Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর চার্জ গঠন ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৭ অক্টোবর ও ৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে। 

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ছয়জন উপস্থিত হতে না পারায় সময় আবেদন করেন তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:০১ PM . বিভাগঃ , , .

0 comments for " ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর চার্জ গঠন ২৭ অক্টোবর "

Leave a reply

    আর্কাইভ