প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
সিরিয়ায় মার্কিন বাহিনীর বিমান হামলা বেআইনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রপতি ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলা বেআইনি।
নিউইয়র্কে কয়েকজন সম্পাদকের সঙ্গে এক বৈঠকে ড. রুহানি একথা বলেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য তিনি
বর্তমানে সেখানে অবস্থান করছেন।
তিনি বলেন, এ হামলার জন্য সিরিয়া সরকার অনুমতি দেয়নি কিংবা দামেস্কের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। তিনি বলেছেন, বোমা হামলা এক অথবা কয়েকটি দেশ কিংবা কোনো জোট মিলেও যদি করে আর তার যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে তা অর্থহীন এবং তাকে আগ্রাসন হিসেবে গণ্য করা যেতে পারে।
বৈঠকে ড. রুহানি সন্ত্রাসবাদের বিষয়ে আমেরিকার দ্বৈত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ায় একদিকে তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বিরোধী হামলা চালানো হচ্ছে, অন্যদিকে সিরিয়ার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিদ্রোহীদেরকে মদদ দেয়া হচ্ছে। এটা অবশ্যই স্ববিরোধিতা। এই স্ববিরোধী আচরণের কারণে কোনো দেশ বলতে পারে না যে, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি।