প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের আকবর শাহ থানায় একে খান গেইট এলাকায় ট্রাক চাপায় নজু মিয়া(৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজু মিয়া খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার বেলছড়ি এলাকার মৃত আব্দুল মতিনের সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক বাশার জানান, নজু মিয়া একটি রড উৎপাদকারী প্রতিষ্ঠানের ট্রাকে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকালে ট্রাকে উঠার সময় পা ছিটকে পড়ে যান। এসময় ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
