প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নেপালকে ২৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ১০৮ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ১০৮ রান তারা করতে নেমে মাত্র ২৬ গুটিয়ে যায় নোপাল প্রমিলা দলের ইনিংস। ফলে ১৭তম এশিয়ান গেমসের প্রমীলা ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
ইনচসের ইয়েনহুই ক্রিকেট মাঠে আজ শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল পর্বে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ১০৭ রান।
ইনচসের ইয়েনহুই ক্রিকেট মাঠে আজ শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল পর্বে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ১০৭ রান।
আয়েশা রহমানের ব্যাট থেকে আসা অপরাজিত ৫১ রানই ইনিংস শেষে দারুণ গুরুত্বপূর্ণ বিবেচিত। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটার ৬০ বল খেলে ২টি চারের সাহায্যে খেলেন তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসটি।
সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের শুরুটা অবশ্য ছিল যথেষ্ট আশাজাগানিয়াই। উদ্বোধনী জুটি ছিল ৩৬ রানের। উদ্বোধনী জুটিতে আয়েশার সঙ্গী শাহনাজ পারভীন আউট হন ব্যক্তিগত ১২ রানে। এরপর ফারজানা হক (৬) ও অধিনায়ক সালমা খাতুন (৭) এরপর অল্প রানে ফিরলে একটু সমস্যাতেই পড়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং। তবে আয়েশা এক দিক ধরে রেখে খেলে সেই সমস্যাকে বিপর্যয়ে পরিণত হতে দেননি। আয়েশার সঙ্গে জুটি বেঁধে লতা মণ্ডল (১১) রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রুমানা আহমেদ করেন ৪ রান। নেপালের সীতা রানা ২৪ রানে ২টি এবং সারিতা মাগার ১৯ রানে নেন ২ উইকেট।
এদিকে, ১০৮ রানে লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে নেপাল। মাত্র ১৩ রান তুলতেই নেপালি মেয়েরা হারিয়েছে ৪ উইকেট। এর পর আর দাড়াতেই পারেনি নেপালের মেয়েরা।সালমা খাতুন ৩ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট ও রোমানা আহম্মেদ ২.৩ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।জাহানারা আলম ও ফাতেমা দু’জনেই নিয়েছেন দুটি করে উইকেট।
