Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

সালথায় ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

Posted by Unknown | বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in

স্থানীয় প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় পিঁয়াজ বোঝাই ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।বুধবার রাত ৮টার দিকে উপজেলার চর বাঙ্গাইল গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মজিবুর রহমান (৪৫) ও জুলহাস (৪০)। তারা ট্রাকে করে পিঁয়াজ নিয়ে আসছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে পিঁয়াজ বোঝাই ট্রাকটি চর বাঙ্গাইলে একটি ব্রিজে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এসময় ৮জন আহত হয়। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক আহত মজিবুর ও জুলহাসকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে জাপার দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে একই স্থানে মানববন্ধন করাকে কেন্দ্র করে জাতীয় পার্টির (জাপা) দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগরের বহিষ্কৃত নেতা সোলায়মান আলম শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার জন্য বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন তার সমর্থকরা। অপরদিকে একই স্থানে সেই মানববন্ধন প্রতিহত করার ঘোষণা দিয়ে সংরক্ষিত আসনের জাপার এমপি ও মহানগরের আহ্বায়ক মাহজাবিন মোরশেদ মানববন্ধন করার চেষ্টা চালান। এর আগে এই নেতা প্রশাসনের কাছে একই স্থানে মানববন্ধনের অনুমতি চাইলে প্রশাসন তা নাকচ করে দেয়।

তারপরও তারা প্রশাসনের কথা অমান্য করে মানববন্ধন করার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থালে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষের ৫ জনকে আটক করে।

এ ঘটনায় কোতয়ালী থানার ওসি তদন্ত নেজাম উদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাই

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাব পরিচয় দিয়ে খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বর্তমানে ব্যবসায়ী খোরশেদ আলম মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোরশেদ আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ঠাকুরহাট গ্রামের আব্দুল নবীর ছেলে।

ভূক্তভোগী খোরশেদ আলম জানান, বুধবার দুপুরে উপজেলার মিঠাছড়া পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা ও মিরসরাই সদরের ইসলামী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশা করে তার বাড়ি যাচ্ছিলেন। বড়তাকিয়া বাইপাস এলাকায় গেলে একটি সাদা মাইক্রোবাস তার অটোরিকশার গতিরোধ করে ৮-১০ জনের একটি দল র‌্যাব সদস্য পরিচয় দিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে মহাসড়কের উত্তর দিকে নিয়ে যায়।

মাইক্রোবাসের মধ্যে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মারধর করে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেটের পাশে মাইক্রোবাস থেকে তাকে ফেলে দেয়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মির্জাপুরে মহিষের আক্রমনে আহত-৪

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা মহিষের আক্রমনে ৪ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোড়াই লাল বাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩৪) ও আল্লাদি বেগমকে (৩৫) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলাকাবাসী জানান, গোড়াই লালবাড়ি গ্রামের মাংস ব্যবসায়ী সুরুজ মিয়া পার্শ্ববর্তী ঘাঘরাই গ্রামের আলমাছ ব্যাপারীর কাছ থেকে ১১টি মহিষ কেনেন। এর মধ্যে কয়েকটি মহিষ সে বৃহস্পতিবার একটি পুকুরে গোসল করাতে নেয়। এর মধ্যে ১টি মহিষের নাকে আঘাত করায় হঠাৎ ক্ষেপে যায়। মহিষটি বিভিন্ন জনের উপর আক্রমণ করে। এতে ৪ ব্যক্তি আহত হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে সন্ধ্যার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানার উপস্থিতিতে পাগলা মহিষকে পুলিশ ৪টি গুলি করে হত্যা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমদ জানান, মহিষটিকে বাঁচিয়ে রাখলে  আরও লোকজনের ক্ষতি সাধন করতো।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: শামছুল আলম  জানান, মহিষটিকে হয়তো কোনো পাগলা কুকুর বা পাগলা শিয়ালে কামড়ে ছিল। এ কারণে মহিষটি পাগল হয়ে মানুষের ওপর আক্রমণ করছিল।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি ঈদের আগেই পরিশোধের জন্য পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান রওশন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘শ্রমিকদের ঘামে উপর্জিত আয়ের ফলে আজ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং অর্থনীতি আরও টেকসই হচ্ছে।’ তাই তাদের বেতন ও বোনাসস নির্দিষ্ট সময়ে পরিশোধ করুন।

কাল থেকে ইউনাইটেডে ফ্লাইট বন্ধ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট অপারেশন কার্যক্রম। উড়োজাহাজের জ্বালানি ও ইনফ্লাইট খাবার না থাকাসহ নানা কারণে বৃহস্পতিবার থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ইউনাইটেড এয়ারওয়েজের কর্মীরা। 

বুধবার সন্ধ্যা ৭টায় উত্তরায় এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং আফতাব, ডিরেক্টর ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ইলিয়াস, ক্যাপ্টেন ওয়াহিদ, ডিরেক্টর প্রশাসন উইং কমান্ডার (অব.) ফেরদৌস, ডিরেক্টর কাস্টমার সার্ভিস ফরহাদ, শাহাবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান পরিস্থিতি সামাল দিতে না পেরে এরই মধ্যে এয়ারওয়েজের দুই ডিরেক্টর পদত্যাগ করেছেন।

ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীরর পদত্যাগের জের ধরে এয়ারলাইন্সের চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন ইলিয়াস এয়ারলাইন্স পরিচালনা করতে অনতিবিলম্বে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

ক্যাপ্টেন ইলিয়াস বলেন, কোম্পানি আইন অনুযায়ী দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাওয়ার আশা করছি। এমনকি পদত্যাগী চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরকে ফিরিয়ে এনেও পরিস্থিতি সামলানো যেতে পারে। 
   
সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মাহতাবুর রহমান। শাহীনুর আলম বুধবার নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করার কথা থাকলেও তিনি যোগ দেননি। এ কারণে এয়ারওয়েজের ঊর্ধ্ব¦তন কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মীর মধ্যে আরো বেশি অনিশ্চয়তা তৈরি হয়।

সংবাদ সম্মেলন বলা হয়, নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাউকে না পাওয়ায় বিগত দুই দিন ধরে ফ্লাইট অপারেশন পরিচালনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বুধবার ঢাকা-দোহা-মাস্কাট, ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইটসহ চারটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়।

ক্যাপ্টেন ইলিয়াস বলেন, ২২ সেপ্টেম্বরের ১৫ মিনিটের সভায় তিনি পদত্যাগ করেন। নতুন পর্ষদ শাহীনুর আলম নতুন ব্যবস্থাপনা পরিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিগত দুই দিনে কেউই ম্যানেজমেন্ট পর্যায়ের কারো সঙ্গে যোগাযোগ করেননি। ফুয়েল নাই, ক্যাটারিং নাই। এছাড়াও অনেক খরচের বিষয়টিও জড়িত। ডিরেক্টর প্রশাসন উইং কমান্ডার (অব.) ফেরদৌসকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৪ ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করেন। ডিরেক্টর রেভিনিউ ও কোম্পানি সচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) খোরশেদও পদত্যাগ করেন।

‘আমি নিজে মাস্কাটে ফ্লাইটে নিয়ে যাই আমি। নিয়মানুযায়ী ৮ জন ক্রকে ওখানে রেখে আসার কথা থাকলেও চলমান সংকটের কারণে তাদেরকে পুনরায় ঢাকায় ফিরে আসতে বাধ্য হই। সবার মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। তেল নেই। নতুন ফ্লাইট চলার সুযোগ নেই।

শেখ হাসিনাকে হুমকি দিলো ছাত্রদল

Posted by Unknown | | Posted in ,

শেখ হাসিনা
স্থানীয় প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়েছে সিলেট ছাত্রদল।

বুধবার বিকেলে সিলেট শহরতলী তেমুখী পয়েন্টে জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ হুমকি দেন ছাত্রদল নেতারা।

শোভাযাত্রা সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আলীবুর রহমান আলী।

সমাবেশে বক্তব্য দেন- মহানগর ছাত্রদল নেতা সৈয়দ আব্দুল্লাহ, সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমদ, এনাম হোসেন, শানুর আহমদ, জুয়েল আহমদ, রায়হান আহমদ খান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির যৌথসভায় বলেছিলেন, ‘সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে।’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল নেতারা প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেন, ‘আপনি জেল-জুলুম, মামলা-হামলা করে জিয়ার সৈনিকদের কিছুই করতে পারবেন না। জিয়ার সৈনিকরা খালেদার নেতৃত্বে আপনার পতন ঘটাবে।’

সাবধান ! নুডলসে আফিম

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: বিক্রি বাট্টা বাড়াতে আফিমের বিচি মেশানো নুডলস বিক্রি করার কথা স্বীকার করেছেন এক
নুডলস
বিক্রেতা। ঘটনাটি ঘটেছে চীনের শানঝি প্রদেশের ইয়ানান এলাকার এক নুডলসের দোকানে। লিউ জুইয়ু নামের এক কাস্টমার সম্প্রতি ইউরিন টেস্ট করানোর পর বিষয়টি প্রকাশ পায়। পরীক্ষায় তার শরীরে মাদক গ্রহণের প্রমাণ মেলে। এতে তিনি বিস্মিত হয়ে যান। কেননা জীবনে কোনোদিন দিন মাদক নেননি। তবে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তিনি ওই দোকান থেকে নুডলম খেয়েছিলেন।

এতে লিউ জুইয়ুর সন্দেহ হয। তিনি তার নিকটাত্মীয়দের ওই দোকানে পাঠান এবং সেখানে নুডলস খাওয়ার পর তাদেরও ইউরিন টেস্ট করান। পরীক্ষায় সকলের দেহে মাদকের অস্তিত্ব ধরা পরে। পরে তার অভিযোগের ভিত্তিতে দোকানি জাংকে আটক করেন পুলিশ। তিনি পুলিশের কাছে নুডলসে মাদক মেশানোর কথা স্বীকার করেন।

জাং বলেন, গত মাসে তিনি ১শ ডলার দিয়ে ২ কেজি পপি বীজ কিনে গুড়া করে রেখে দেন। পরে এগুলো তিনি নুডলসের সঙ্গে মেশাতে থাকেন। ক্রেতা সংখ্যা বাড়ানোর জন্যই তিনি এ কাণ্ড করেন বলে জানা গেছে।

চীনে মজাদার সস তৈরিতে পপি বীজ ছিল একটি জনপ্রিয় উপাদান। কিন্তু চীনা সরকার এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এটি ব্যবহার করা বর্তমানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

অপারেশন থিয়েটার থেকে ছড়াচ্ছে ভাইরাস

Posted by Unknown | | Posted in

সাতক্ষীরা সদর হাসপাতাল
স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি বিভাগের অপারেশন থিয়েটারে দেখা দিয়েছে ভয়াবহ ভাইরাস। এই ভাইরাসের কারণে প্রসূতির ক্ষতস্থানে ইনফেকশন দেখা দিয়েছে। কী কারণে ভাইরাস ছড়িয়ে পড়েছে তার সঠিক কারণ জানতে পারেনি সংশ্লিষ্টরা।

তবে এ ঘটনায় ২১ সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সালেহ আহমেদ। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলে বৃহস্পতিবার তা জমা দেওয়া হবে।

তদন্ত টিমের সদস্য ডা. ফারহানা হোসেন বলেন, ‘সুনির্দিষ্ট করে কোনো কারন জানা নাই কীভাবে ইনফেকশন ছড়াচ্ছে। কারণ প্রত্যেককে আলাদা করে পরীক্ষা করারও সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বাইরের রোগীরাও এখানে ড্রেসিং করতে আসেন। সেখান থেকে ভাইরাসটি ছড়ানোর সম্ভাবনা বেশি।’ ইনফেকশন এড়াতে হাসপাতালে আলাদা সেফটি কর্নার চালুর সুপারিশ করেন তিনি।

জেলার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোছা. রেশমা খাতুনকে ১০ সেপ্টেম্বর সদর হাসপাতালের গাইনি বিভাগে সিজারিয়ান অপারেশন করানো হয়। অপারেশন শেষে তার শরীরে ইনফেকশন দেখা দিয়েছে। অপারেশনের এতদিনেও তার ক্ষতস্থান জোড়া লাগেনি।

সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ বলেন, ‘এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে। ভাইরাস নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তদন্ত টিমের প্রধান ডা. রহিমা খাতুন বলেন, ‘ভাইরাস কীভাবে বিস্তার করেছে তার কারণ সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে তদন্তে অতিরিক্ত রোগীর চাপ, ক্রস ইনফেকশন, লাগামহীন ভিজিটর, কোনো কোনো ক্ষেত্রে এন্টিবায়েটিক কাজ না করাসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে।’

থাইল্যান্ডে আটক ২৪ বাংলাদেশি রাতে ফিরছে

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অনুপ্রবেশের দায়ে থাইল্যান্ডে আটক ২৪ জন বাংলাদেশির বুধবার রাতে ফিরছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃঅনুবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি বিমানে রাত সাড়ে ৯টার দিকে ২৪ বাংলাদেশি শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করবেন।

এর আগে থাইল্যান্ডে বন্দীদের মধ্যে দুই ধাপে চলতি মাসেই মোট ৩৬ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ এক মাস লাগবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় সমুদ্রপথে মালয়েশিয়া বা ইউরোপের কোনো দেশে পাড়ি দেয়ার সময় ১৮৯ জন বাংলাদেশি থাইল্যান্ডে আটকা পড়ে। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কয়েকটি বিশেষ ক্যাম্পে আটকে রাখা হয়। সেখান থেকে ৬০ জন মুক্ত হয়েছেন এবং বাকিদের মুক্ত করার প্রক্রিয়া চলছে।

বোরকা পরায় নিষেধাজ্ঞা থাকায় নিজেকে প্রত্যাহার করেছে কাতার

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: হিজাব বিতর্কে দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান গেমস এর বাস্কেট বল প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে কাতার।

এক কাতারি কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন’ (এফআইবিএ) নিরাপত্তার অজুহাতে নারীদের মাথায় যে কোনও ধরনের পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করে যে নিয়ম করেছে তা অলিম্পিক এর বৈচিত্রের নীতির বিরোধী।

মঙ্গলবার এশিয়ান গেমস এর একটি ম্যাচ থেকে শেষ মূহুর্তে হিজাব পরিহিতা এক কাতারি নারীকে বের করে দেওয়া হয়। এতে বেজায় চটেছে কাতার। পুরো টুর্নামেন্ট থেকেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

কাতার ওমেন স্পোর্টস কমিটির প্রধান আহলাম আল মানা বলেন, আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (এফআইবিএ) আমাদের খেলোয়াড়দের মাথায় হিজাব পরে খেলায় অংশগ্রহণ করতে না দেওয়ায় আমরা পুরো টুর্নামেন্ট থেকেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছি।

আল মানা বলেন, আজ যা ঘটেছে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির লক্ষ্য-উদ্দেশ্যের বিরোধী। অলিম্পিক কমিটি ভিন্ন ভিন্ন সংস্কৃতির সব দেশকেই গেমস এ অংশগ্রহণ করানোর জন্য কারও সংস্কৃতিকে হেয় না করার নীতি গ্রহণ করেছিল। এশিয়ান গেমস এর স্লোগানও ছিল ‘এখানে বৈচিত্র উদ্ভাসিত হয়।

তিনি বলেন, হিজাবের উপর নিষেধাজ্ঞার কারণে মালদ্বীপসহ আরও কয়েকটি দেশও দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান গেমস এ অংশগ্রহণ করেনি।

আ’লীগ নেতা মোশারফ হোসেনের দাফন সম্পন্ন

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান নীলুর (৬৪) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের কালিবাড়ি গোরস্থানে দাফন করা হয়।

প্রয়াত আ’লীগ নেতা মোশারফ হোসেন খান নীলুর নামাজে জানাজায় অংশ নেন, ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস, জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খান নীলু। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

ভারত থেকে জঙ্গি সংগ্রহ করছে আল-কায়েদা!

Posted by Unknown | | Posted in

আল-কায়েদা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাটিতে ঘাঁটি গাড়ার ঘোষণা দেয়ার পর দৃশ্যত কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, আয়মান আল জাওয়াহিরি ভাষনের পর ভারতে জঙ্গি সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। অন্তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) ধারণা এমনই। জানা গেছে জঙ্গিদের ঠেকাতে দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযান শুরু করতে যাচ্ছে এনআইএ।

প্রতিবেদনে আরো বলা হয়, একদিকে ইন্ডিয়ান মুজাহিদিনের ২০ জন পলাতক মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ। সেই তালিকায় রিয়াজ ভাটকল থেকে শুরু করে কলকাতার আমির রেজা শাহি সকলেই আছেন।

এর পাশাপাশি আল কায়েদা প্রধান জাওয়াহিরির জেহাদের ভিডিও ফুটেজ আসল না নকল তা নিয়ে পৃথক তদন্ত চললেও, আল কায়েদা নিয়ে আলাদা ফাইল খুলতে আগ্রহী এনআইএ। এই মনোভাব জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আল কায়েদার ব্যাপারে অগ্রসর হওয়ার অনুমতি চেয়েছে তারা।


সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিক বর্তমান জানায়, ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, আল কায়েদার ওই খবর মোটেই ফাঁকা আওয়াজ নয়। কারণ কাশ্মীর, উত্তর পূর্ব ভারত, কর্ণাটক এবং উত্তর প্রদেশে ইতিমধ্যেই আল কায়েদার পক্ষ থেকে গোপনে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে বলে খবর পাচ্ছেন গোয়েন্দারা।

এতে দাবি করা হয়, শুধু ভারত নয়, বাংলাদেশ ভারত এবং মায়ানমার সংলগ্ন উপমহাদেশীয় অংশকেই আল কায়েদা সামগ্রিক জেহাদের ভরকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। আরো বলা হয়, ইতিমধ্যেই ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ায় (আইএসআইএস) ভারতের মুম্বইয়ের বেশ কিছু যুবক যোগ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের খবর, আইএসআইএস-এর সঙ্গে আল কায়েদার রীতিমতো জেহাদের অধিকার ও এলাকার দখলদারিত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। আল কায়েদা প্রধান জাওয়াহিরি ভারতের ইউনিটের দায়িত্ব দিয়েছেন আসিফ উমর নামের এক কমান্ডারকে।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এখনও প্রকাশ্যে আল কায়েদার বিপদ নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইছে না। বরং এখনো আল কায়েদার হুমকি নিয়ে শংসয় জিইয়ে রেখেছে। কিন্তু আদতে ভেতরে ভেতরে যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তথ্য সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছে তা স্পষ্ট।

প্রসঙ্গত, ঠিক এই বিপদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশের জেড প্লাস ভিভিআইপিদের একটি নির্দেশিকা পাঠিয়ে বলেছে, যারাই যে কোনো প্রয়োজনে বিদেশে যাবেন, তারাই যেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে অবগত করেন। হঠাৎ কেন এই নির্দেশিকা তা নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে।

ব্যঙ্গ করে গান, যুবকের ৭ বছরের জেল

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান রচনা করে মোবাইলে ছড়িয়ে দেয়ায় তন্ময় মল্লিক নামে এক যুবককে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। খুলনা জেলার দাকোপ থানার গোরকাঠি থানার তুলসী দাস মল্লিকের ছেলে তিনি।

বুধবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় এ রায় দেন। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

তবে রায়ে মামলার আরেক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

জানা যায়, খুলনা জেলার দাকোপ থানার আচাভূয়া বাজারে তন্ময় মল্লিকের সিডি-ক্যাসেটের দোকান ছিল। নিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ব্যাঙ্গাত্মক গান রচনা করে গ্রাহকদর মোবাইলে ভরে দেন। এভাবে গানটি বহুজনের কাছে ছড়িয়ে পড়ে।

২০১৩ সালের ২৬ অক্টোবর ওই অভিযোগে তন্ময় মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার কাছ থেকে ওই গান লোড করে নেয়া রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় দাকোপ থানার এসআই জয়নাল আবেদীন মামলা করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম জানান, মামলাটিতে চলতি বছর ১৯ মে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন ট্রাইব্যুনাল। ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। আসামি তন্ময় মল্লিক মামলাটির বিচারকালে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে গত ১৬ সেপ্টেম্বর যুক্তিতর্কের শুনানির দিন তার জামিন বাতিল করে কারাগারে নেয়া হয়।

দেশে প্রাথমিক শিক্ষার হার বাড়লেও গুণগত মান উন্নয়ন হয়নি:বিআইজিডি

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার হার বাড়লেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও গুণগত পরিবর্তন হয়নি। এমনকি তৃণমূল পর্যায়ে স্থানীয় রাজনীতিবিদরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে এবং সেগুলো দলীয় রাজনীতির বৃত্তে আবদ্ধ করে রেখেছে।

বুধবার রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এমন তথ্য জানানো হয়।

‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য খাতের শাসন প্রক্রিয়া’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান ব্রাক ইন্সস্টিটিউট অব গর্ভনেন্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)।

বিআইজিডি থেকে জানানো হয়, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাণিজ্যিকিকরণ ঘটলেও সেবার মান নিশ্চিত হয়নি। এ দেশের জনগণ সঠিক স্বাস্থ্য সেবা পায়না।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞানী ড. জনাথন রোজ।

নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ার ইন্সস্টিটিউট অব অ্যাডভ্যান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস’র নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান ও ডিআইজিডি’র গবেষক ড. মির্জা হাসান।

সেমিনারে সভাপতিত্ব করেন ডিআইজিডি’র গবেষণা প্রধান ড. মিনহাজ মাহমুদ।

সেমিনারে পেশাজীবী সংগঠন, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, দাতা গোষ্টি, দেশি বিদেশি এনজিও, আন্তর্জাতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরকীয়ার জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে দিল স্ত্রী

Posted by Unknown | | Posted in

পরকীয়া, গরম তেলের ছ্যাঁকা,
স্থানীয় প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার চাঁদপুর গ্রামে পরকীয়া করায় ক্ষুদ্ধ হয়ে গরম তেল ছুড়ে জাহিদ হাসান (২৮) নামে এক যুবকের শরীর ঝলসে দিয়েছেন স্ত্রী রেশমা খাতুন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসানকে স্থানীয় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেশমা খাতুনকে আটক করেছে পুলিশ।

রেশমা জানান, তার স্বামী জাহিদ গাজীপুরে ব্যবসা করেন। তাদের সংসারে  দু’টি ছেলে রয়েছে। গাজীপুরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি। সম্প্রতি সেখানকার দুই নারীর সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জাহিদ তাকে নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে চলে আসেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে এক প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন জাহিদ। এ নিয়ে বুধবার সকালে স্বামীর সঙ্গে তার তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে স্বামীর গায়ে গরম তেল ছুড়ে মারেন তিনি। এতে জাহিদের মুখ ও হাত পুড়ে যায়।

অন্যদিকে জাহিদ দাবি করেন, তার বিরুদ্ধে আনা পরকীয়ার ঘটনা সত্য নয়। বরং রেশমা তার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। সম্পত্তি লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রেশমা তার গায়ে গরম তেল নিক্ষেপ করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জাহিদের স্ত্রী রেশমা খাতুনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।

গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের আতোয়ার রহমানের ছেলে খতিয়ার  রহমান (৩০), একই উপজেলার সারডুবী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আইনুল ইসলাম (৩১) ও কালীগঞ্জ উপজেলার মদাতী গ্রামের আব্দুর রউফের ছেলে আরব আলী (২৯)।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, ২০০৪ সালের  ২০ জানুয়ারি রাতে ওই তিনজন হাতীবান্ধা উপজেলার কিশোরীদের (১৪) ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করেন।

পরদিন এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় নারী ও শিশু  নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদে উপস্থিতিতে বুধবার দুপুরে আদালত এ রায় দেন।

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-২

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান ও গুলিসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।


জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে মঙ্গলবার রাত ২টায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও জনতা ২  ডাকাতকে আটক করে।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়। আটক ডাকাতরা হল, উপজেলার বড়াইল গ্রামের ইছাক আলীর ছেলে জবান আলী (৩৫) ও আমুরোড (ইকরতলী) গ্রামের মৃত: রফিক মিয়ার ছেলে সেলিম (৩৫)।


আটক ডাকাতদের কাছ থেকে ১টি গুলি, ১টি পাইপগান, ২টি ধারালো রামদা উদ্ধার করেন। আটকদের বুধবার দুপুর ২টায় হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, অপরাধীদের শিগগির আইনের আওতায় আনা হবে।

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: রাজবাড়ী চর নারায়নপুর এলাকা থেকে দু’টি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ ফয়সাল চৌধুরীকে (২৫) আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক ফয়সাল রামকান্তপুর ইউনিয়নের হীরা চৌধুরীর ছেলে।

র‌্যাব-৮ এর মেজর মোজ্জাম্মেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের ৯ কর্মকর্তাকে দুদকের তলব

Posted by Unknown | | Posted in

দুদক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় সোনার বার আত্মসাতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার তাদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের একটি সূত্র জানিয়েছেন, বুধবার দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক যতন কুমার রায় তাদের দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন।

যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- ডিএমপি’র গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. ফজলুল হক, খিলগাঁও জোনের এসি মো. ইকবাল হোসেন, এসআই এএনএস নুরুজ্জামান, মাসুদ মিয়া, রাশেদুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরায় রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এসময় তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়েছে মেহেদি হাসান নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের ভাটপাড়ার হাসান আলীর ছেলে এবং বেনসন সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

পুলিশ জানায়, রবিউল ইসলাম বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মেহেদী হাসানের দোকানে পাওনা টাকা চায়তে যান। ওই সময় মেহেদী তাকে বিকেল ৩টার দিকে যেতে বলেন। কথা অনুযায়ী রবিউল ৩টার দিকে টাকা নিতে গেলে মেহেদী তাকে বলেন, ভাই টাকা তো কাছে নেই বাড়ি চলেন, আপনার ভাবির কাছে টাকা আছে। এই কথা বলে মেহেদী রবিউলকে সঙ্গে নিয়ে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি গিয়ে মেহেদী রবিউলকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান।

খাওয়া শেষে একপর্যায়ে মেহেদী কৌশলে ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়ে তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা লুট করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা রবিউলের চিৎকার শুনে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদীকে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

নওয়াজের সঙ্গে দেখা করবেন না মোদী

Posted by Unknown | | Posted in

মোদী, নওয়াজ শরীফ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরে নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না নরেন্দ্র মোদীর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে আপাতত বৈঠক করছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রে তার (নরেন্দ্র মোদী) ব্যস্ত সফরসূচিতে এটা নেই।”

পাকিস্তান সেনাবাহিনীর আপত্তি অগ্রাহ্য করে মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে গত মে মাসে নয়া দিল্লিতে তার শপথ অনুষ্ঠানে যোগ দেন নওয়াজ শরীফ। ওই সফরে কাশ্মীর ইস্যু না তোলার জন্যও তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

নয়া দিল্লি থেকে দেশে ফেরার পর ধর্মীয় নেতা তাহির উল-কাদরি ও ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খানের তোপের মুখে পড়েন নওয়াজ শরীফ।

মোদী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “নওয়াজের সঙ্গে এখন সাক্ষাৎ হলে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হতে পারে মোদীর। তাই আপাত সাক্ষাৎ এড়িয়ে যাওয়াই ভালো।

“তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হচ্ছে এবং তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মোদী তাকে আশ্বস্ত করতে চান।”

ওই বিজেপি নেতা বলেন, “এবার বাংলাদেশকে দেয়ার পালা। তার কিছু বাস্তবে দেখানোর প্রস্তুতি নিয়ে শিগগিরই বাংলাদেশ সফরে যেতে আগ্রহী মোদী।”

বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে দ.কোরিয়ার আগ্রহ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ২৪ সেপ্টেম্বর: কোরিয়া সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক জনশক্তি আমদানি করতে আগ্রহী। দক্ষিণ কোরিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে এ আম্বাস দেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সিউলে দক্ষিণ কোরিয়ার ট্রেড, ইন্ডাষ্ট্রি ও এনার্জি বিষয়ক ভারপ্রাপ্তমন্ত্রী মো জায়ে-দো সঙ্গে মিটিং করে এ আশ্বাস দেওয়া হয়েছে।

কোরিয়া মন্ত্রী বলেন, কোরিয়া বাংলাদেশে আরো বেশি পরিমান বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এ মহুর্তে বাংলাদেশে ৭২টি প্রতিষ্ঠানে ৬শত বিলিয়ন মার্কিন ডলার কোরিয়ান বিনিয়োগ রয়েছে। কোরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে।

মন্ত্রী আরো বলেন, কোরিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের বিপুল চাহিদা বয়েছে। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কোরিয়া আরো বেশি সংখ্যক পণ্য আমদানি করতে সম্মত হয়েছে। গত অর্থ বছরে কোরিয়া বাংলাদেশ থেকে আমদানি করে ৩৪৪.৮১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ কোরিয়া থেকে আমদানি করে ১১৯৯.২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এসময় বাংলাদেশে বাণিজ্য ঘাটতি রয়েছে ৮৫৪.৩৯ মিলিয়ন মার্কিন ডলার। কোরিয়ার বাজারে বাংলাদেশী পণ্য রপ্তানি বৃদ্ধি পেলে এ বাণিজ্য ঘাটতি আর থাকবে না।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামূল কবীর এবং সফররত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ(বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খান উপস্থিত ছিলেন।

মাদরীপুরে এক নবজাতকের লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: মাদরীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর স্পিনিং টেক্সটাইল মিলের ২নং গেটে ফকির বাড়ীর সামনে থেকে বুধবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ।


স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর স্পিনিং টেক্সটাইল মিলের ২নং গেইটের কাছে ফকির বাড়ির সামনে ওড়না দিয়ে প্যাঁচানো এক নবজাকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।


মাদারীপুর মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে নবজাতকের লাশ কেউ ফেলে রেখে গেছে।

ঠাকুরগাঁও স্টেডিয়াম পরিদর্শনে প্রতিমন্ত্রী

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

বুধবার দুপুরে মন্ত্রী ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ২শ ফুট গ্যালারি, পেভিলিয়ন, ড্রেসিং রুম, অফিস রুম নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা ক্রীড়া সংস্থা।

এ সময় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও খোলোয়াররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে তথ্য সরবরাহ করবে রাশিয়া

Posted by Unknown | | Posted in

হাসানুল হক ইনু
সচিবালয় প্রতিবেদক ঢাকা, ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও রাশিয়ার সরকারী সংবাদ সংস্থা-ইতারতাস এর মধ্যে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়নের একটি খসড়া রূপরেখা তৈরি করেছে রাশিয়া। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে সাক্ষাৎ করে এ খসড়া রূপরেখা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ।

তথ্যমন্ত্রী এসময় তার সাম্প্রতিক ইস্তাম্বুল সফরকালে রাশিয়ান ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ঈসমাইল-এর সঙ্গে সাক্ষাতের আলোচ্যসূচিও রাশিয়ার রাষ্ট্রদূতকে অবহিত করেন। দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা এবং সাইবার অপরাধ মন্ত্রীদ্বয়ের আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিল।

সাক্ষাৎকালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম ও যুগ্ম সচিব মোহাঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

কক্সবাজারে ৯৭৭ পিস ইয়াবাসহ নারীকে আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর থেকে ৯৭৭ পিস ইয়াবাসহ নাছিমা আকতার (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে বিমানে করে ঢাকায় যাওয়ার আগে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এসব ইয়াবা উদ্ধার করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

আটক নাছিমা আকতার ঢাকা মিরপুর ১২নম্বর এলাকার আনসার আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ঢাকা যাওয়ার আগে ওই যাত্রীর লাগেজ স্কেনিং করতে গিয়ে বিষয়টি সন্দেহ করা হয়। এরপর র‌্যাব ও তাদের জানানো হয়। তারা লাগেজটি খোলে ইয়াবা সমূহ উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়।

শ্রমিক প্রতারণা বন্ধে পদক্ষেপ নেবে মালয়েশিয়া

Posted by Unknown | | Posted in

 মালয়েশিয়া,
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অনেক দেশের শ্রমিক কাজ করে। শুধুমাত্র বাংলাদেশ থেকে জি টু জি পদ্ধতিতে শ্রমিক নেওয়া হয়। এই পদ্ধতিতে শ্রমিকেরা প্রতারিত হয় না। তবে এর বাইরে বিভিন্ন প্রলোভনে পড়ে যারা যায় তারাই প্রতারিত হয়। এটা বন্ধে আমরা শিগগিরই পদক্ষেপ নিচ্ছি বলে জানিয়েছেন মালয়েশিয়ায় হাইকমিশনার নরলিন ওথম্যান।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই মুসলিম দেশ। অভিন্ন নীতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য।বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন সময়ে উভয় দেশের মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাইকমিশনের সচিব আহমেদ ফিকরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সহ-সভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বগদিয়ার খেয়াঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৭) এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বগদিয়ার খেয়াঘাট এলাকায় নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপেস ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে চৌমুহনী রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আলতাফ হোসেনকে বিচারপতি নিয়োগের রিট খারিজ

Posted by Unknown | | Posted in

আদালত প্রতিনিধি: সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেনকে হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে করা দুটি রিট আবেদন খারিজ করেছেন আদালত।


আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
 
আলতাফ হোসেন নিজে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান রিট দুটি করেন। রিট দুটির শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।


পরে আলতাফ হোসেনের আইনজীবী সালাহউদ্দিন দোলন বলেন, ১০ বিচারপতির মামলায় প্রধান বিচারপতির সুপারিশের সঙ্গে নির্বাহী বিভাগের সিদ্ধান্তের বৈপরীত্য দেখা দিলে কী হবে, তা বলা নেই। এদিক বিবেচনায় রিট আবেদন দুটি খারিজ হয়েছে। মক্কেলের (আলতাফ হোসেন) সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


২০১২ সালের ১৩ জুন এ বি এম আলতাফ হোসেনসহ ছয়জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। শপথ নেওয়ার দিন থেকে ওই নিয়োগ কার্যকর হবে জানানো হয়। পরদিন তাঁরা শপথ নেন। গত ৯ জুন তাঁদের মধ্যে পাঁচজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন এ বি এম আলতাফ হোসেন।


আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান গত জুলাই মাসে একটি রিট করেন। পরে আলতাফ হোসেন নিজে আরেকটি রিট করেন।

লাদেনের জামাতা সুলাইমান আবু গাইথকে যাবজ্জীবন কারাদণ্ড

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর গাইথ আল-কায়েদার মুখপাত্রের দায়িত্ব পালন করেন। তিনি লাদেনের বড় মেয়ে ফাতিমার স্বামী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালত গাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর জর্ডানে গ্রেপ্তার হন কুয়েতের নাগরিক সুলাইমান আবু গাইথ। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়।

আল-কায়েদাকে সহায়তা ও আমেরিকানদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গত মার্চে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। গাইথকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের জেলা জজ লিউইস ক্যাপলান বলেন, “আমেরিকানদের হত্যা করার আল-কায়েদার পরিকল্পনা বাস্তবায়নে আপনি যে কোনো কিছু করতে অঙ্গীকারাবদ্ধ বলে প্রমাণিত হয়েছে।”

আদালতে দেখানো একটি ভিডিওতে আবু গাইথকে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘বিমানের ঝড়’ এখনো শেষ হয়নি। আদালতে নিজের পক্ষে যুক্তি তুলে ধরে আবু গাইথ বলেন, অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলামানদের উৎসাহ যোগানোর জন্য একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে কাজ করেছেন তিনি।

নাইন/ইলেভেন হামলার রাতেই ওসামা বিন লাদেন তাকে আল-কায়েদার মুখপাত্রের দায়িত্ব পালন করতে বলেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন আবু গাইথ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের চারটি বিমান ছিনতাই করে। দুটি বিমান নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানে, যা টুইন টাওয়ার হিসেবে পরিচিত ছিল। তৃতীয়টি আঘাত হানে ভার্জিনিয়ার পেন্টাগনে। চতুর্থ বিমানটি পশ্চিম পেনসিলভানিয়ার একটি খোলা মাঠে ভূপাতিত হয়।

যুক্তরাষ্ট্রে একযোগে চালানো চারটি আত্মঘাতী বিমান হামলায় মারা যায় অন্তত তিন হাজার মানুষ। এই হামলার দায় স্বীকার করে আল-কায়েদা। ২০১১ সালের মে মাসে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা।
লাদেনের জামাতা সুলাইমান আবু গাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

গৃহপরিচারিকাদের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে

Posted by Unknown | | Posted in

মুজিবুল হক চুন্নু
নিজস্ব প্রতিবেদক: গৃহপরিচারিকাদের জন্য সরকার আইন করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এডভোকেট মুজিবুল হক চুন্নু। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির জন্য মতামত নেওয়া হয়েছে। শিগগির নীতিমালাটি মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। বুধবার সকালে জাতীয় গ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গৃহপরিচারিকাদের সাপ্তাহিক ছুটি ও বেতনের বিষয়ে একটি আইন প্রণয়ন করা হবে। একই সঙ্গে গৃহপরিচারিকারা কত সময় কাজ করবে সে বিষয়ও দিক নির্দেশনা থাকবে।

‘ফিলিস্তিনীদের মানবধিকার ও জাতিসংঘের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন (ইডাফ)। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  শেখ মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সামাবেশকে কেন্দ্র করে এ ধারা জারি করা হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বুধবার দুপুরে সবধরণের সভা সমাবেশে এ আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন ১৭ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। এতে জেলা বিএনপির আহ্বায়কের অনুমোদন দেয়ার কথা থাকলেও তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন না।

বুধবার বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গ্রুপ ফের পাল্টা কমিটি গঠনের জন্য কাউন্সিল আহ্বান করেন।

এদিকে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাবেক এমপি শাহীন। উপজেলা সদরের নতুন গোহাটায় এমপি শাহীনের সংবর্ধনা অনুষ্ঠান ও পুরাতন গোহাটায় নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের আয়োজন করা হয়।

এতে উপজেলা সদরে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে এবং কোনো পক্ষকে সমাবেশের অনুমতি না দেয়ায় সব ধরণের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ১৪৪ ধারা জারি করে দুপুর ২টার দিকে উপজেলা সদরে মাইকিং করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

রফিউল হাসানকে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগ

Posted by Unknown | | Posted in

পায়রা সমুদ্র বন্দর, রফিউল হাসান
সচিবালয় প্রতিবেদক ঢাকা, ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এম রফিউল হাসানকে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সার্বক্ষনিক সদস্য পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশের বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এম রফিউল হাসান অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদান করতে বলা হয়।

এছাড়া অবসর উত্তর ছুটি ভোগরত অধ্যাপক ডা: মো: জাহেদুল আলমের চুটি বাতিল করে শর্তে দিয়ে চুক্তিভিক্তি এক বছরের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তরিকুল

ক্ষতিপূরণ চেয়ে রানা প্লাজার সামনে স্বজনদের সমাবেশ

Posted by Unknown | | Posted in

সাভার, রানা প্লাজা
স্থানীয় প্রতিনিধি: সাভারে রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। আজ বুধবার বেলা ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নিখোঁজ শ্রমিকদের স্বজন আহত শ্রমিক ও নিহত পরিবারের স্বজন অংশ নেয়।


স্বজনরা জানায়, রানা প্লাজা ধ্বসের ১৭মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পায়নি ক্ষতিগ্রস্থরা। বারবার প্রতিসূতি দিয়েও পূরন করা হয়নি আমাদের দাবি। অথচ কিছুদিন পরপর রানা প্লাজার ধংসস্তুপ থেকে পাওয়া  যাচ্ছে মানুষের কংকাল ও মাথার খুলি।

সচিব জুলকারনাইন বাবুর সভাপতিত্ব সমাবেশের আয়োজন করেন সংগঠনটি। এসময় সভাপতির বক্তব্যকালে তিনি গত ২ সেপ্টেম্বর রানা প্লাজায় মাথার খুলি ও কংকাল পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা রানা প্লাজায় নিহত ও ক্ষতিগ্রস্থ শ্রমিকদের স্বজন ও আহতদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানান।

ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা সতর্কঃ হানিফ

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা সতর্ক আছেন মন্তব্য করে  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় মনের মানুষ ছিলেন। তিনি বাংলার মানুষকে বিশ্বাস করতেন। শেখ হাসিনাও বঙ্গবন্ধুর মতো বড় মনের মানুষ। তবে তিনি ‘মোনাফিক’ ও ‘ষড়যন্ত্রকারীদের’ বিষয়ে সতর্ক আছেন।

সরকার উৎখাতে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে হানিফ বলেছেন, খালেদা জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হলে তিনি নিজেই পালানোর পথ খুঁজে পাবেন না।

বুধবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্র বাদ দিয়ে নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক রাজনীতি করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান হানিফ। ইস্যুবিহীন রাজনীতি না করে জনগণের জন্য কথা বলতে খালেদা জিয়াকে পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অভিনেতা এটিএম শামছুজ্জামান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তরুণ সরকার রানা।

মাইক্রোওভেনের ভিতর থেকে ২৭টি সোনার বার উদ্ধার

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মাইক্রোওভেন থেকে ২৭টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার সকাল সোয়া ৯ টায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় তারেক হোসেন (২৪) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তারেকের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন তিন কেজি ১৪৬ গ্রাম। দাম প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, তারেক বুধবার সকালে দুবাই থেকে এমিরেটাসের একটি বিমানে (ইকে-৫৮২) ঢাকায় অবতরণ করে। তার বহনকৃত ওয়ারপুল ব্র্যান্ডের সাদা রংয়ের একটি ওভেনে সন্দেহভাজন তল্লাশি চালানো হয়। এ সময় ওভেনের মটরের ভেতর থেকে বারগুলো উদ্ধার করা হয়েছে।

তারেক চলতি বছরেই ৪ বার দেশের বাইরে ভ্রমণ করেছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

ভারতের মহাকাশযান 'মঙ্গলায়ন' কক্ষপথে সফল প্রবেশ

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশযান 'মঙ্গলায়ন' সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট বিজ্ঞানীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার ব্যাঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাল গ্রহটির কক্ষপথে মঙ্গলায়নের সফল প্রবেশের ঘোষণা দেন মোদি। খবর এনডিটিভির

মহাকাশযানটি প্রথম প্রচেষ্ঠায়ই মঙ্গলের কক্ষপথে প্রবেশে সক্ষম হয়। মহাকাশ অভিযানের ইতিহাসে এটি বিরল এক অর্জন। এর আগে কোনো মাহাকাশযানই ১ বারের চেষ্টায় মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে পারেনি।

 এ পর্যন্ত ৫১ বার চেষ্টা চালিয়ে মাত্র ২১ বার মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে পেরেছে বিভিন্ন দেশের তৈরি মাহাকাশযান।

এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মহাকাশ এজেন্সিই শুধু মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পৌছাতে সক্ষম হয়। ভারত এই ক্লাবের নতুন সদস্য। মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পৌছাতে এর আগে কয়েকবার চেষ্ঠা করেও ব্যর্থ হয় চীন ও জাপান।

 মহাকাশযানটি মঙ্গল গ্রহে জীবনের অনুসন্ধানসহ লাল গ্রহটির আবহাওয়া সম্পর্কীত বিষয়ে অনুসন্ধান চালাবে।  এ উপলক্ষ্যে বিজ্ঞানীদের উদ্দেশ্যে মোদি বলেন, 'আমরা প্রায় অসম্ভবকে সম্ভব করেছি। ঐতিহাসিক এ মুহুর্তে আমি মিশনের সকল বিজ্ঞানীসহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। (এর মাধ্যমে) আজ ইতিহাস সৃষ্টি হলো।'

 তবে মিশনটির সমালোচনাও কম হচ্ছেনা ভারতে। সমালোচকরা বলছেন ভারতের মতো দেশে যেখানে প্রায় অর্ধেক জনসংখার জন্য স্বাস্থ্যসম্মত পয়নিষ্কাষন ব্যবস্থা নিশ্চিত করাই এখনো সম্ভব হয়নি সেখানে এ ধরনের মাহাকাশ মিশন পরিচালনা উচিত নয়।

শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করলেন ওবামা

Posted by Unknown | | Posted in

শেখ হাসিনা, বারাক ওবামা, মিশেল ওবামা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রশংসা করেন বারাক ওবামা। এ সময় শেখ হাসিনার সঙ্গে কুশলবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার দুই নেতার মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ওবামার করা অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার রাতে ওয়ার্ল্ডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। এ দিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, জাতিসংঘের ৬৯তম সাধারণ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালকে ২৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ১০৮ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ১০৮ রান তারা করতে নেমে মাত্র ২৬ গুটিয়ে যায় নোপাল প্রমিলা দলের ইনিংস। ফলে ১৭তম এশিয়ান গেমসের প্রমীলা ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

ইনচসের ইয়েনহুই ক্রিকেট মাঠে আজ শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল পর্বে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ১০৭ রান।
নেপাল বনাম বাংলাদেশ
আয়েশা রহমানের ব্যাট থেকে আসা অপরাজিত ৫১ রানই ইনিংস শেষে দারুণ গুরুত্বপূর্ণ ​বিবেচিত। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটার ৬০ বল খেলে ২টি চারের সাহায্যে খেলেন তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসটি।

সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের শুরুটা অবশ্য ছিল যথেষ্ট আশাজাগানিয়াই। উদ্বোধনী জুটি ছিল ৩৬ রানের। উদ্বোধনী জুটিতে আয়েশার সঙ্গী শাহনাজ পারভীন আউট হন ব্যক্তিগত ১২ রানে। এরপর ফারজানা হক (৬) ও অধিনায়ক সালমা খাতুন (৭) এরপর অল্প রানে ফিরলে একটু সমস্যাতেই পড়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং। তবে আয়েশা এক দিক ধরে রেখে খেলে সেই সমস্যাকে বিপর্যয়ে পরিণত হতে দেননি। আয়েশার সঙ্গে জুটি বেঁধে লতা মণ্ডল (১১) রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রুমানা আহমেদ করেন ৪ রান। নেপালের সীতা রানা ২৪ রানে ২টি এবং সারিতা মাগার ১৯ রানে নেন ২ উইকেট। 

এদিকে, ১০৮ রানে লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে নেপাল। মাত্র ১৩ রান তুলতেই নেপালি মেয়েরা হারিয়েছে ৪ উইকেট। এর পর আর দাড়াতেই পারেনি নেপালের মেয়েরা।সালমা খাতুন ৩ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট ও রোমানা আহম্মেদ ২.৩ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।জাহানারা আলম ও ফাতেমা দু’জনেই নিয়েছেন দুটি করে উইকেট।

ঈদে সড়কে কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হবে না: ওবায়দুল কাদের

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আযহায় ঢাকা ছেড়ে যাওয়া ঘরমুখো মানুষদের সড়কে কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হবে না বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ঈদে সড়কে যোগাযোগ ব্যবস্থা স্বাভিক থাকবে। এ জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১১টায় রাজধানীর গাবতলী ব্রিজের নিচে সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর সব পশুর হাটে মনিটরিং ব্যবস্থা থাকছে। ফলে ঢাকা ছেড়ে যাওয়ার সময় ঘরমুখো মানুষের ভোগান্তি কমে আসবে। এছাড়া রাস্তার কারণে নতুন করে কোনো দুর্ভোগ সৃষ্টি হবে না।

নিরাপত্তার জন্য রাজধানীর সব পশুর হাটে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বলেও জানান তিনি।

শ্রমিক দলের বিদ্রোহী নেতাদের নতুন কমিটি ঘোষণা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বর্তমান কমিটিকে অবৈধ আখ্যায়িত করে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিদ্রোহী নেতারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন নব-গঠিত কমিটির (বিদ্রোহী গ্রুপ) সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।

এতে মোহম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে সম্পাদকীয় পদে রেখে এবং বাকিদের সদস্য করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

হিমাচলে দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচলে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এ দুর্ঘটনাটি ঘটে। জেলার এক বাঁধ এলাকা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ ও দমকল কর্মীরা। তারা এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয় পুলিশের আশঙ্কা, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, বুধবার স্থানীয় সময় পৌনে ৯টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। বাসের অধিকাংশ যাত্রী হিমাচল ও উত্তরখণ্ডের বাসিন্দা। তারা হৃষিকেশ ও বিলাসপুর থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার সময় বাসটির বেশিরভাগ জানালা বন্ধ থাকায় এটি পানিতে পড়ার পর যাত্রীরা বেরিয়ে আসতে পারেনি। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ সংখ্যা ৩৫ হবে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান এবং লাশ সনাক্তকরণের কাজ এখনো চলছে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ২৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

আজ বুধবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। প্রধানমন্ত্রীর এ সফরের অংশ হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেবেন অর্থমন্ত্রী।

এ ছাড়া অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিলের ভোজসভায় যোগদান, গ্লোবাল সিটিজেন উৎসব ২০১৪, কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা, আইডিবি আয়োজিত সেমিনারে ‘লেসন্স অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইকনোমিক ট্রানজিশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আইডিবি গ্রুপের ভোজসভায় যোগ দেবেন মুহিত।

আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন অর্থমন্ত্রী।

কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সিএনজি চালিত অটোরিকশার পৌর টোল বাড়ানের প্রতিবাদে লাকসাম বাইপাস সড়ক অবরোধ করেছে অটোরিকশা শ্রমিকরা।

আজ বুধবার সকাল ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে কুমিল্লা-নোয়াখালী সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন।

সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির নেতারা জানান, পৌর কর্তৃপক্ষ চালকদের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ গাড়ি প্রতি টোল দৈনিক ৭ টাকা থেকে ১০ টাকা করেছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।

এ বিষয়ে পৌর চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, 'নিয়ম অনুযায়ী টোল বাড়ানো হয়েছে। অন্যান্য যানবাহনেও টোল বাড়ানো হয়েছে।'

এ দিকে সড়ক অবরোধের কারণে কুমিল্লা-নোয়াখালী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মুশফিক-মন্ডির গায়ে হলুদ আজ

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: আংটি বদল হয়েছিল বেশ আগেই, গত বছরের অক্টোবরের ২৬ তারিখ। কনের নামটাও জানা গিয়েছে তখনই। এবার মুশফিকের মেয়ে ভক্তদের হৃদয় পুরোপুরি ভাঙতে চলেছে। আগামী ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সহধর্মিণী হয়ে ক্রিকেটের ফার্স্ট লেডি হতে চলেছেন জান্নাতুল কিফায়াত মন্ডি। জান্নাতুল কিফায়াত মন্ডির বড় বোন জান্নাতুল কাওসার মিষ্টি। মিষ্টি মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী। তিন বোনের মধ্যে মন্ডির স্থান তৃতীয়। বিয়ের কারণে এশিয়ান গেমসের বাংলাদেশ দলে থাকতে পারছেন না মুশফিক। ক্রিকেট মাঠে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ব্যক্তিগত কারণে খেলছেন না কদিন আগে ২৬ বছর পূর্ণ করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান, তাও বিয়ের মতো গুরুত্বপূর্ণ কারণে।
মুশফিকের হবু স্ত্রী মন্ডি ঢাকার প্রাইম বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী, পড়ছেন বিবিএ নিয়ে। তাঁর আরেক পরিচয়, অলরাউন্ডার ও সাবেক সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ্ রিয়াদের আপন শ্যালিকা তিনি। যার অর্থ, কবুল বলার সাথে সাথে মন্ডির স্বামী হওয়ার পাশাপাশি মুশফিক হয়ে যাচ্ছেন সতীর্থ মাহমুদুল্লাহর ভায়রাও! বুধবার মুশফিক-মন্ডির গায়ে হলুদ। অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে অবস্থিত বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে।

বিয়ে নিয়ে দুই পরিবারে স্বাভাবিকভাবেই তুমুল আনন্দ-উত্তেজনা। জাতীয় দলের দুই ক্রিকেটারকে মেয়ের জামাই হিসেবে পেয়ে মন্ডির বাবা সাবেক সরকারী কর্মকর্তা যেন আনন্দে আত্মহারা। উৎসবের আমেজে আছেন মুশফিকের বাবা মাহবুব হামিদও। গায়েহলুদ অনুষ্ঠানের একদিন পর ২৫ সেপ্টেম্বরই বিয়ে, সে হিসেবেই চলছে প্রস্তুতি। বিবাহোত্তর সংবর্ধনাটা হবে ২৭ তারিখ। আপ্যায়ন নিয়ে কিছু রাখঢাক রাখা হয়েছে, জাতীয় দলের অধিনায়কের বিয়ে বলে কথা! তবে গণ্যমান্য ব্যক্তিরা সবাইই আছেন অতিথিদের তালিকায়। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী কাজে আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। দলীয় কাজ থাকায় আসতে পারবেন না বিএনপি নেত্রী খালেদা জিয়াও। দাওয়াতের সময় আসার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। দাওয়াতপত্র দিতে ভুলেননি নিজের শিক্ষালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকেও। সব অনুষ্ঠানেই খেলোয়াড়দের আপ্যায়ন করার ব্যবস্থা করা হলেও পরিচিত সবাইকেই কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। কম অতিথি আপ্যায়নের ব্যাপারে মাহবুব হামিদ বলেছেন, ‘ঢাকা ছাড়াও মুশফিকের বিয়ে নিয়ে বগুড়ায় একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করব ১০ অক্টোবর। সেখানে পারিবারিক আত্মীয়-স্বজনকে দাওয়াত করা হবে। দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

ক্রিকেট খেলবেন শাকিব খান!

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: ঢাকার মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এতোদিন শুধু ক্রিকেটাররাই ক্রিকেট খেলতেন। সেই ধারা ভেঙে প্রথমবারের মতো কোন চলচ্চিত্র অভিনেতা ক্রিকেট খেলতে যাচ্ছেন। আগামী শনিবার এই স্টেডিয়ামে ক্রিকেট খেলবেন চিত্রনায়ক শাকিব খান। তবে বাস্তবে না চলচ্চিত্রের গল্পের স্বার্থেই  ক্রিকেটার হচ্ছেন তিনি।

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবির  দৃশ্যে দর্শক ক্রিকেটার  শাকিব  খানকে দেখবে। আগামী ২৭ তারিখ মিরপুর জাতীয় স্টেডিয়ামে ছবিটির  চিত্র ধারণ করা হবে এমনটি জানা যায় নির্মাতা সূত্রে। আরও জানা যায়  ইতিমধ্যে শুটিং’র  সকল প্রস্তুতি শেষ করেছেন। ঢাকায় ছবিটির চিত্রধারণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানা গেছে।’

এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ইমন’কে। ইমনকেও একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে এ চলচ্চিত্রে। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় ছবিটির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গান লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।

কুষ্টিয়ায় কলেজ ছাত্র খুনের মূলহোতাসহ ২ জন আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্র খুনের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, শহরের আমলাপাড়া এলাকার ফরিদ করিমের ছেলে তুষার আহমেদ(১৮) এবং তার বড় ভাই নিশান আহমেদ(২০)। বুধবার সকাল ১০টায় র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুষার তার বন্ধু কলেজ ছাত্র আসলাম জেলিনকে ছুরকাঘাত করে। এতে জেলিনের মৃত্যু হয়। এ ঘটনার পর তুষার পালানোর চেষ্টাকালে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মজমপুর গেট থেকে তুষার ও তার সহযোগী বড়ভাইকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার বেলা ১টায় কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে একটি চায়ের দোকানে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র আসলাম জেলিন (১৮) খুন হন। সে আড়–য়াপাড়ার পদ্মা মসলা মিলের মালিক মাহাবুব ইসলামের ছেলে।

ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর চার্জ গঠন ২৭ অক্টোবর

Posted by Abul Kalam Azad | | Posted in , ,

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৭ অক্টোবর ও ৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে। 

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ছয়জন উপস্থিত হতে না পারায় সময় আবেদন করেন তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মেস থেকে বোমাসহ ৫ জঙ্গি গ্রেপ্তার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় একটি মেস থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’র জেলা শাখার প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চারটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রপন্থায় প্ররোচণামূলক বই, ডায়েরি ও খাতাপত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার গভীররাতে উপজেলার চাঁদপুর গ্রামের আহম্মেদের মালিকানাধীন একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পারভেজ হোসেন (২৬) আল্লাহর দলের খুলনা জেলা শাখার প্রধান। অন্য চারজন হলেন- অন্য চারজন হলেন- আব্দুর রহিম (২৭), মো. সেলিম হোসেন (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন হোসেন (২৮)।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ফকির জানিয়েছেন, গভীররাতে উপজেলার চাঁদপুর গ্রামে একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের কেন্দ্রীয় প্রধান মতিন মেহেদী আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তিনি বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বলে ওসি ইলিয়াস জানিয়েছেন।

গ্রেপ্তার পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    আর্কাইভ