প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পলাশবাড়ীতে ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা
স্থানীয় প্রতিনিধি: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু সাজার প্রতিবাদে ২৪ ঘণ্টা হরতালের রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে কমপেক্ষে ১০টি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে শহরের বিসিটি মোড় থেকে ব্র্যাক মোড় পর্যন্ত দফায় দফায় এ ভাঙচুর চালায় হরতালের সমর্থক জামায়াত-শিবিরের পিকেটাররা।
প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয় জামায়াত-শিবির কর্মীরা। দুপুরে ওই এলাকায় বাঁশ দিয়ে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দিনভর মহাসড়কে র্যাবের পাশাপাশি পুলিশ ও বিজিবির টহল থাকায় কোনো পিকেটিংয়ের ঘটনা না ঘটলেও রাতে চলাচলকারী ট্রাকে ভাঙচুর চালায় হরতালকারীরা।
ক্ষতিগ্রস্থ ট্রাক চালাক ও হেলপাররা জানান, রাতে রংপুর থেকে ঢাকাগামী ট্রাক গুলো শহরের বিসিটি মোড় অতিক্রম করার সঙ্গে সঙ্গে রাস্তার দু’পাশ থেকে বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে হরতালকারীরা। একসঙ্গে সাড়িবদ্ধ ভাবে চলাচলকারী প্রতিটি ট্রাক সেখান থেকে ব্র্যাক মোড় অতিক্রম করা পর্যন্ত ভাঙচুরের শিকার হন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া স্পর্শকাতর অপর উপজেলা সুন্দরগঞ্জে ও সদরসহ জেলার কোনো উপজেলাতে অপ্রীতিকর-নাশকতার ঘটনা ঘটেনি।