয়ায় তারা সার্কাসের মালিক সেলিম রেজা ও এএসআই অলক কুমার দত্ত ও মৃত্যুঞ্জয় মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় এএসআই মৃত্যুঞ্জয় মণ্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতেই খুলনার পুলিশ সুপার এক বার্তায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্তকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার আদেশ দেন।

ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্স থেকে খুলনা রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেয়ার পর বৃহস্পতিবার রাতে সুবীর দত্তকে সাময়িক বরখাস্ত করা হয়।

খালেদা জিয়া জামায়াতের প্রধান পৃষ্ঠপোষকঃ ইনু

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক।

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যতই ধর্মের আলখেল্লা পরিধান করুক না কেন আদালতের রায় প্রমাণ করলো সে একজন খুনি এবং যুদ্ধাপরাধী।

তিনি আরও বলেন, একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর মুক্তি দাবিই প্রমাণ করলো জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরাধী দল, তাই এ দলটিকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।

২ বিলিয়ন ডলার লোকসান গুনতে যাচ্ছে সনি

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: চলমান অর্থ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি লোকসানের সম্মুখীন হতে যাচ্ছে সনি। সে কারণে প্রতিষ্ঠানটি বিগত অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথমবার তার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে অপারগতার কথা জানিয়েছে। সনি তাদের এই ক্ষতির কারণ হিসেবে স্মার্টফোন ব্যবসায় সুবিধা করতে না পারার বিষয়টিকে উল্লেখ করেছে। 

বিশ্ববিখ্যাত জাপানী টেক জায়ান্ট সনি’র প্রেসিডেন্ট কাজুও হিরাই গত বুধবারে এক বিবৃতিতে বলেছেন যে, তারা এই আর্থিক বছরে, যা আগামী ৩১ মার্চ ২০১৫ তে শেষ হবে, মোট ২৩০ বিলিয়ন ইয়েন বা ২.১৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছেন। তবে কিছুদিন আগেও তাদের ধারণা ছিল মোট ক্ষতির পরিমাণ হবে ৫০ বিলিয়ন ইয়েন বা ৪৬৬ মিলিয়ন ডলার। ১৯৫৮সালে এই ইলেক্ট্রনিক্স কোম্পানিটি পাবলিক কোম্পানিতে রূপ নেয়। তারপর থেকে এবারই প্রথম এটি তার অংশীদারদের ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলো। অবস্থা সামলাতে সনিকে তাদের মোবাইল কমিউনিকেশন বিভাগের শতকরা ১৫ ভাগ অর্থাৎ কমবেশি ১০০০ কর্মীকে ছাঁটাই করতে হচ্ছে। তবে তারা আবার কোম্পানির আদ্যপ্রান্ত ঢেলে সাজিয়ে সব ক্ষতি সামলে নিয়ে ঘুরে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করছে।

চলতি অর্থবছরে মোবাইল ফোন ব্যবসায় প্রত্যাশিত আয় করতে না পারায় সনিকে এই ক্ষতি গুনতে হলো। তবে ক্ষতির অঙ্কটির সাথে নগদ টাকা সম্পৃক্ত নয়, কিন্তু ব্যালেন্সসীটের হিসাব থেকে এই অঙ্কটি উঠে এসেছে। সনির স্মার্টফোন ব্যবসা লোকসানী প্রকল্প হিসেবে প্রতীয়মান হয়েছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সাথে পাল্লা দিয়ে দ্রুতগতিতে সনি নতুন নতুন প্রযুক্তির ফোন ক্রেতার হাতে তুলে দিতে পারেনি। এ ব্যবসায় মূলতঃ আধিপত্য ধরে রেখেছে অ্যাপেল ও স্যামসাং। সেই সাথে সাশ্রয়ী চাইনিজ ফোনগুলিও উন্নয়নশীল দেশের বাজার অনেকটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। সনি তার মিউজিক, মুভি ,নেটওয়ার্ক সেবা ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে চায়। এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে ঘুরে দাঁড়াবার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। তাই এ সময় সনির মোবাইল বিভাগের অবস্থা কোন দিকে যায় সেটাই এখন দেখার অপেক্ষা।

গাংনী থেকে শক্তিশালী হাতবোমা উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কুষ্টিয়া জেলার গাংনী উপজেলা শহরের ধানডুবি’র মাঠ থেকে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে লালটেপ মোড়ানো বোমাটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, উত্তরপাড়া ধানডুবি’র মাঠ এলাকায় লালটেপ মোড়ানো বোমাটি দেখে থানায় খবর দেয়া হয়। এরপর থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। বোমাটি শক্তিশালী বলে জানান তিনি।

বাংলাদেশের বাজারে এখন 'এলজি জি৩'

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: বাজারে এলো 'এলজি জি৩'। বাংলাদেশের মোবাইল মার্কেটগুলিতে এখন ফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে মাত্র ৫০,৯৯০ টাকায় এলজি’র ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই অ্যান্ড্রয়েড কিটক্যাট স্মার্টফোনটি পাওয়া যাবে। সাথে আছে বেশ কিছু আকর্ষণীয় অফার। একটি ফ্রি কুইক সার্কেল কভার থাকছে সবার জন্যে।


বর্তমানে বিশ্ব বাজারে স্পটলাইটে থাকা জি৩ তে আছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ৩ গিগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ এবং একটি ক্ষমতাধর ৩০০০ এমএএইচ ব্যাটারী। এই ব্যাটারীটি এমনই শক্তিধর যে, সারাদিনের যথেচ্ছ ব্যবহারের পরেও পরের দিন সকালের জন্যে পর্যাপ্ত চার্জ ধরা থাকবে। সমালোচকেরা এলজি জি ৩ এর সম্পর্কে এখন পর্যন্ত ইতিবাচক কথাই বলছেন। তারা একে অ্যান্ড্রয়েডের ‘নতুন সম্রাট’ বলে অভিহিত করেছেন। সাধারণতঃ দেখা যায় নতুন আইফোন রিলিজ হলেই মানুষ রাস্তায় লাইন দিয়ে তা কেনে কিন্তু এবার দেখা গেল অন্য চিত্র -ইংল্যান্ডের রাস্তায় লোকে নতুন আইফোনের জন্যে লাইন না দিয়ে, দিয়েছে এলজি জি ৩ কিনতে। সমালোচকেরা এর ডিসপ্লেকে সমসাময়িক অন্যান্য স্মার্টফোনের চেয়ে বেশি ভোট দিয়েছেন। কালো, রূপালী, তামাসহ সব আকর্ষণীয় রঙ আর দৃষ্টিনন্দন আকারের কারণে এলজি জি ৩ যে কারো নজর কাড়বে নিঃসন্দেহে। 

উল্লেখ্য, বাংলালিংক গ্রাহকেরা জি৩ কিনতে পারবেন মাত্র ৪৬,৭৫০ টাকায়। আর ছয় মাসের ইএমআই মুল্য মাত্র সাড়ে আট হাজার টাকা প্রতি মাসে। যে কেউ প্রিবুকিং করতে পারেন এলজি বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে, তবে সেক্ষেত্রে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে গুলশান-২ অথবা বসুন্ধরা সিটি এলজি শোরুমে গিয়ে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। 

সরকারের পক্ষে পদ্মা সেতু করা সম্ভব নাঃ মাহবুব

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকারের পক্ষে পদ্মা সেতু করা সম্ভব হবে না।
 
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির আয়োজনে ‘প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদ্ধতি! বিপন্ন শিক্ষাব্যবস্থা ; উত্তরনের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতু করা সম্ভব হবে না আর দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নেরও সম্ভাবনা নাই।
 
আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী এ কারণে সম্প্রচার নীতিমালার মাধ্যমে সমস্ত মিডিয়াকে আতঙ্কে ফেলে দিয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

খন্দকার মাহবুব বলেন, বিচার বিভাগকে সরকার কুক্ষিগত করে ফেলেছে। আজকে নিম্ন আদালত রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়নি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকেও দলীয়করণ করেছে সরকার।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচারকদের অপসারণের দায়িত্ব বদলের মাধ্যমে সরকার একদলীয় বাকশালের দিকে এগিয়ে যাচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।

মাহবুব বলেন, এ সরকার সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। পাস পাস পাস। কি পাস করলো সেটা কথা নয়।

‘শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে শিক্ষামন্ত্রী একটা জাতিকে ধবংস করে দিয়েছে’ বলেও মন্তব্য করেন মাহবুব।

তিনি বলেন, দেশে ৬৫ হাজার কিন্ডারগার্ডেন আছে সেখানে শিক্ষার জন্য যত রকম সুযোগ সুবিধা প্রয়োজন সব সরকারকে দিতে হবে। না হলে ক্ষমতায় থাকার অধিকার তাদের নাই।
 
খন্দকার মাহবুব বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথে নামি । ইনশাল্লাহ গণবিপ্লবের মাধ্যমে এ সরকারের পদত্যাগ ঘটনো হবে তাতে বাধা আসলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
 
বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আওয়ামী লীগ এখন বাকশালের পথযাত্রী: রেজাউল করিম

Posted by Unknown | | Posted in

ড. রেজাউল করিম (ফাইল ছবি)

বি২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ এখন নির্ভেজাল বাকশাল আর একনায়কতান্ত্রিকতারই পথযাত্রী বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম। তিনি আজ দুপুরে তার ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেন, খুন আর গুম-প্রজাতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ এখন নির্ভেজাল বাকশাল আর একনায়কতান্ত্রিকতারই পথযাত্রী। সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্য, আচরণে আর শৃঙ্খলিত আইন কানুনে বাংলার জনগণ এখন সেই প্রতিধ্বনি খুঁজে পাচ্ছে প্রতিনিয়ত। নতুন প্রজন্ম আবার জানল আওয়ামী লীগ সত্যপন্থী মিডিয়া, সম্পাদক ও সাংবাদিকদের সাথে কেমন শত্রুতা পোষণ করে। কারণ নতুন প্রজন্ম বাকশালের ইতিহাস পড়েছে কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন দেখেনি। 

আমার বিশ্বাস এসময়ের সংবাদপত্র আর মিডিয়ার অধিকাংশ সাংবাদিক, রিপোর্টার, কলামিস্ট, আর কলা-কৌশলীরা নতুন হওয়ায় তারাও মিডিয়ার উপর আওয়ামী লীগের খড়গহস্ততা দেখার সুবর্ণ সুযোগটি পাবে। যে প্রজন্মের তরুণরা তাদের মেধা, দক্ষতা দিয়ে অনেক কিছু আবিষ্কার করতে জানে। আওয়ামী লীগ তাদেরকে অনিয়ম, অবৈধ ও বিবেকের চেতনাকে বিরোধী কোন নীতিমালা আর আইন দিয়ে শৃঙ্খলিত করতে পারবে না।

 নতুন প্রজন্ম ফ্যাসিস্টদের সংজ্ঞা পড়েছে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র, হিং¯্রতা আর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ দেখেনি। কারণ গোটা পৃথিবীতে তরুণরা এখন সত্য ও সুন্দরকে আলিঙ্গন করার দুঃসাহসিক চেতনায় বিভোর। প্রাচ্য এবং পাশ্চাত্যে সেই ইতিহাস এখন জীবন্ত। বিশ্বের সর্বশেষ আধুনিক রাষ্ট্র ইসরাইলকে পরাজিত করে মুসলিম যুবক তরুণরা সে ইতিহাস বিনির্মাণ করেছে। বাংলাদেশেও তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগ পরাজিত হবে ইনশাল্লাহ।

খন্দকারের বিচারের দাবি করলেন মোজাম্মেল

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধ ‍বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একে খন্দকারকে শুধু সেক্টর কমান্ডারস ফোরাম থেকে বহিস্কার করলে হবে না তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান ‍অতিথির বক্তব্যে তিনি ‍এ দাবি করেন।

একে খন্দকার তার বইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইতিহাস বিকৃতি, জাতির পিতাকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিকৃতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ।

আ ক ম মোজাম্মল হক বলেন, একে খন্দকার তার বইয়ে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে একে খন্দকার তিনি নিজে‌ও উপস্থিত ছিলেন না। তাহলে কি করে তিনি বইটিতে লিখলেন, বঙ্গবন্ধু তার ভাষণে জয় বাংলা বলার পর তিনি নাকি জয় পাকিস্তান বলেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র।

তিনি বলেন, একে খন্দকার তার বইয়ে আইয়ুব খানের গুণগান করেছেন। শুধু তাই না বইয়ে লিখেছেন মুক্তিয‍ুদ্ধের আগে শেখ মুজিবুর রহমানের যুদ্ধের কোনো পরিকল্পনাই ছিলো না।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এছাড়া আওয়ামী মটর চালক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, একে খন্দকারের উপযুক্ত বিচার করা না হলে প্রয়োজনে তার বাড়ি ঘেরাও করা হবে। একই দাবিতে একাত্মতা পোষণ করে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠন। 

সিলেট জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহম্মেদের ওপর হামলা চালান হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকায় তার ওপর হামলা চালানো হয় বলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক জানান।

সাঈদ এ সময় দৌড়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর বাসায় অবস্থান নেন। পরে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা তাকে অবরুদ্ধ করে রাখেন।

খাবার খাওয়ার সময় পানি নয়

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: অনেকেই খাবার সময় ঘন ঘন পানি পান করেন। তবে খাবার জন্য যে পানি পান খুবই জরুরি, তা কিন্তু নয়। অভ্যাসবশতই বেশির ভাগ মানুষ এটি করে থাকে। তবে যারা এমন করে থাকে তারা নিজের অজান্তেই পাকস্থলীর হজম শক্তিকে ব্যহত করছে।

অনেকেই ভাবে, খাবার ফাঁকে পানি পান করলে খাবার তাড়াতাড়ি পাকস্থলীতে পৌঁছতে সাহায্য করে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এতে বরং হজমশক্তি ক্ষতিগ্রস্ত হয়। খাওয়ার সময় পাকস্থলী রেচক রস নিঃসরণ করে যা হজমে প্রক্রিয়ায় সাহায্য করে, কিন্তু ওই সময় পানি পান করলে তা ওই রসকে পাতলা তরলে পরিণত করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অল্প পানি পান করলে ক্ষতি হয় না। তবে এক গ্লাস বা তার বেশি পরিমাণ পানি অবশ্যই ক্ষতিকর। খাওয়ার দুই ঘন্টা পর পানি বা পানীয় পানের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা। এতে খাদ্য হজমের পাশাপাশি শরীর পুষ্টি উপাদান গ্রহণে সক্ষম হয়। পানির সঙ্গে পাচকরস মিশে যে সমস্যার সৃষ্টি করে তা হলো এটি খাদ্য বিপাকের জন্য আরো বেশি পাচক রস নিঃসরণে বাধা দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, যা থেকে বুক জ্বালা ও অ্যাসিডিটির মতো সমস্যা উদ্ভব হয়।

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছেঃ প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করেছি, চ্যালেঞ্জ করেছি। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শুক্রবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য এরইমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। পদ্মার এপারে একটা হাহাকার ছিল। দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিলো। আমরা ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলের উন্নয়ন করা হচ্ছে।

তিনি বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ১২ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগামীতে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ৫ কোটি পরিবারকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে রূপান্তর করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীতে ৩১ কোটি ৭ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পল্লী জনপদ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পল্লী এলাকার মানুষ গরু, ছাগল ও হাঁস-মুরগী লালন-পালন করবে। এতে তাদের অর্থনৈতিক উনন্নয়ন হবে।

বিএনপিকে খাওয়া পার্টি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সব সেক্টরে দুর্নীতি করেছে। দেশের উন্নয়নের ধারা নষ্ট করেছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে। তাই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে।

এ সময় তিনি বিএনপিকে ইয়াহিয়া খানের বংশধর বলেও উল্লেখ করেন। জনগণের মৌলিক চাহিদা পূরণ করে সোনার বাংলা তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

জাতির সংঘের বিশেষ অধিবেশনে যোগদানের পূর্বে তিনি বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। টুঙ্গিপাড়ায় ঢোকার প্রতিটি প্রবেশ দ্বারে তল্লাশি চালানো হয়।

বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকা উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।

ওজন কমাতে ডায়েট চার্ট

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: ওজন কমাতে চান ?? মেনে চলুন ডায়েট চার্ট:- 


#  সকাল: ৭:৩০মিনিটে হালকা গরম পানিতে ১ চামচ মধু এবং ১টুকরো লেবুর রস দিয়ে খান।
#  ৮:৩০ সকালের নাস্তাঃ রুটি-২টি, সবজি, দুধ চিনি ছাড়া চা বা কফি এক কাপ।

#  সকাল ১১ টাঃ গ্রিন টি ১ কাপ, ১ পিস বিস্কুট।
#  ১২ টাঃ শশা বা গাজরের জুস-১ গ্লাস
#  দুপুরের খাবারঃ ভাত ১ কাপ, সবজি, মাছ ১ টুকরো, সালাদ, ডাল।
#  বিকেল ৪ টাঃ কলা, কমলা, আপেল, আম, আমড়া যে কোনো ১টি।

#  ৫:৩০ মিনিটেঃ ভাত ১ কাপ বা রুটি ৩ টি সঙ্গে শাক বা সবজি আর মাছ।

আমাদের অনেকেরই অভ্যেস হচ্ছে রাতে খাবার খাওয়ার পরও টিভি দেখতে দেখতে বাড়তি খাবার খেতে পছন্দ করি। তবে ওজন কমাতে চাইলে এই অভ্যেস বাদ দিতে হবে।

নিয়মিত এই খাবারের রুটিন মেনে চললে আর সপ্তাহে ৫ দিন ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করলে আমাদের শরীরের বাড়তি ওজন কমিয়ে ঝরঝরে ফিগার পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

কে এম শফিউল্লাহ সেক্টর কমান্ডার্স ফোরামের নতুন চেয়ারম্যান

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: কে এম শফিউল্লাহ সেক্টর কমান্ডার্স ফোরামের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

আজ শুক্রবার সেক্টর কমান্ডার্স ফোরামের ধানমন্ডি কার্যালয়ে এক সভা শেষে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে বলে সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিজের লেখা বই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১৭ সেপ্টেম্বর ফোরামের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন সংগঠনটির চেয়ারম্যান এ কে খন্দকার। কে এম শফিউল্লাহ তার স্থলাভিষিক্ত হলেন।

লিনার টেনিস থেকে অবসরের ঘোষণা

Posted by Abul Kalam Azad | | Posted in

স্পোর্টস ডেস্ক: হাঁটুর ইজুরির কারণে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন চায়না টেনিস তারকা লিনা । হাঁটুর ইজুরির কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানান ৩২ বছর বয়সী এশিয়ার সবচেয়ে সফল এই টেনিস তারকা।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘চারবার হাঁটুর ইনজুরি শতবার ইনজেকশান দেয়ার পর আমার শরীর আমাকে থামতে বলছে।’

‘এর আগে আমি অনেকবার অস্ত্রোপচার শেষে ফিরে এসেছি। কিন্তু এবার আর নয়।’

২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন ও চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন লিনা। প্রথম চায়না টেনিস তারকা হিসেবে তিনি এই শিরোপা দুটি জয় করেন।

উল্লেখ্য, ইউএস ওপেনে  তৃতীয় রাউন্ডে হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকা লিনা ব্যথায় কোর্ট ত্যাগ করেন।

প্রেমিকের গুলিতে প্রেমিক খুন

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের মহারাষ্ট্রে প্রেমিকে গুলিতে প্রেমিক খুন। নিজের প্রেমিকাকে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে দেখেই এই অপরাধে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্রের থানে শহরে প্রেমিকা নিয়ে ঝগড়ার জের ধরে গুলিতে খুন হন ‍অর্জুন অশোক তুশঙ্কর (১৮) নামে এক তরুণ।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মন্দিরে আরাধনা শেষে প্রেমিকাকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাবারকর নগরের বাসিন্দা অর্জুন। এসময় অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হন। এক পর্যায়ে অভিযুক্ত লোকটি অর্জুনের কপালে খুব কাছ গুলি করে পালিয়ে যান।

ভর্তকনগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ ই গোল জানান, গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন অর্জুন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মনে করছে, অর্জুন ও অভিযুক্ত দু’জনই একই নারীর প্রেমে পড়েছিলেন এবং এ নিয়ে দু’জন বিতর্কে জড়িয়েছিলেন।

অভিযুক্তকে আটক করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ড তিনি একাই ঘটিয়েছেন কিনা কিংবা তার সঙ্গে অন্য কেউ ছিল কিনা তা নিশ্চিত হতেও তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

সাভারের আউকপাড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: সাভারের আউকপাড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে চার পুলিশ আহত।

তিনটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।


বিস্তারিত আসছে............

বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ২৩

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায়  ২৩ জন নিহত ও আরও ৫৬ জন আহত হয়েছেন ।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরের শিয়া অধ্যুষিত অঞ্চলে ধারাবাহিক শক্তিশালী গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে।

এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

তৃণমূলের জামাত-যোগ, দিল্লির জবাব চায় ঢাকা

Posted by Unknown | | Posted in ,


অনলাইন ডেস্ক: আজ 'তৃণমূলের জামাত-যোগ, দিল্লির জবাব চায় ঢাকা' এই শিরনামের একটি খবর প্রকাশ করেছে প্রভাবশালী ভারতীয় বাংলা দৈনিক আনান্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান মৌলবাদী দল জামাতে ইসলামির সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের একাংশের যোগাযোগ ও সারদার কোটি কোটি টাকা লেনদেনের বিষয়টি নিয়ে সরব হচ্ছে ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি শনিবার ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসছেন। তার আগে কাল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর বৈঠক হবে। এ দিন ঢাকা ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে মাহমুদ আলি জানান, দু’টি বৈঠকেই তাঁরা এ বিষয়ে ঢাকার উদ্বেগের কথা জানাবেন। ভারত সরকার যাতে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেয়, সেই দাবিও করবেন তাঁরা।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশমন্ত্রীর এই সফরে সেই বৈঠকের আলোচ্যসূচিও চূড়ান্ত করা হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের খবর, মোদীর সঙ্গে বৈঠকেও গুরুত্ব দিয়ে বিষয়টি উত্থাপন করতে চলেছেন শেখ হাসিনা।



বাংলাদেশের বিদেশমন্ত্রী মাহমুদ আলি এ দিন ঢাকায় সাংবাদিক বৈঠকে বলেন, “ভারত এত দিন বাংলাদেশকে বলে এসেছে আমাদের-জঙ্গি দুষ্কৃতীদের তোমাদের মাটিতে ঘাঁটি গাড়তে দেবে না। নতুন পরিস্থিতিতে এ বার বাংলাদেশ সেই একই কথা ভারতকে বলতে চলেছে।” বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেন, সীমান্ত পার হয়ে কোটি কোটি টাকা মৌলবাদীদের হাতে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। জামাতে ইসলামির ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভার সাংসদের ব্যবস্থাপনায় এই টাকা লেনদেন হয়েছে। এমন একটা সময়ে সেই টাকা গিয়েছে, যখন নাশকতা-সন্ত্রাস করে শেখ হাসিনা সরকারকে অপসারণের চক্রান্তে লিপ্ত ছিল জামাতে ইসলামি। বিষয়টি নিয়ে খুবই উদ্বেগে ঢাকা।



বিদেশ মন্ত্রকের ওই কর্তা বলেন, গোয়েন্দা রিপোর্টে অনুযায়ী সাহায্য সহযোগিতার বিষয়টি এখনও অব্যাহত রয়েছে। পুলিশি অভিযানের মুখে জামাতে ইসলামির দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। রাজ্যের শাসক দলের এক শ্রেণির নেতার পৃষ্ঠপোষকতায় তারা কলকাতা ও রাজ্যের কয়েকটি জায়গায় বহাল তবিয়তে বসবাস করছে। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে জামাতের এই সব দুষ্কৃতী সংখ্যালঘু প্রধান এলাকায় তৃণমূল প্রার্থীদের হয়ে কাজ করেছে বলেও বাংলাদেশ সরকার জানতে পেরেছে। বিদেশমন্ত্রী মাহমুদ আলি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে ঢাকার উদ্বেগের কথা তো তুলবেনই, পশ্চিমবঙ্গে জামাতের আশ্রয়-শিবিরগুলি ভাঙার দাবিও জানাবেন। বিদেশমন্ত্রী এ দিন জানান, গোয়েন্দা রিপোর্ট হাতে আসার পরে সীমান্ত পার থেকে জামাতের হাতে কী ভাবে, কোন পথে টাকা এসেছে, তার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে জামাতের দুষ্কৃতীরা যাতে আশ্রয় না-পায়, সে বিষয়ে দিল্লির অঙ্গীকার চাইবে ঢাকা।



এক মাস আগে ঢাকা সফরে এসে তিস্তা ও স্থলসীমা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এ বিষয়ে আরও তাগাদা দিতে ছয় সচিবকে দিল্লি নিয়ে গিয়েছেন বিদেশমন্ত্রী মাহমুদ আলি। বিদেশ মন্ত্রক সূত্র জানাচ্ছে, দিল্লিতে যৌথ উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মাহমুদ আলির এই সফরে ২৭শে মোদী-হাসিনা বৈঠকের আলোচ্যসূচিও চূড়ান্ত হবে। সেখানেও সারদার টাকা জামাতের হাতে যাওয়া ও পশ্চিমবঙ্গে জামাতের দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হবে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। সেখান থেকে রবিবার তিনি নিউ ইয়র্কে রওনা হবেন।

স্বাধীনতার বিপক্ষে স্কটিশদের ভোট

Posted by Unknown | | Posted in ,


আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতার বিপক্ষে না ভোট দিয়েছে স্কটিশরা, ফলে যুক্তরাজ্যের সাথেই থাকছে স্কটল্যান্ড- কিছুক্ষন আগেই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন। সেই সাথে স্কটল্যান্ডের সমস্ত নাগরিকদের এই ফল মেনে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পক্ষের নেতা মি: স্যামন্ড।

স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোটে বেশিরভাগ স্কটিশই ‘না’ ভোট দিয়েছেন, অর্থাৎ যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষেই ভোট পড়েছে বেশি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ঐতিহাসিক গণভোটে প্রায় আশি শতাংশ স্কটিশ ভোট দিয়েছেন। দেশটির ৩২টি কাউন্সিলের মধ্যে ৩১টির ফলাফলে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট পড়েছে ১৯ লাখ ১৪ হাজার ১৮৭ টি এবং অপর দিকে স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৯২০ জন।

ফলাফল ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংবাদ সম্মেলনে বলেছেন, সব সমস্যা সমাধানে একসাথে থাকার পক্ষেই এই ফলাফল এসেছে।

সরকারি ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

বৃহস্পতিবারের গণভোটে ৫৫ শতাংশ জনগণ 'না’ ভোট অর্থাৎ স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন এবং ৪৫ শতাংশ জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। সূত্রঃ বিবিসি।

সাত জনকে হত্যা করে আত্মহত্যা

Posted by Abul Kalam Azad | | Posted in ,

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক ব্যক্তি তার মেয়েসহ মেয়ের ছয় সন্তানকে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছেন। 

গতকাল বৃহস্পতিবার ডন চার্লস(৫১) নামের ওই ব্যক্তি তার মেয়ের বাড়িতে বসেই এই গণহত্যা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 পুলিশ আরও জানায়, খুন হওয়া ছয় সন্তানের মধ্যে ছোট জনের বয়স মাত্র তিন মাস। আর সবচেয়ে বড় জনের বয়স ১০ বছর।
পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতদের লাশ পড়ে থাকতে দেখে। তবে পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র ওই লোক গুলি করে আত্মহত্যা করেন। লোকটি কেন সাতজনকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, তার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।
এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে অস্ত্র রাখার ব্যাপারে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
উল্লেখ্য, গত এক মাসে দেশটিতে শতাধিক ব্যক্তি নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে খুনের কাণ্ড ঘটিয়েছেন।

মাননীয় অর্থমন্ত্রী, প্লিজ রাগ করবেন না

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: মাননীয় অর্থমন্ত্রী, প্লিজ রাগ করবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা বলেন। নিচে তার বিবৃতিটি দেওয়া হলো।

মান্যবর জনাব,
অতীব ভক্তি, শ্রদ্ধা এবং বিনম্র সম্ভাষনে আপনাকে জানাচ্ছি সালাম। আর মাত্র কয়দিন পর অর্থাৎ আগামী ৬ অক্টোবর আপনার স্বর্নালী জীবন ৮১ বছরে পদার্পন করবে। হেমন্তের প্রেম জাগানিয়া নির্মল বাতাসের স্পর্শ, সাদা মেঘের বনির্ল রূপ এবং কাশফুলের মন মাতানো সৌন্দর্যে মোহিত হয়ে আপনার জীবন নব যৌবন লাভ করুক এই শুভ কামনা দিয়ে আজকের লেখা শুরু করছি।

গত একশত বছরে এই বঙ্গে আপনার মতো মেধাবী, চরিত্রবান এবং সফল সুপুরুষ খুব কমই জন্মেছেন। সারা জীবনের ছাত্রত্ব, কর্মবীরত্ব ও কর্ম পরিবেশের নেতৃত্ব আপনাকে করেছে মোহনীয় এবং কমনীয়-তাইতো আপনার সামনে দাঁড়ালে সবাইকে শ্রদ্ধায় মাথা নোয়াতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড কিংবা হাভার্ডে আপনার অধ্যয়ন, পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিস, স্বাধীন বাংলাদেশের সিভিল সার্ভিস, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আই এম এফ এর কর্ম ইতিহাস ছাপিয়ে গেছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আপনার গৌরবময় অধ্যাপনার কারনে। ১৯৮১ সালে অবসর গ্রহনের পর রাজনীতি, অর্থনীতি, গবেষনা, সামাজিক উন্নয়ন এবং সাহিত্য চর্চার মাধ্যমে আজ আপনি এক জীবন্ত কিংবদন্তী।

হে কর্মবীর! আপনার গৌরবের কারনে সবাই আপনাকে পেতে চাইবে। নারী চাইবে প্রিয়তম বানাতে, সন্তান চাইবে পিতার আসনে বসাতে, সুহৃদগন চাইবে অন্তরঙ্গ বন্ধু বানাতে আর আমার মতো নবীনরা চাইবে- পিতামহ বা মাতামহের আনন্দ আসনে বসিয়ে আপনার স্বর্নালী জীবনের স্বর্নরেনুর স্বাদ আস্বাদন করার জন্য। আশাকরি-নবীনদেরকে আপনি সেই স্বাদ থেকে বঞ্চিত করবেন না। পিতামহ-মাতামহ বড় ভারিক্কি প্রকৃতির তদ্ভব শব্দ- প্রমিত বাংলায় যার আদরনীয় প্রতিশব্দ হলো-দাদু ভাই। আপনার বয়সে এসে অনেক মহাপুরুষ-নবীনদের মুখ থেকে একটু দাদু ভাই ডাক শোনার জন্য চাতক পাখির মতো উদগ্রীব হয়ে থাকে। আমি অর্বাচীন, কেনো প্রাচীনেরে সেই সুখ থেকে বঞ্চিত করবো! তাই - আপনাকে প্রিয় দাদু ভাইয়ের আনন্দ আসনে বসিয়ে কিছু নিরানন্দমূলক তিক্ত ভাষন শোনাতে চাই। প্লিজ! রাগ করবেন না!

আমার প্রিয় দাদু ভাই! যে বিষয়ে আপনার পান্ডিত্য অর্থাৎ যে শিক্ষা দ্বারা আপনি নন্দিত তা হলো ইংরেজী সাহিত্য। ওখানকার তাবৎ দিকপাল যাদের লেখা গল্প, কবিতা, উপন্যাস আপনার মন মস্তিষ্ক, চিন্তা চেতনা এবং আচার আচরন দখল করে আছে তারা কিন্তু বাস্তব জীবনে সবাই অর্থনৈতিক ভাবে বির্পযস্ত ছিলেন। কারো ঘরে চাল ছিলো তো চুলো ছিলোনা। অনেকে ছিলেন ভবঘুরে। বেশির ভাগই দ্বীন-হীন-দরিদ্র মানুষ হিসেবে মৃত্যু পর্যন্ত দূর্ভোগে ছিলেন কেবল দুমুঠো অন্ন যোগাড় করার জন্য। ব্যক্তিগত জীবনের প্রায় সকল ক্ষেত্রে তাঁরা ছিলেন অসফল । তাদের দাম্পত্য জীবন সুখের ছিলোনা। কেউ কেউ প্রেম করতে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছেন বাস্তব ভেদবুদ্ধির অভাবের জন্য। পরকিয়া প্রেম করতে গিয়েও তারা মারাতœক অসফল হয়ে কেউ কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন। সেই সব কবি, লেখক এবং সাহিত্যিকগনের অমূল্য রচনা সমুহ অধ্যয়ন করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে প্রথমেই যে উল্টোরথে চলা আরম্ভ করলেন সেই পথ আজও শেষ হয়নি। আপনার কর্ম জীবনের বেশির ভাগ সময় দেশ বিদেশের বহু অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেন- কিন্তু দিনান্তে একবার ও পেছনে ফিরে চিন্তা করলেন না- কতটুকু সর্বনাশ ঘটলো কিংবা সফলতাই বা কেমন হলো।

চুলচেরা বিশ্লেষনে আমি হয়তো আপনার সকল পদের কর্মময় জীবনের কীর্তিগাঁথা বলতে পারবো না কিন্তু ৯ম সংসদে আপনার সহকর্মী হবার কারনে অনেক কিছুই বলতে পারবো। সংসদে দাঁড়িয়ে আপনি একদিন বলেছিলেন- ডেল্টা লাইফ ইন্সুরেন্স নামের একটি কোম্পানীতে আপনার এবং আপনার ভাইয়ের কিছু শেয়ার ছিলো মন্ত্রী হবার পূর্ব থেকেই। তারা আপনাকে শেয়ার গুলো দিয়েছিলো বলতে গেলে মাগনা। আশা ছিলো আপনার বহুমুখী অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে আপনি কোম্পানীটিকে লাভ জনক প্রতিষ্ঠানে পরিনত করবেন! কিন্তু তা হয়নি। আপনি সহজ সরল শিশুর মতো সেদিন স্বীকার করেছিলেন যে- আপনি ঐ কোম্পানীর পরিচালক হবার পর কোম্পানীটির দায় -দেনা এবং লোকশান আরো বেড়ে যায়। সেদিন সংসদে উপস্থিত আপনার অন্যান্য সহকর্মীগন কি ভেবেছিলেন তা বলতে পারবো না। তবে আমি জিহবায় কামড় দিয়ে বললাম- হায় আল্লাহ! দাদু বলেনকি? যিনি একটি লোকশানী কোম্পানীকে লাভজনক করার পরিবর্তে উল্টো কোম্পানীর দায় দেনা বাড়িয়ে দেন সেই তিনি ১৭ কোটি মানুষের অর্থমন্ত্রী হন কিভাবে! আমার সেদিন খুব ভয় হলো- আপনি হয়তো আগামী দিন গুলোতে দেশের অর্থনৈতিক সেক্টরে অস্বাভাবিক এবং ভয়াবহ কিছু একটা করে ফেলবেন।

আমি যে সময়টার কথা বললাম সেটা সম্ভবত ২০১০ সালের প্রথম দিকের ঘটনা। তখনো শেয়ার মার্কেট, হলমার্ক, ডেসটিনি, বিসমিল্লা গ্র“প, ব্যাসিক ব্যাংক কেলেংকারী, গ্রামীন ব্যাংক এবং কুইক রেন্টালের বদনামী গুলো শুরু হয়নি। তখনো জাতি জানতে পারেনি পরিকল্পনা মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব র্ব্ডো এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আপনার পারস্পারিক সম্পর্কের কথা। তখনো বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হয়নি এবং আপনার মুখ দিয়ে বোগাছ বা রাবিশ শব্দ বের হওয়া শুরু হয়নি- অথচ ঠিক ঐ সময়ে আমার কচি মনে কেন জানি নানান অশনি সংকেত আঘাত করেছিলো আপনার অনাগত ভবিষ্যৎ নিয়ে। সেই সময় থেকেই আমার পোড়া মুখ দিয়ে দু চারটি বেফাঁস কথা সবে বের হওয়া শুরু করেছিলো। এসব নিয়ে আপনি ছিলেন আমার প্রতি যার পর নাই বিরক্ত। নির্বোধ হবার কারনে আমি ওসব বুঝতাম না। কিন্তু সংসদীয় দলের একটি বৈঠকে সুযোগ পেয়ে আপনি যখন আমাকে একহাত দেখে নিলেন তখন আমি বুঝলাম-কতধানে কত চাল।

আপনার হয়তো মনে থাকতে পারে সেদিনকার ঘটনাটির কথা। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিখ্যাত দৌড়ের কাহিনীটি গল্পাকারে চ্যানেল আই তৃতীয় মাত্রায় বলার কারনে আমি ছিলাম ভয়ানক তোপের মুখে। আর আপনি তখন প্রথম সারীতে বসে হালকা তন্দ্রাচ্ছন্য হয়ে ঝিমুচ্ছিলেন। আপনার পাশে বসা আমাদের চীর কুমারী বোন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও আপনাকে সগৌরবে অনুকরন করে মুদিত নয়নে বার বার সামনে-পেছনে-ডানে- বায়ে নুয়ে পড়ছিলেন। এমন সময় আপনারা দু’জনেই হয়তো শুনলেন-গোলাম মাওলা রনিকে কেউ কেউ কঠোর ভাষায় সমালোচনা করছেন। আপনাদের মুদিত আঁখিতে অগ্নি গোলকের বিস্ফোরন ঘটিয়ে দুইজন মহান মন্ত্রী বলতে গেলে একসঙ্গে দাঁড়িয়ে গেলেন। বোনটি আমার কি বললো তা আজ আর মনে নেই। তবে দাদু ভাইয়ের কথা! সেকি ভোলা যায়! তিনি বললেন - ও একটা পন্ডিত! ও টকশোতে আমাকে নিয়েও আপত্তিকর কথা বলেছে। ও নাকি আমাকে ১৯৮৬ সালে বাংলা একাডেমীতে দেখেছে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে! হাউ ফানি! তখন তো আমি ওর নামই শুনিনি। ও আমাকে চিনলো কি করে ?

বিশ্বাস করুন সেদিনের ঘটনার পর থেকে আজ অবধি আমি আপনার বিষয়ে কোন কিছু প্রকাশ্য মন্তব্য করতে গিয়ে যথেষ্ঠ সতর্কতা অবলম্বন করে আসছি। কিন্তু ইদানিংকালে অনেক কিছুই ধৈর্য্য এবং সৈহ্যের সীমা অতিক্রম করেছে। মনে হচ্ছে- জাতির স্বার্থে লজ্জা শরম ত্যাগ করে আপনাকে কিছু কথা বলা উচিত। সম্মানিত দাদু ভাই- আপনি যদি আমার কথা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং পক্ষে বা বিপক্ষে প্রতিক্রিয়া দেখান তবে এ জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আপনার সীমাবদ্ধতা, ব্যর্থতা এবং কর্মকান্ড সম্পর্কে আমার মূল্যায়ন নিম্নরুপ।

১। আপনার বিশ্বাস, আস্থা এবং স্বাভাবিক চারিত্রিক দৃঢ়তা না থাকার কারনে দেশে কয়েকটি মারাতœক জাতীয় সমস্যার সৃষ্টি হয়েছে। ডঃ ইউনুস এবং গ্রামীন ব্যাংক সম্পর্কে আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার বার বার সমন্বয় করতে গিয়ে আপনি পুরো বিষয়টিকে লেজে গোবরে করে ফেলেছেন। একই ঘটনা করেছেন হলমার্ক এবং ডেসটিনির ক্ষেত্রে। যে সত্য আপনি জানতেন এবং যে সম্ভাব্য পরিনতি আপনি আঁচ করেছিলেন তা যদি দৃঢ়তার সঙ্গে ধারন করতে পারতেন তবে কেলেংকারীর ক্ষয়ক্ষতি আরো অনেক অনেক কম হতো। শেয়ার মার্কেট কেলেংকারীর হোতাদের বিরুদ্ধে আপনার অসহায় আকুতি- ওরা অনেক শক্তিশালী কিংবা শেয়ার মার্কেট বুঝিনা ইত্যাদি কথা মালা ইবলিসদেরকে নতুন নতুন অপরাধ সংগঠনে উৎসাহিত করেছে।

২। আমার সর্বদা মনে হয় টাকা পয়সার আয় রোজগার এবং হিসেব নিকেশের ব্যাপারে আপনি ইংরেজ কবি শেলীর মতোই বড্ড বেখেয়ালী। আমি নিশ্চিত-গত ৮০ বছর ধরে বিশেষ করে দাদীর সঙ্গে আপনার সাদি মোবারকের পর থেকে অর্থ বিষয়ে বেখেয়ালীপনার অভিযোগ শুনতে শুনতে আপনার কান ঝালাপালা হয়ে গেছে। আপনি হয়তো কৃত্রিম রাগ দেখিয়ে আমার কান মলে দিয়ে পাল্টা প্রশ্ন করতে পারেন- তা ইচড়ে পাকা নাতি! আমার ঘরের খবর তুমি জানলে কেমনে! উত্তর ভারী সোজা। আমি এ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে- আপনার সম্পর্কের ধরন দেখেই বুঝতে পারি ব্যবসা, বানিজ্য, ধন সম্পদ, টাকা-পয়সা ভোগ বিলাস, আয় উন্নতি, বাড়ী, গাড়ী এবং সুন্দরী নারী সম্পর্কে আপনার মনোভাব-

কেনো জানি মনে হয়-শেয়ার মার্কেটের মতো আপনি দেশীয় এবং আর্ন্তজাতিক ব্যবসা বানিজ্য সম্পর্কে ভালো করে কিছু জানেন না। কারা ফটকাবাজ, কারা ধান্দাবাজ কিংবা ব্যবসায়ীদের মধ্যে কারা লুটেরা, প্রতারক,ডাকাত এবং চোরের স্বভাব যুক্ত তা যদি ভালো ভাবে না বুঝেন এবং না চিনেন তবে সৎ মানুষদেরকে আলাদা করবেন কিভাবে? আপনার এই অপারগতার কারনে- দুষ্টের দমন এবং শিষ্টের পালন সূত্রটি এই দেশের আর্থিক সেক্টরে অকার্যকর অবস্থায় আছে। গত ৭টি বছরে বড় কোন শিল্প কল কারখানা গড়ে ওঠেনি। দেশের প্রতিষ্ঠিত, সম্মানীত এবং ঐতিহ্যবাহী ব্যবসায়ী গ্রুপ গুলো হাত গুটিয়ে বসে আছে। হয় তারা অভিমানী হয়ে নতুন বিনিয়োগে হাত দিচ্ছে না নয়তো আপনার দপ্তর ও উপদপ্তরের খারাপ মানুষদেরকে রাজি খুশি করিয়ে অর্থের সংস্থান করতে পারছে না। আমদানী বানিজ্যের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো একের পর এক লোকশানের সম্মুখীন হচ্ছে নব্য লুটেরাদের কাঁচা পয়সার দাপটের কারনে।

৩। আপনার ব্যর্থতার ভয়াবহ প্রথম স্থানটি হলো বাংলাদেশ ব্যাংক। আর দ্বিতীয়টি হলো সরকারী, বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম দিন থেকেই দেশবাসী বুঝতে শিখেছে যে, বাংলাদেশ ব্যাংকের কর্তা ব্যক্তিরা আওয়ামীলীগের বয়োবৃদ্ধ অর্থমন্ত্রীকে গুরুত্ব বা পাত্তা দেবার প্রয়োজন অনুভব করছেনা। আমি দেশবাসীর সঙ্গে একমত। আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আপনি দুইজন দুই মেরুর বাসিন্দা। আপনি আপনার মতো মন্ত্রনালয় চালাচ্ছেন আর উনি চালাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক। আর উনি আপনাকে পাত্তা দিতে যাবেনই বা কেনো? আপনি কি তাকে নিয়োগ দিয়েছেন কিংবা তার নিয়োগ বাতিলের ক্ষমতা রাখেন? তিনি দৈনিক যতোবার প্রধান মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন ততোবার কথা বলার সুযোগ আপনিও পাননা বলে বাজারে কানাঘুষা চলে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো ইদানিং অনেক বড় ব্যাপার। আপনার ক্ষমতার আওতা কি সেখানকার ডিপুটি গভর্নর বা নির্বাহী পরিচালকগনের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা রাখে? শুনেছি সেখানে অদ্ভুত এক ডিপুটি গভর্নর আছে যে কিনা সরকারী দলের পান্ডা পরিচয় দিতেই গর্ব অনুভব করে। তার লেখা পড়ার বাহারী যোগ্যতা নাকি তৃতীয় শ্রেনীর মর্যাদাকে আলোকময় করেছে। অর্থাৎ শিক্ষা জীবনের একাধিক তৃতীয় শ্রেনী নিয়ে কেবল সেই অতোবড় পদ দখল করতে পেরেছে। ঐ লোকটার কারনে কেন্দ্রীয় ব্যাংক এবং সকল সিডিউল ব্যাংকের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমেছে। লোকটির দ্বারা অপমানিত এবং লাঞ্চিত হননি এমন কোন সরকারী বা বেসরকারী ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহীকে আপনি খুঁজে পাবেননা। সবাই তাকে যমের মতো ভয় পায়। দুঃখিত- যম হবেনা। কারন যম তো দেখা যায় না কিন্তু তাকে দেখা যায়। আমার মনে হয় লোকজন তাকে মানুষ নয় এমন কিছুর মতো ভয় করে এবং দংশিত হবার শংকায় এড়িয়ে চলে।

অর্থ মন্ত্রনালয়-কেন্দ্রীয় ব্যাংক এবং সিডিউল ব্যাংক গুলোর পারস্পারিক সম্পর্ক কিন্তু এমন ছিলো না। আপনার পূর্বসুরী প্রয়াত সাইফুর রহমানের স্বর্নযুগে মন্ত্রীর কথা শুনলে কেন্দ্রীয় ব্যাংকের সকলের হাঁটুতে কাঁপন ধরতো। তিনি নিয়মিত বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে যেতেন। ডিপুটি গভর্নর পর্যায়ের লোকজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেন- এই যোগ্যতা নিয়ে ডিপুটি গভর্নর হলে কি করে? তোমারে কে বানাইছে? কিংবা আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের কথাই চিন্তা করুন না একবার! বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সি এস পি কর্মকর্তা ডঃ ফরাস উদ্দিনের মতো লোককে গভর্নরের চেয়ারে বসিয়ে তিনি কতো সুন্দর ভাবেই না পাঁচটি স্বর্নালী অর্থবছর জাতিকে উপভোগ করিয়ে গেছেন। আহা! সেই দিনের কথা মনে হলে- আজো আমার অন্তর খুশিতে নেচে উঠে। আর বর্তমান অবস্থা দেখে বার বার মনে হয়- আমি উম্মাদ হয়ে যাইনি তো! এসব কথা মনে হলেই আমি নিজের গালে চিমটি মারি। সারা শরীরে নজর বুলিয়ে পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা পরখ করি এবং এক সময় আপন মনে বলে উঠি- মহান আল্লাহ ! আপনাকে ধন্যবাদ- আমি এখনো সুস্থ্য আছি, পাগল হয়ে যাইনি।

সরকারী বেসরকারী ব্যাংকগুলোর কথা আর কি বলবো? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ব্যাংকিং খাতের বিপর্যয় থেকে এ জাতিকে রক্ষা করতে পারবে না। সম্পূর্ন রাজনৈতিক বিবেচনায় যেদিন রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে অদক্ষ ও অনভিজ্ঞ লোকদেরকে পরিচালক নিয়োগ দেয়া হলো সেদিন সর্বনাশের প্রথম পেরেকটি মারা হয়েছিলো। এর পর কতগুলি বেসরকারী ব্যাংকের অনুমোদন দিয়ে পুরো ব্যাংকিং সেক্টরে স্বীকৃত চোর, বাটপার এবং লুটেরাদের স্থায়ী আবাস গড়ে গেয়া হলো। এখন পতনটা কেবল সময়ের ব্যাপার। নিশ্চয়ই আপনার বিয়ারিংস ব্যাংকের কথা মনে আছে কিংবা মনে আছে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার পূর্ব ঘটনা। আপনার একথাও হয়তো মনে আছে যে, বাস্তিল দুর্গের পতনের মুল কারন কিন্তু ছিলো বাজেট ঘাটতি!

৪। ইদানিং আপনি নিজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে প্রায়ই রেগে যাচ্ছেন। আর আপনার রাগের শিকার হচ্ছেন দূর্বল চিত্তের ভদ্রলোকেরা। এই সেই দিন এফবিসিসিআইয়ের সভাপতি জনাব আকরাম সাহেবের সঙ্গে কি কান্ডটাই না করে বসলেন। আপনার বীরত্ব দেখে খুশি হতাম- পা ছুঁয়ে সালাম করতাম যদি আপনি আর্থিক সেক্টরের দূর্বৃত্তদের সঙ্গে ওমন করে মেজাজ দেখাতে পারতেন! যদি সাহস থাকে তবে শেয়ার কেলেংকারী এবং ব্যাংক পাড়ার কেলেংকারীর হোতা ইবলিসদের পাঞ্জাবীতে একটু স্পর্শ করে আসুনতো! তাতো করবেন না- কারন পদ পদবী হারানোর ভয় আপনার বিবেককে রুদ্ধ করে রেখেছে। পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে আপনার দুরত্ব অর্থ মন্ত্রনালয়ের অদক্ষতাকে আরো ভয়াবহ করে তুলেছে। ফলে উন্নয়ন প্রকল্প সহ বৈদেশিক ঋনের সমন্বয়ে নানা রকম নিত্য নতুন প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

৫। দল এবং সরকারে আপনি নিতান্তবন্ধুহীন একজন মানুষ। আমার পাঁচ বছরের এমপি কালীন সময়ে আমি দলের মধ্যে এবং সরকারে আপনার একজন ঘনিষ্ঠ বন্ধুরও সন্ধান পাইনি। কেবল মাত্র দলীয় প্রধান এবং সরকার প্রধানের করুনাকে সম্বল করে জীবন সায়াহ্নে এসে আপনি যে ভার বহনের চেষ্টা করছেন তা কিন্তু আপনার জন্য খুব বেশী ভারী হয়ে গেছে। জীবনের এই পর্যায়ে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর কোনো প্রয়োজন কিংবা তাগিদ আপনাকে পীড়া দেয় না। আওয়ামীলীগের সঙ্গে আপনার কোন আত্মীক বন্ধন যেমন নেই তেমনি নেই কোন শত্র“তা। রাজনীতিতে আপনি নির্মোহ একজন মানুষ কারন আপনার কোন রাজনৈতিক উত্তরাধীকারী আপনাকে দিবানীশি জ্বালাতন করে না- তাকে আপনার প্রতিনিধি মনোনয়ন দেয়ার জন্য। ফলে দলীয় রাজনীতির শৃঙ্খলে থাকার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেননা। আর তাইতো আপনার নিজের অজান্তে সৃষ্টি হয়ে যাচ্ছে একের পর এক অনাসৃষ্টি। আপনার বয়স আপনাকে অনেক কিছু ভুলিয়ে দিচ্ছে। শিল্প, বানিজ্য এবং প্রথাগত দলীয় রাজনীতির ক্ষেত্রে আপনার অনভিজ্ঞতার কারনে আপনি আপন পর ভেদাভেদ করতে পারছেননা- তাই শত্র“ হয়ে যাচ্ছে বন্ধু আর বন্ধু হয়ে পড়ছে শত্র“। আপনি যোগ্যতমকে রাখছেন দুরে সরিয়ে আর অযোগ্যরা চলে আসছে সামনে। দূর্নীতি সম্পর্কে আপনার স্ক্ষাাৎ অভিজ্ঞতা না থাকার কারনে চিহ্নিত দূর্নীতিবাজরা আপনাকে অন্ধ মনে করে আপনার চোখের সামনে উদোম হয়ে উল্লাস নৃত্য করছে।

আমার প্রিয় দাদু ভাই-আমি আপনাকে অনেক ভালোবাসি । একদিন আমি সংসদে বসে আপনার জন্য কেঁদেছিলাম। সহকর্মীদের সমালোচনায় ক্ষত বিক্ষত হয়ে আপনি দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন- মাননীয় স্পীকার! আমার মনে হচ্ছে -এ্ই মুহুর্তে আমি বাংলাদেশের সবচেয়ে ঘৃনিত ব্যক্তি। একজন সম্মানীত বয়স্ক, শিক্ষিত এবং সৎ মানুষ পঙ্কিলময় রাজনৈতিক ফাঁদে আটকা পড়ে বোবা কান্না কাঁদছে-এই দৃশ্য দেখে আমি স্থির থাকতে পারিনি। দয়া করে আমার প্রতি সহানুভূতিশীল হন এবং ভাবুন- আপনাকে এতো কথা বলে আমার কি লাভ? আমার কি কোন স্বার্থ আপনার নিকট ছিলো কোন কালে, বা আছে বর্তমানে? আমিতো কোনদিন আপনার দপ্তরে যাইনি এবং আমাদের কোন কালে সরাসরি কথাও হয়নি। তবুও আমি আপনার শুভার্থী। এতো বর্নাঢ্য ঐতিহ্যের ধারক একজন সফল মানুষ জীবন সায়াহ্নে এসে পরাজিত হবেন, মানুষের অভিশাপ নিয়ে বিদেয় হবেন কিংবা আরো খারাপ পরিস্থিতির শিকার হবেন- এমনটি ভাবতেই বুকের মধ্যে আপনার জন্য কেমন জানি একটা মায়া তৈরী হয়- প্লিজ দাদু ভাই! আপনি রাগ করবেন না।

    আর্কাইভ