প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
স্বাধীনতার বিপক্ষে স্কটিশদের ভোট
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতার বিপক্ষে না ভোট দিয়েছে স্কটিশরা, ফলে যুক্তরাজ্যের সাথেই থাকছে স্কটল্যান্ড- কিছুক্ষন আগেই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন। সেই সাথে স্কটল্যান্ডের সমস্ত নাগরিকদের এই ফল মেনে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পক্ষের নেতা মি: স্যামন্ড।
স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোটে বেশিরভাগ স্কটিশই ‘না’ ভোট দিয়েছেন, অর্থাৎ যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষেই ভোট পড়েছে বেশি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ঐতিহাসিক গণভোটে প্রায় আশি শতাংশ স্কটিশ ভোট দিয়েছেন। দেশটির ৩২টি কাউন্সিলের মধ্যে ৩১টির ফলাফলে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট পড়েছে ১৯ লাখ ১৪ হাজার ১৮৭ টি এবং অপর দিকে স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৯২০ জন।
ফলাফল ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংবাদ সম্মেলনে বলেছেন, সব সমস্যা সমাধানে একসাথে থাকার পক্ষেই এই ফলাফল এসেছে।
সরকারি ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
বৃহস্পতিবারের গণভোটে ৫৫ শতাংশ জনগণ 'না’ ভোট অর্থাৎ স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন এবং ৪৫ শতাংশ জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। সূত্রঃ বিবিসি।
