প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে
![]() |
| ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (ফাইল ছবি) |
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়া সুপ্রিম কোর্টে ভূমিকম্পের আঘাত আনার মতো বিষয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে পুরো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী : উপেক্ষিত জনমত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী : উপেক্ষিত জনমত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, বিচারপতিদের মনস্তাত্বিক চাপে রেখে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকারসহ ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিত। সেই সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া হয়েছে। সবাইকে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
