প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শৌচাগারের পাইপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক: ডাস্টবিন, পুকুর, নদী থেকে প্রায় নবজাতক শিশুর লাশ উদ্ধারের ঘটনা ঘটে। কিন্তু এবার শৌচাগারের পাইপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার হলো। আর ঘটনাটি ঘটেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। চীনের লিনিই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই শিশু কন্যাটির মা। বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে তিনি বাচ্চাটি প্রসব করেন বলে জানিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শৌচাগার থেকে শিশুকন্যাটির কান্না শুনতে পান। এরপরই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ২০ সেন্টিমিটার চওড়া পাইপে আটকে ছিল শিশুটি। পরে পাইপ লাইনের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। সূত্র : জি নিউজ
