প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
খাবার খাওয়ার সময় পানি নয়
বি২৪ নিউজ ডেস্ক: অনেকেই খাবার সময় ঘন ঘন পানি পান করেন। তবে খাবার জন্য যে পানি পান খুবই জরুরি, তা কিন্তু নয়। অভ্যাসবশতই বেশির ভাগ মানুষ এটি করে থাকে। তবে যারা এমন করে থাকে তারা নিজের অজান্তেই পাকস্থলীর হজম শক্তিকে ব্যহত করছে।
অনেকেই ভাবে, খাবার ফাঁকে পানি পান করলে খাবার তাড়াতাড়ি পাকস্থলীতে পৌঁছতে সাহায্য করে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এতে বরং হজমশক্তি ক্ষতিগ্রস্ত হয়। খাওয়ার সময় পাকস্থলী রেচক রস নিঃসরণ করে যা হজমে প্রক্রিয়ায় সাহায্য করে, কিন্তু ওই সময় পানি পান করলে তা ওই রসকে পাতলা তরলে পরিণত করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অল্প পানি পান করলে ক্ষতি হয় না। তবে এক গ্লাস বা তার বেশি পরিমাণ পানি অবশ্যই ক্ষতিকর। খাওয়ার দুই ঘন্টা পর পানি বা পানীয় পানের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা। এতে খাদ্য হজমের পাশাপাশি শরীর পুষ্টি উপাদান গ্রহণে সক্ষম হয়। পানির সঙ্গে পাচকরস মিশে যে সমস্যার সৃষ্টি করে তা হলো এটি খাদ্য বিপাকের জন্য আরো বেশি পাচক রস নিঃসরণে বাধা দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, যা থেকে বুক জ্বালা ও অ্যাসিডিটির মতো সমস্যা উদ্ভব হয়।
