প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ওজন কমাতে ডায়েট চার্ট
বি২৪ নিউজ ডেস্ক: ওজন কমাতে চান ?? মেনে চলুন ডায়েট চার্ট:-
# সকাল: ৭:৩০মিনিটে হালকা গরম পানিতে ১ চামচ মধু এবং ১টুকরো লেবুর রস দিয়ে খান।
# ৮:৩০ সকালের নাস্তাঃ রুটি-২টি, সবজি, দুধ চিনি ছাড়া চা বা কফি এক কাপ।
# সকাল ১১ টাঃ গ্রিন টি ১ কাপ, ১ পিস বিস্কুট।
# ১২ টাঃ শশা বা গাজরের জুস-১ গ্লাস
# দুপুরের খাবারঃ ভাত ১ কাপ, সবজি, মাছ ১ টুকরো, সালাদ, ডাল।
# বিকেল ৪ টাঃ কলা, কমলা, আপেল, আম, আমড়া যে কোনো ১টি।
# ৫:৩০ মিনিটেঃ ভাত ১ কাপ বা রুটি ৩ টি সঙ্গে শাক বা সবজি আর মাছ।
আমাদের অনেকেরই অভ্যেস হচ্ছে রাতে খাবার খাওয়ার পরও টিভি দেখতে দেখতে বাড়তি খাবার খেতে পছন্দ করি। তবে ওজন কমাতে চাইলে এই অভ্যেস বাদ দিতে হবে।
নিয়মিত এই খাবারের রুটিন মেনে চললে আর সপ্তাহে ৫ দিন ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করলে আমাদের শরীরের বাড়তি ওজন কমিয়ে ঝরঝরে ফিগার পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
