প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
কাল বগুড়ার গাবতলী পৌরসভার উপনির্বাচন
স্থানীয় প্রতিনিধি: হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আগামীকাল বৃহস্পতিবার বগুড়া জেলার গাবতলী পৌরসভার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হলেও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। তবে জেলা বিএনপি একক প্রার্থী হিসেবে সাইফুল ইসলামকে সমর্থন দিয়েছে। শেষ মুহূর্তে চার প্রার্থীই এখন নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

গাবতলী পৌরসভা উপনিবার্চনে ভোটার ১৪ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪১৭ জন। নারী ভোটার ৭ হাজার ৩১৩ জন।
বগুড়ার গাবতলী উপজেলা নির্বাচন অফিসার জানান, গাবতলী পৌরসভার মেয়র মোর্শেদ মিলটন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়র পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ২৮ মে তফসিল ঘোষণা করে। সেখানে গত ২৬ জুন ভোটগ্রহণের তারিখ ছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে সে নির্বাচন বন্ধ করা হয়। হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব এর পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দেবে। নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।