Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

নোয়াখালীতে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত

স্থানীয় প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নান নগর চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে সোনাপুর-আলেকজান্ডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস ও সিএনজির প্রায় ২০জন যাত্রী আহত হয়েছেন। নিহত সেলিম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের আবেদীন বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। তাৎক্ষিনকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।


প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে সোনাপুরের উদ্দেশে একটি যাত্রীবাহী লোকাল বাস আসছিল। পথে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নান নগর চৌরাস্তা এলাকায় নোয়ারহাটগামী (নতুন বাজার) একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী সেলিম নিহত ও সিএনজিতে থাকা অপর চার যাত্রী গুরুতর আহত হন।

পরে বাসটির একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে মধ্যে পড়ে গেলে বাসে থাকা অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:২০ AM . বিভাগঃ .

0 comments for " নোয়াখালীতে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত "

Leave a reply

    আর্কাইভ