প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ভর্তি পরীক্ষায় পাসের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এবারের পরীক্ষায় ৭৮ হাজার ২৯৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ হাজার ৮৪০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোবাইল ফোনে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আবেদনকারীকে যে কোনো মোবাইল অপারেটর থেকে DU <space> KA <space> Roll no. টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।
মোবাইল ফোনে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আবেদনকারীকে যে কোনো মোবাইল অপারেটর থেকে DU <space> KA <space> Roll no. টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।
