Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-২

স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান ও গুলিসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।


জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে মঙ্গলবার রাত ২টায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও জনতা ২  ডাকাতকে আটক করে।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়। আটক ডাকাতরা হল, উপজেলার বড়াইল গ্রামের ইছাক আলীর ছেলে জবান আলী (৩৫) ও আমুরোড (ইকরতলী) গ্রামের মৃত: রফিক মিয়ার ছেলে সেলিম (৩৫)।


আটক ডাকাতদের কাছ থেকে ১টি গুলি, ১টি পাইপগান, ২টি ধারালো রামদা উদ্ধার করেন। আটকদের বুধবার দুপুর ২টায় হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, অপরাধীদের শিগগির আইনের আওতায় আনা হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:০৯ PM . বিভাগঃ .

0 comments for " চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-২ "

Leave a reply

    আর্কাইভ