Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সাতক্ষীরায় জামায়াতের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা জেলার জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কবিরুল ইসলাম। এছাড়া দেবহাটা থেকে ১ জন, কালিগঞ্জ থেকে ২ জন এবং শ্যামনগর থেকে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, তালা উপজেলার জালালপুর ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলামের জালালপুরের বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ সময় জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:২৫ PM . বিভাগঃ .

0 comments for " সাতক্ষীরায় জামায়াতের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার "

Leave a reply

    আর্কাইভ