প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ক্রিকেট খেলবেন শাকিব খান!
বিনোদন ডেস্ক: ঢাকার মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এতোদিন শুধু ক্রিকেটাররাই ক্রিকেট খেলতেন। সেই ধারা ভেঙে প্রথমবারের মতো কোন চলচ্চিত্র অভিনেতা ক্রিকেট খেলতে
যাচ্ছেন। আগামী শনিবার এই স্টেডিয়ামে ক্রিকেট খেলবেন চিত্রনায়ক শাকিব খান। তবে বাস্তবে না চলচ্চিত্রের গল্পের স্বার্থেই ক্রিকেটার হচ্ছেন তিনি।
সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবির দৃশ্যে দর্শক ক্রিকেটার শাকিব খানকে দেখবে। আগামী ২৭ তারিখ মিরপুর জাতীয় স্টেডিয়ামে ছবিটির চিত্র ধারণ করা হবে এমনটি জানা যায় নির্মাতা সূত্রে। আরও জানা যায় ইতিমধ্যে শুটিং’র সকল প্রস্তুতি শেষ করেছেন। ঢাকায় ছবিটির চিত্রধারণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানা গেছে।’
এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ইমন’কে। ইমনকেও একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে এ চলচ্চিত্রে। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় ছবিটির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গান লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।
সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবির দৃশ্যে দর্শক ক্রিকেটার শাকিব খানকে দেখবে। আগামী ২৭ তারিখ মিরপুর জাতীয় স্টেডিয়ামে ছবিটির চিত্র ধারণ করা হবে এমনটি জানা যায় নির্মাতা সূত্রে। আরও জানা যায় ইতিমধ্যে শুটিং’র সকল প্রস্তুতি শেষ করেছেন। ঢাকায় ছবিটির চিত্রধারণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানা গেছে।’এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ইমন’কে। ইমনকেও একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে এ চলচ্চিত্রে। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় ছবিটির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গান লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।