Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বিশা গ্রামে বজ্রপাতে আবদুল বারিক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত বারিক ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে বারিক বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৩৫ PM . বিভাগঃ .

0 comments for " বজ্রপাতে কৃষকের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ