প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জের গলাকান্দিতে একটি বাসা থেকে শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ বাসার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি জামাল উদ্দিন জানান, নিহতদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। এই বাসায় মূলত ছয়জন থাকতো। তবে বাকি দুই জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।
তিনি জানান, কদমপুরের ওই বাসাটিতে তারা ভাড়া থাকতো। দুই মাস আগে বাড়ির কেয়ারটেকার সেহেলের কাছ থেকে তারা এ বাসাটি ভাড়া নেয়।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সোহেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ওসি।
এদিকে পচা গন্ধ পেয়ে বুধবার বেলা ১১টায় এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই বাসা থেকে চারটি মরদেহগুলো উদ্ধার করে।
