প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কক্সবাজারে ৯৭৭ পিস ইয়াবাসহ নারীকে আটক
স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর থেকে ৯৭৭ পিস ইয়াবাসহ নাছিমা আকতার (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে বিমানে করে ঢাকায় যাওয়ার আগে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এসব ইয়াবা উদ্ধার করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।
আটক নাছিমা আকতার ঢাকা মিরপুর ১২নম্বর এলাকার আনসার আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ঢাকা যাওয়ার আগে ওই যাত্রীর লাগেজ স্কেনিং করতে গিয়ে বিষয়টি সন্দেহ করা হয়। এরপর র্যাব ও তাদের জানানো হয়। তারা লাগেজটি খোলে ইয়াবা সমূহ উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়।