Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আমি বাংলার ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি

স্থানীয় প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট বলেন আমি বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি, তবে হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নিজ জেলার ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বক্তব্যে  এ কথা বলেন।

এর আগে রাষ্ট্রপতি নৌপথে ইটনায় পৌঁছান। পরে তাকে ডাকবাংলোর প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতি আরো বলেন, আমি ইচ্ছা করলেই রাজনৈতিক বক্তব্য দিতে পারি না। এবার আমি হজে যাব। যাওয়ার আগে আপনাদের দোয়া নেওয়ার  জন্য চলে এলাম।

রাষ্ট্রপতি শুক্রবার রাতে  ইটনার ডাকবাংলোতে থাকবেন। শনিবার তিনি কিশোরগঞ্জের নিজ বাসায় অবস্থান করবেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:২১ PM . বিভাগঃ .

0 comments for " আমি বাংলার ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি "

Leave a reply

    আর্কাইভ