Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

পাডাবনকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক: স্বল্প সময়ের জন্য শীর্ষে থাকা পাডাবনকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর ৪-০ গোলের এই জয়ে বুন্দেসলিগায় শীর্ষে ওঠেছে শিরোপাধারীরা।

মঙ্গলবার আলিয়াঞ্জ আরেনায় বায়ার্নের জয়ে দুটি গোল করেন মারিও গোটসে। একটি করে গোল করেন রবার্ট লেভানদোভস্কি ও টমাস মুলার।

অষ্টম মিনিটে পেপ গার্দিওলার দলকে এগিয়ে নেয়ার কৃতিত্ব গোটসের। মুলারের কাছ থেকে বল পেয়ে গোল করেন জার্মানির এই স্ট্রাইকার।

ছয় মিনিট পর ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। ফিলিপ লামের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে গোলরক্ষককে পরাস্ত করেন এই স্ট্রাইকার।

৭৮তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন গোটসে। সাত মিনিট পর বায়ার্নের জয় নিশ্চিত করা চতুর্থ গোলটি করেন মুলার। তার এই গোলের উৎস ছিলেন আরিয়ান রবেন।

৫ ম্যাচে বায়ার্নের এটি তৃতীয় জয়। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি অপর দুটি ম্যাচে ড্র করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:২৯ AM . বিভাগঃ .

0 comments for " পাডাবনকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ "

Leave a reply

    আর্কাইভ