Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকার একার লড়াই নয়: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার মাধ্যমে ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য, স্থিতিশীল এবং নিয়মিত অভিযান শুরু হয়েছে জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছে, বিমান হামলা খুবই সফল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।

এদিকে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, অভিযানে পাঁচটি আরব দেশের সম্পৃক্ততার মাধ্যমে প্রমাণ হয়েছে, এটি আমেরিকার একার লড়াই নয়।

হোয়াইট হাউজে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, ইসলামিক স্টেট জঙ্গিরা যাতে নিরাপদ আশ্রয় না পায় সেটি নিশ্চিত করতে তারা ইরাক এবং সিরিয়া দুটি দেশেই অভিযান অব্যাহত রাখবেন।

তিনি বলেন, এটি আমেরিকার একার লড়াই নয় এবং যুক্তরাষ্ট্র একটি জোটের অংশ হিসেবেই কাজ করবে। যুক্তরাষ্ট্রের বন্ধু এবং অংশীদার হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন এবং কাতারও তাদের সাথে যোগ দিয়েছে বলে জানান মি. ওবামা।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে মার্কিন জনগণ এবং কংগ্রেস নেতাদের সমর্থনের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্রদের চালানো প্রথম বিমান হামলার কয়েক ঘণ্টা পরই এসব কথা বলেন মি. ওবামা।

পেন্টাগন জানিয়েছে, হামলার সময় যুদ্ধবিমান, ড্রোন এবং টমাহক ক্রুজ মিসাইল ব্যাবহার করা হয়েছে। কিছু সূত্র বলছে, বিমান হামলায় অন্তত ৭০ জন ইসলামিক স্টেট জঙ্গি এবং আরো প্রায় ৫০ জন আল-কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধারা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেছেন, মার্কিন বিমানে হামলা না করার জন্য সিরিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে তিনি বলেন, ওয়াশিংটন বিমান হামলার জন্য কোন অনুমতি চায়নি এবং হামলার সময় সম্পর্কে আগেভাগে কোন তথ্যও সিরিয়াকে সরবরাহ করেনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:৩১ AM . বিভাগঃ .

0 comments for " ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকার একার লড়াই নয়: ওবামা "

Leave a reply

    আর্কাইভ