Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্থানীয় প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন।
 
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিবেন।  পরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়ায় ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কের চেইনেজসহ টুঙ্গিপাড়া উপজেলা সোনালী বাংকের নিজস্ব ভবনের উদ্ধোধন করবেন তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:০৫ AM . বিভাগঃ , .

0 comments for " বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন "

Leave a reply

    আর্কাইভ