Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

এবার পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ৩

Posted by Unknown | বুধবার, ৮ মে, ২০১৩ | Posted in

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।পুলিশকে উদ্ধৃত করে ডন অনলাইন জানায়, বুধবার ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি থানার পেছনের অংশে বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গফুর আফ্রিদি বলেন, "বান্নু জেলার দমাইল পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী হামলায় আমরা এক নারীসহ তিন জনের মৃত্যু এবং ২৭ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য ও দুটি শিশু রয়েছে।"আফ্রিদি আরও জানান, এ হামলায় সাতটি বাড়ি ও ওই পুলিশ স্টেশনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।থানার চারদিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

Posted by Unknown | | Posted in

রোববারের শাপলা চত্বর অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে 'নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের' দাবি জানিয়েছে বিএনপি

শাপলা চত্বরের অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের কর্মীদের সরাতে যৌথবাহিনীর চালানোর রোববারের অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে 'নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের' দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে জনগণকে প্রতিবাদ ও ন্যায়বিচার দাবিতে শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার ডাক দিয়েছে দলটি।মঙ্গলবার এক দীর্ঘ বিবৃতিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বলেছে, "এই হত্যাযজ্ঞ সম্পূর্ণভাবে ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এই গণহত্যার পর দেশের শাসন ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের।"

সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হেফাজত ইসলামকে সরাতে পুলিশি অভিযানের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নেয় দলটি। সেই মোতাবেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু স্বাক্ষরিত স্থায়ী কমিটির পক্ষ থেকে এক দীর্ঘ বিবৃতি দেওয়া হয় মঙ্গলবার। সোমবারই এক সংবাদ সম্মেলনে রোববারের অভিযানকে 'গণহত্যা' অভিহিত করে বিএনপি। দলটির মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, "মধ্যরাতের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে অভিযানে নামানো হয়।সমাবেশ ভাঙ্গতে এপিসিসহ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভয়ঙ্কর সব মরণাস্ত্র ও সাজ সরঞ্জাম ব্যবহার করা হয়। অথচ বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় আটক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের রক্ষার জন্য করুণ ফরিয়াদ সত্ত্বেও সরকার এ ধরনের অভিয়ান চালানো অনুমতি দেয়নি।"

৫ মের ঘটনাকে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির সঙ্গে তুলনা করে বিবৃতিতে বলা হয়, "২৫ মার্চের মতো ওই দিনও ঘুমন্ত ও ইবাদতরত মানুষের ওপর পৈশাচিক গণহত্যা চালানো হয়েছে।এই হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সরকারী দলের সশস্ত্র সন্ত্রাসীরাও সরাসরি অংশ নিয়েছে। এই বর্বরতা ঔপনিবেশিক ভারতের কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্কেডও হার মানিয়েছে।"এ ঘটনায় সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবরণ বা প্রেসনোট না দেওয়ার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, "হতাহতের কোনো সঠিক পরিসংখ্যানও দেশবাসীকে জানানো হয়নি।বিদেশি গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে আড়াই থেকে তিন হাজার লোককে হত্যা এবং দশ হাজারের অধিক মানুষ আহত হবার কথা জানা যাচ্ছে।"

১৩ দফা দাবি আদায়ে রোববার ঢাকা অবরোধ ও শাপলা চত্বরের সমাবেশ কর্মসূচিকে ঘিরে মতিঝিল, পল্টন, বায়তুল মোকারম ও আশপাশে তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা।সমাবেশ শেষে তারা মতিঝিল ছেড়ে না যাওয়ার ঘোষণা দেয়। পরে রোববার রাত ৩টার দিকে পুলিশ-র‌্যাব-বিজিবির ১০ হাজার সদস্যের যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোমবার বলেন, ওই অভিযানে কেউ নিহত হয়নি।
তবে বিএনপির দাবি, অভিযানে শত শত মানুষ হত্যা করে লাশ গুম করা হয়েছে। অভিযানের পর থেকে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর প্রোপাগান্ডা পেইজ হিসেবে পরিচিত একটি ফেইসবুক পেইজ থেকে অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার গুজব ছড়ানো হচ্ছে।

এই উস্কানিমূলক গুজবের জবাবে প্রেসনোট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি মঙ্গলবার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও দফরতরবিহনীর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

এটিএম আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-১ এর নির্দেশ

Posted by Unknown | | Posted in



মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আগামী ৩০ জুনআনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

সকালে আজহারের বিরুদ্ধে তদন্তের ৫ম দফা অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময়ের আবেদন জানান প্রসিকিউশন। এ আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যদি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সম্ভব না হয়, তবে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।পরে প্রসিকিউটর সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা এটিএম আজহারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছি। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনাল আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন।”উল্লেখ্য, গত ১৯ মার্চ ৪র্থ দফায় আজহারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমাদেওয়ার পর ট্রাইব্যুনাল বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি, গত বছরের ২ ডিসেম্বর ও ১৪ অক্টোবর জামায়াতের এ নেতার বিরুদ্ধে আরও তিন দফা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছিলেন প্রসিকিউশন।এছাড়া তদন্তের উদ্দেশ্যে গত ১১ ফেব্রুয়ারি তাকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হকসহ অন্যান্য তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।প্রসিকিউশন জানিয়েছেন, ‘‘৫টি অগ্রগতি প্রতিবেদনে এটিএম আজহারুলের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া গেছে। আরও নতুন নতুন অভিযোগ আসছে তার বিরুদ্ধে। এসবের তদন্তের জন্য সময় নিচ্ছি আমরা। ’’তিনি বলেন, ‘‘এরই মধ্যে কিছু অভিযোগের তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে একাত্তর সালের ১২ এপ্রিল সৈয়দপুর থেকে ৩টি ট্রাকে করে নিরস্ত্র বাঙালিদের ধরে রংপুরের পীরজাবাদে নিয়ে আসা এবং সৈয়দপুরের নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ডা. জিকরুল হকসহ ৮৪ জনকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এটিএম আজহারুল ইসলামের।এছাড়া নিসবেতগঞ্জে ৫০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তিনি।’’‘‘অভিযোগে রয়েছে, একাত্তরের ১২ এপ্রিল সৈয়দপুর থেকে তিনটি ট্রাকে করে নিরস্ত্র বাঙালিদের ধরে রংপুর নিয়ে যাওয়া হয়। জিকরুলসহ ৮৪ জনকে রংপুর সেনানিবাসের দক্ষিণ-পশ্চিমের পীরজাবাদে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আজহারুল ২৫ মেরংপুর শহরের গুপ্তপাড়া থেকে আইনজীবী বিজয় চন্দ্র মৈত্র, লিচু বাগান ও আশপাশের এলাকা থেকে আইনজীবী পূর্ণচন্দ্র সরকার, ব্যবসায়ী শংকর বণিকসহ ৫০ জন নিরস্ত্র বাঙালিকে ধরে রংপুর সেনানিবাসের কাছে ঘাঘট নদীর তীরে নিসবেতগঞ্জে নিয়ে যান। সেখানে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় তাদের হত্যা করা হয়।’’

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে মগবাজারস্থ আজহারের নিজ বাসা থেকে গত বছরের ২২ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে  রয়েছেন।

আবার ও ঘূর্ণিঝড়ে দুই গ্রাম লণ্ডভণ্ড, আহত শতাধিক

Posted by Unknown | | Posted in



 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও কোনাপুর গ্রামে ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক লোক আহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে ওই দুই গ্রামে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুল বাংলানিউজকে জানান, সকাল থেকেই কসবাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়।এক পর্যায়ে মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও কোনাপুর গ্রাম দুটির উপর দিয়ে আকস্মিক ঝড় আঘাত হানে।গ্রামগুলোর ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমির ধানও ব্যাপক নষ্ট হয়েছে।

 ঝড়ে গ্রাম দুটির অনেক লোক আহত হয়েছে বলে জানান তিনি।এদিকে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ওই গ্রাম পরিদর্শনে গেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জালালসাইফুর রহমান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বাংলানিউজকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। হিসেব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।”

উল্লেখ্য, ২২ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৯টি গ্রামের উপর ভয়াভয় টর্নেডো আঘাত হানে। এতে ৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত ও টর্নেডোতে ক্ষতিগ্রস্ত অনেকে এখনও মানবেতর জীবনযাপন করেছে।

আজকের এই দিনেই জন্মেছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

Posted by Unknown | | Posted in



আজ (৮ মে) পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথের ১৫২তম জন্মবার্ষিকী। ১৫১ বছর অতিক্রান্ত হয়ে গেল তার জন্মদিনের তবুও বাঙালি মানসে এখনো তিনি দিবাকরের মতো সমান সমুজ্জ্বল, তার কিরণ এতোটুকু ম্লান হয়নি।প্রতি বছরই এ দিনটি আসে, চলেও যায়; কিন্তু আমাদের নতুন করে দিয়ে যায় আত্মপরিচয়ের তাগিদ। আত্মশক্তির উদ্বোধনের আহ্বান, মানুষ আর প্রকৃতিকে ভালোবাসার বারতা। এদিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের শুভদিন, জাতি হিসেবে আমাদের শুভ সংকল্পগুলো নবায়নেরও দিন। 

রবীন্দ্রনাথের গান ও কবিতা ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বিরাট প্রেরণা হয়ে ছিল। বিশ্বে খুব কম কবিই এরকমভাবে কোনো দেশের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করতে পেরেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সীমানা ছাড়িয়ে বাংলা ভাষাকে ছড়িয়ে দিয়েছেন সর্বত্র। বাঙালি জাতির অহংকার তিনি।বহুমাত্রিক পরিচয় তার। তিনি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার,  প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও একজন দার্শনিক। শুধু তা-ই নয়, তিনি মানবতাবাদের এক অবিস্মরণীয় ধারক। বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ ইতিহাসে তাদের আত্মপ্রকাশের সহযাত্রী।

 কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর বছরব্যাপী মহাযজ্ঞের সমাপ্তি আর এ উপলক্ষে আজ নগরের অনেক মিলনায়তনে বাজবে তার গান।সেখান থেকে নৃত্যের তালে আর নূপুরের নিক্কনে ছড়িয়ে পড়বে রবীন্দ্রসঙ্গীতের সুর। নাচে, গানে আলোচনায় বাঙালি জাতি আজ স্মরণ করবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী।

প্রবাসী ভারতীয় 'মিস ইন্ডিয়া' হলেন প্রবাসী নেহাল ভোগাইতা

Posted by Unknown | | Posted in


প্রবাসী ভারতীয়দের মধ্যে 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড' শিরোপা জিতলেন যুক্তরাজ্য প্রবাসী নেহাল ভোগাইতা।


বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভারতীয় সুন্দরীদের এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ২৭ এপ্রিল মালয়েশিয়ায়।আর নেহালই হলেন সুন্দরী প্রতিযোগিতায় প্রথম নারী, যিনি বধির এবং কানে শুনতে পান না। নেহালের কৃতিত্ব এখানেই সীমিত নয়।বধির হয়েও কখনও নিজেকে হতাশ হতে দেননি তিনি। তার আছে অফুরন্ত মনোবল। আর সে মনোবলই তাকে বারবার সাফল্যের মুকুট পরিয়েছে।সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে বধিরতার মতো শারীরিক প্রতিবন্ধিতা বড় বাধা হয়ে দাঁড়ানোটাই স্বাভাবিক।

আইএফসির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সংগঠক ধর্মাত্মা শরণ বিবৃতিতে বলেন, নেহাল শারীরিক প্রতিবন্ধী হলেও এটাকে তিনি খুব বড় করে দেখেননি। তার ইচ্ছে ছিল নিজেকে বধির কিংবা বোবা শারীরিক প্রতিবন্ধীদের রোল মডেল হিসেবে গড়ে তোলা। নেহালের কাছে শারীরিক প্রতিবন্ধকতা মোটেই বাধা নয়। বরং এটাকেই নিজেকে তুলে ধরার সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।ভারতীয় বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই সুন্দরী বাস করেন যুক্তরাজ্যের লিস্টারশায়ারে।
সুন্দরী প্রতিযোগিতায় তিনি প্রথমে 'মিস ইন্ডিয়া লিস্টারশায়ার' হন।গত বছর ২৭ অক্টোবর অক্সফোর্ডে তিনি জেতেন মিস ইন্ডিয়া ইউকে শিরোপা।

সারাবিশ্বের প্রবাসী ভারতীয় সুন্দরীদের নিয়ে গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নেহাল বলিউডের ছবির একটি নাচ নাচেন। নাচটি পরিবেশনের সময় নেহালকে দেখে মনে হয়েছে, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি হাল ছাড়ার পাত্রী নন। নাচার সময় তার শরীরী ভঙ্গিতে হার না মানা ভাবটাই ফুটে উঠেছে। সঙ্গীত শুনতে না পেলেও তার তালে তালে পা মেলাতে সমস্যা হয়নি। প্রতিটি বিটের কম্পন বা ভাইব্রেশন থেকেই তিনি অনুভব করেছেন তাল ও লয়।প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন মালয়েশিয়া প্রবাসী ভারতীয় সুন্দরী যশবীর কাউর, দ্বিতীয় রানারআপ ওমান প্রবাসী সুরভী শচদেব।বাকি দু'জন ফাইনালিস্ট হলেন সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় সুন্দরী গীতাঞ্জলি কেলাত ও নাইজেরিয়া প্রবাসী ভারতীয় আয়ুশি ছাব্রা। প্রবাসী ৪৫ ভারতীয় সুন্দরীর মধ্যে বধির নেহালই মেলে ধরেছেন সেরা রূপ-লাবণ্য।

বাজারে আসছে উইন্ডোজ ব্লু

Posted by Unknown | | Posted in

এ বছরেই বাজারে আসছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম(ওএস উইন্ডোজ ব্লু।প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবলকে খবরটি নিশ্চিত করেছেন উইন্ডোজের মার্কেটিং চিফ টামি রেলার। রেলারের দেওয়া তথ্য অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকেই বাজারে পাওয়া যাবে উইন্ডোজ ব্লু।


উইন্ডোজের নতুন কোনো ভার্সন নয়; বরং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমেরই আপডেট হবে উইন্ডোজ ব্লু।উইন্ডোজ ৮-এর নতুন এই আপডেটটিকে চিহ্নিত করা হচ্ছে ‘উইন্ডোজ ব্লু’ কোড নেম দিয়ে। অবশ্য বাজারজাতকরণের সময় বদলে যাবে এই নামটি।টাচস্ক্রিন ডিভাইস ব্যবহার আরও সহজ করে দেবে উইন্ডোজ ব্লু। তবে ওএসটির সবচেয়ে উল্লেখ্যযোগ্য ফিচার হচ্ছে, ৭ বা ৮ ইঞ্চির মতো ছোটস্ক্রিনের ডিভাইসেও চলবে ওএসটি। উইন্ডোজ ৮-এর ছিল বেশ সীমাবদ্ধতা। ওএসটি ব্যবহারের জন্য সর্বনিম্ন ১০৮০ বাই ৭৬৮ পিক্সেলে স্ক্রিন প্রয়োজন।রেলার জানিয়েছেন, উইন্ডোজ ব্লুতে থাকবে না ওই সীমাবদ্ধতা।ছোট স্ক্রিনের ডিভাইস সাপোর্ট করা ছাড়াও চিপ জায়ান্ট ইনটেলের নতুন হ্যাশওয়েল এবং বে ট্রেইল প্রসেসরযুক্ত ডিভাইসেও চলবে ওএসটি। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ এবং এনভিডিয়ার টেগরা ফোর প্রসেসরেও চলবে ওএসটি।

মাঠে নেই অনেকেই, ভয় তালেবানের

Posted by Unknown | | Posted in



পাকিস্তানের রাজনীতিক মিয়া হুসেইন। দলের প্রধান কার্যালয়ে বসে আছেন। দলীয় নেতা-কর্মীদের হাঁকডাক নেই। পাশে দুটি টেলিফোন পড়ে আছে।চায়ের কাপ হাতে নিয়ে বারান্দা দিয়ে হেঁটে যাওয়া একজনের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে।তালেবানবিরোধী রাজনীতিকদের অন্যতম মিয়া হুসেইন।

তালেবানের হুমকিতে এখন নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না তিনি। ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে একটি জনসমাবেশও করেননি।অসাধারণ বক্তা হিসেবে পরিচিত মিয়া হুসেইন এর আগে অনেক বড় বড় সমাবেশ করেছেন। আর এখন ফোনে ছোট ছোট বার্তা দিচ্ছেন নেতা-কর্মীদের।কখনো কখনো তাঁদের নিয়ে গোপনে বৈঠক করছেন। আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা মিয়া হুসেইন এখন এক অর্থে নিজের রাজনৈতিক জীবনের সঙ্গে লড়াই করছেন।তালেবান হামলার ভয়ে অনেকে টেলিভিশনে বিজ্ঞাপন, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এএনপির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের জন্য বাইরে যাওয়া বিপজ্জনক ব্যাপার।’ বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, গত এপ্রিল থেকে শুরু করেএ পর্যন্ত তালেবান হামলায় অন্তত ১০১ জন নিহত হয়েছেন। মূলত শীর্ষ তিন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলায় তাঁরা নিহত হন।এই দলগুলোর বেশির ভাগ শীর্ষস্থানীয় নেতাকে দলের পক্ষ থেকে প্রকাশ্যে প্রচারণা না চালাতে বলা হয়েছে।তালেবান হামলা এখনো চলছে। গতকাল মঙ্গলবারও পেশোয়ারে আত্মঘাতী হামলায় অন্তত নয়জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

 স্থানীয় পুলিশের কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, হামলায় অন্তত নয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। তবে অন্যএকজন সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা ১০ জন বলে উল্লেখ করেন। গত সোমবার জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউআই) সমাবেশে হামলায় অন্তত ২৬ জন নিহত হন।এএনপির নেতা মিয়া হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, তালেবানের প্রতি সহানুভূতি আছে এমন দলকে জয়ী করতে কাজ করছে তালেবান।

 তিনি বলেন, তালেবান জঙ্গিরা হামলার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন বিদায়ী ক্ষমতাসীন জোটের শরিক দল এএনপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) বেছে নিয়েছে। এই দলগুলোর নেতা-কর্মীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বেশি।

 এই জোটের নেতা-কর্মীদের ওপর হামলার প্রধান কারণ হচ্ছে, ক্ষমতায় থাকতে পাকিস্তানের বিভিন্ন স্থানে তালেবানবিরোধী সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছিল বিদায়ী সরকার।তালেবান বলছে, তারা সেই দলগুলোর সমাবেশেই হামলা করছে, যারা নাস্তিকদের স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং ইসলামের শত্রুর মতো আচরণ করে।লক্ষণীয় ব্যাপার হলো, ধর্মভিত্তিক ডানপন্থী রাজনৈতিক দলগুলো তালেবানের হামলার লক্ষ্য নয়। সাবেক ক্রিকেটার ইমরান খানের দলের সমাবেশে তারা হামলা করছে না।ইমরান পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিরোধী।

সুবর্ন এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় শিবির নেতাসহ আটক দুই

Posted by Unknown | | Posted in

দেশের একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের চারটি কোচে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কদমতলী রেলক্রসিংয়ের কাছে এ নাশকতার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা ঘটনায় জড়িত বাকি সবার নামধাম পেয়েছে।
কোচে আগুন দেওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার মাহবুবুর রহমানসহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পূর্বাঞ্চল প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মিয়াজাহানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। ক্ষতি নিরূপণের জন্য চার সদস্যের আরেকটি কমিটি গঠনের আদেশ দেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম)।
গতকাল সন্ধ্যায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলপথমন্ত্রী এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। তিনি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন।

আবারও পেছাল এইচ এস সি পরীক্ষা

Posted by Unknown | | Posted in


বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৯-মে) ও রোববারের (১২-মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ৯ মে এর পরীক্ষা হবে ৩১ মে। ওই দিন সকালের পরীক্ষা হবে নয়টা থেকে দুপুর ১২টা
পর্যন্ত। আর বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ১২ মে এর পরীক্ষা হবে আগামী ১ জুন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ বুধবার প্রথম আলো ডটকমে এ তথ্য জানান। এ নিয়ে হরতালের কারণে চলতি বছর ছয় দিনের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে।

লাশের গুজব উড়িয়ে দিলেন পুলিশ

Posted by Unknown | | Posted in




পুলিশ বলছে, রোববার রাতে হেফাজতের ওই সমাবেশ থেকে বাণিজ্যিক এলাকা মতিঝিলের ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠানগুলোতে হামলা, লুটের পর সকালে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ তথ্য পেয়েই সেদিন পুলিশ র‌্যাব ও বিজিবি একসঙ্গে অভিযান চালায়।বিরোধী দল বিএনপি ও হেফাজতে ইসলাম পুলিশের ওই অভিযানে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার অভিযোগ আনায় এবং এ নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ‘অপপ্রচার’
চলতে থাকায় বুধবার সাংবাদিকদের সামনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। র‌্যাব ও বিজিবি প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

বেনজীর বলেন, নাশকতা ও ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ থেকে জনগণকে রক্ষা করতেই ওই অভিযান চালানো হয়। আর এতে যেসব অস্ত্র ব্যবহার করা হয়, সেগুলো প্রাণঘাতী নয়। পুলিশ কমিশনার বলেন, অভিযানের পর হেফাজতের মঞ্চের কাছে চারটি লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় এবং বিভিন্ন স্থানে আরো তিনটি লাশ পাওয়া যায়, যাদের কেউ ওই অভিযানে নিহত হননি।

“এছাড়া হেফাজত কর্মীরা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এর আগে রোববার বিকাল পর্যন্ত সংঘর্ষে মোট তিনজনের মৃত্যু হয়।”অভিযানে বহু হেফাজত কর্মী হতাহতের যে প্রচার চালানো হচ্ছে তা ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেন ঢাকার পুলিশ কমিশনার।এর বাইরে হতাহতের কোনো তথ্য থাকলে তার সুনির্দিষ্ট তালিকা দেয়ারও আহ্বান জানান তিনি।বেনজির আহমেদ বলেন, “রোববার হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে।”

তিনি বলেন, “এই সমাবেশকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছিল। কোনো একটি দলের পক্ষ থেকে ঢাকা ও বিভিন্ন জেলায় নাশকতা চালানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।”সেই নাশকতা ও ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ থেকে জনগণকে রক্ষা করতেই রাতেঅভিযান চালানো হয় বলে মন্তব্য করেন তিনি।হেফাজতকর্মীদের দক্ষিণ আর পূর্ব দিক দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ রেখেই কেবল উত্তর ও পশ্চিম দিক দিয়ে অভিযান চালানো হয় বলেও উল্লেখ করেন পুলিশ কমিশনার।

আর নয় সমাবেশ শাপলা চত্তরে, ব্যাংকারদের দাবি

Posted by Unknown | | Posted in




রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ও ব্যাংকপাড়া মতিঝিল শাপলা চত্বরে আর সমাবেশ চান না ব্যাংকাররাএমননিতেই মাত্র ৫ সপ্তাহের মধ্যে ব্যস্ততম এই চত্বরে আয়োজিত হেফাজতের দু’টি ও বিএনপির একটি সমাবেশের প্রভাবে ব্যাপক
আর্থিক ক্ষতিতে পড়েছে মতিঝিল ও এর আপশপাশের ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো। তারওপর গত রোববারের সমাবেশ থেকে চালানো হেফাজতের তাণ্ডবে আতঙ্কিত ব্যাংকারদের মনে তীব্র ক্ষোভ বাসা বেঁধেছে।বিষয়টি নিয়ে ভীষণ অসন্তুষ্ট বাংলাদেশ ব্যাংকও এ থেকে পরিত্রাণের পথ খুঁজছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ ব্যাংকসহ দেশের বড় বড় সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে হওয়ায় এখানে আর সমাবেশ করতে না দেওয়ার বিষয়টি দ্রুতই জোরালো হয়ে উঠছে।

সূত্রমতে, শাপলা চত্বরে আর যাতে কাউকে সমাবেশের অনুমতি সরকার না দেয় সে লক্ষ্যে সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে বেশ জোরেসোরেই যোগাযোগ চালাচ্ছে ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। হেফাজতের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তারা বলছেন, মতিঝিলে কিভাবে এমন কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়তা মোটেও বোধগম্য নয়। একাধিক
ব্যাংকের শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে তাদের ক্ষোভের কথা জানা গেছে।একই কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের একাধিক উর্ধ্বতন কর্মকর্তাও।  

সূত্র জানিয়েছে, মতিঝিলে প্রায় ২৮ থেকে ৩০টি ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে। এমন গুরুত্বপূর্ণ জায়গায় রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়া হলে সহিংসতার সুযোগ নিয়ে যে কোনো সময় বড় ধরনের লুটপাটের ঘটনাও ঘটতে পারে। আর এই লুটপাটের মোচ্ছবে জড়িত হয়ে যেতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যোগ দিতে আসা  উচ্ছৃঙ্খল কর্মীরা। আর এমনটি হলে তা আর্থিক খাতে নতুন করে এক সংকট তৈরি করবে।  

তবে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী  নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে মতিঝিলে এমন কর্মসূচি যাতে না করতে দেওয়া হয়।জানা গেছে, অতীতে এমনটি খুব বেশি দেখা যায় নি। চলতি বছরেই এটি ব্যাপক আকার ধারণ করছে। এর শুরুটি করে জামায়াত-শিবির-মতিঝিলে তাদের কর্মসূচি পালনের মধ্যে দিয়ে। এরপর বিএনপি ও সবশেষ হেফাজত তাদের নাশকতার মূল লক্ষ্য করে মতিঝিলকে। মতিঝিলকে কেন্দ্র করেই তারা কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যেতে চায়। 

সূত্রগুলো বলছে, বেশ কয়েকটি কারণ থেকে রাজনৈতিক দলগুলো মতিঝিলকে কর্মসূচির কেন্দ্র হিসেবে নিচ্ছে। এর মধ্যে রয়েছে-প্রথমত,রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অর্থনীতির ওপর সরাসরি কুপ্রভাব ফেলা। দ্বিতীয়ত, মতিঝিল আকারে ছোট পরিসরের হওয়ায় সেখানেরাজনৈতিক জমায়েত বেশি দেখানো যায় খুব সহজে। এছাড়া হেফাজত ও জামায়াত-শিবির এই এলাকাকে বেছে নিচ্ছে মূলত এলাকাটি তাদের শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত বলে। 

সূত্র জানিয়েছে, এখন যোগাযোগ চলছে। সরকারকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সভা-সমাবেশের অনুমতি না দেওয়ার অনুরোধ জানাবে বাংলাদেশ ব্যাংক।এ ব্যাপারে খোদ গভর্নর সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন। সবশেষ হেফাজতের কর্মসূচিতে বেশ কয়েকটি ব্যাংকের শাখা ও এটিএম বুথ ভাংচুর এবং লুটপাটের চেষ্টায় বাংলাদেশ ব্যাংক এখন আর মতিঝিল এলাকায় রাজনৈতিক সমাবেশের পক্ষে নয়। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, “মতিঝিলে অধিকাংশ ব্যাংকের প্রধান কার্যালয়।এছাড়া বাংলাদেশ ব্যাংক-চত্বর একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান। সবদিক বিবেচনা করলে মতিঝিল সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন করার জায়গা হতে পারে না। 

তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের প্রধান, র‌্যাবের প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ প্রধানকে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নিতে বলবে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই আমরা লিখিতভাবে বিষয়টি বলব সংশ্লিষ্টদের।” 

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকও এমন কর্মসূচির কারণে অরক্ষিত হয়ে পড়ছে। সেখানে নিরাপত্তার জন্য মাত্রা ২৫ থেকে ৩০ জন পুলিশ থাকে। যা বড় কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য মোটেও যথেষ্ট নয়। এছাড়া এর পাশেই রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকসহ মতিঝিল শাপলা চত্বরে আরো কয়েকটি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ অফিস। 
পরিস্থিতি বিবেচনায় মতিঝিল এলাকায় কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার বিপক্ষে তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের প্রধান নির্বাহী  আলাপকালে বলেন, “এখনই সরকারকে শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে মতিঝিলকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। তা না হলে একটি বড় অঘটন ঘটলে তার দায়িত্ব কে নেবে?” 
এদিকে, বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে অবস্থান কর্মসূচিসহ বিভিস্ন রাজনৈতিক কর্মসূচি পালন করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

 আগামী দিনগুলোতে মতিঝিলে এ ধরনের কর্মসূচি না দেবার জন্য আহ্বান জানিয়েছে ব্যবসায়ী এ সংগঠনটি।সংগঠনটি বলছে, বিগত প্রায় ৬ মাস ধরে দেশের বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকার প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে জনসমাবেশের পাশাপাশি নানা ধরনের কর্মসূচি পালন করছে। এর ফলে এ ব্যস্ততম এলাকায় জনগণের স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিচালনা বিঘ্ন  হচ্ছে। 

জানা গেছে, রাজনৈতিক যে কোনো কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ ও বাহির দু’টি গেটের সামনে অবস্থান নেওয়ার ঘটনা ঘটে। এ কারণে দুপুর ১২টার পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের দু’টি গেট বন্ধ রাখতে হয়। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। 

এদিকে, বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করতে এরই মধ্যে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনা পেয়ে এরই মধ্যে বেশিরভাগ ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা বাড়াতে শুরু করেছে। 

মুহিতের আশা ডিসেম্বরে জাতীয় নির্বাচন

Posted by Unknown | | Posted in




আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি বলেন, সব কিছু যেভাবে এগুচ্ছে তাতে আশা করছি, 
আগামী ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও আমাদের ক্ষমতা ছাড়তে হবে ২৫ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার জন্য বিরোধীদলীয় নেতা ও
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে গত রোববার এক সমাবেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়।এর আগে উচ্চ
আদালতও ওই ব্যবস্থা বাতিল করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।

শূন্য ঘরের পূর্ণ নিরাপত্তা দিবে স্মার্ট অ্যাপল

Posted by Unknown | | Posted in




ঘর ছাড়লেই দুঃচিন্তা বাড়ে। এমনকি ঘরে পোষা কুকুর-বিড়াল থাকলেও তাকে নিয়েও অন্তহীন চিন্তা মাথায় চেপে বসে। সিসি টিভি আর বাড়তি ইলেকট্রনিক পণ্য ব্যয়ের কারণে নিরাপত্তার বিষয়ে পিছু হটতেই হয়।এবারে এ সমস্যার চমৎকার সমাধান এনে দেবে স্মার্টফোনের অ্যাপ। এ অভিনব অ্যাপ দিয়েই দুটি স্মার্টফোনের মাধ্যমে ঘরের নিরাপত্তা অনায়াশেই নিশ্চিত হবে।

এ অভিনব অ্যাপের ব্যবহারে স্মার্টফোন হয়ে উঠবে হোম মনিটরিং সিস্টেমস। ইন্টারনেটভিত্তিক আইফোন, আইপ্যাড এবং আইপড দিয়েই তৈরি করা যাবে ঘরের এ নিরাপত্তা বেষ্টনি।

এ পদ্ধতির মাধ্যমে রিয়েল-টাইম অডিও-ভিডিও স্ট্রিমিং এবং মোশন ডিরেকশন পরিচালনা করা যাবে যে কোনো দূরত্বে থেকেই। এ সবই করা সম্ভব হবে একেবারে ফ্রি।

এ সেবা প্রসঙ্গে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান পিপল পাওয়ারের প্রধান নির্বাহী গিনি ওয়াং বলেন, স্বাভাবিকভাবে এ ধরনের সেবা ব্যয়বহুল। কিন্তু অ্যাপভিত্তিক এসেবার মাধ্যমে দূরে থেকেও ঘরে রেখে আসা শিশু, বিড়াল, কুকুর এমনকি আগত অতিথিদেরও তাৎক্ষণিক খবর রাখা যাবে খুব সহজেই।

এ ধরনের মনিটরিং পদ্ধতিতে সেকেলে পদ্ধতির পরিবর্তে এখন সময় এসেছে স্মার্টফোন অ্যাপের সুদিন। ইন্টারনেটের নির্দিষ্ট ঠিকানায় থেকে এ বিশেষ অ্যাপ ডাউনলোড করে দুটি আইফোন একটি ঘরে, অন্যটি সঙ্গে থাকলেই তাৎক্ষণিক ভিডিও সম্প্রচার করা যাবে। শুধু সম্প্রচার নয়, অনেক পণ্যের নিয়ন্ত্রণও নিশ্চিত হবে এ অ্যাপে।

এ অ্যাপ ডাউনলোডের পর আইফোন বা অ্যানড্রইড ঘরানার স্মার্টফোনে ডাউনলোড করলেই সরাসরি ভিপিও সম্প্রচার দেখা যাবে। নিয়ন্ত্রণ করা যাবে ঘরের অনেক ইলেকট্রনিক পণ্যেকেও।একটি আইফোন থেকে সংযুক্ত অপর আইফোনে ভিডিও এবং নিয়ন্তণ প্রতিষ্ঠা করা যাবে। তবে বাধ্যতামূলকভাবে ইন্টারনেট সংযোগ থাকতেই হচ্ছে।

এ ছাড়াও অ্যাপের ট্রিগারের মাধ্যমে যে কোনো মুহূর্তের রেকর্ড এবং দিকনির্দেশনা অ্যালার্ট আকার প্রেরণ করা যাবে। তবে এক্ষেত্রে ফলস অ্যালার্মের ঘটনা খুবই কম ঘটবে। এমনটা জানালেন ওয়াং। এ ছাড়াও ঘরে ধারণকৃত প্রতিমুহূর্তের ভিডিও ক্লিকগুলো ইমেইলেও যে কোনো নির্দেশনায় পাঠানো যাবে।

এ উচ্চ নিরাপত্তার মাধ্যমে কোনো অঘটন ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা পুলিশের কাছেও বার্তা আকারে পাঠানো যাবে। ফলে দ্রুতই ঘরের নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

শুধু দুটি আইফোন নয়, একটি পুরোনো স্মার্টফোন এবং একটি আইফোন দিয়েও এ অ্যাপ সিস্টেমের সুফল উপভোগ করা যাবে। পিপল পাওয়ার ১.০ সংস্করণের আইফোন অ্যাপ দিয়েই ইলেকট্রিক মিটারের মাধ্যমে রিয়েল টাইম ভিডিও দেখা যাবে।

এ হোম মনিটরিং অ্যাপ দিয়ে স্মার্টফোন হয়ে উঠবে উচ্চমানের কম্পিউটিং ঘরানার স্মার্ট কম্পিউটার। আর তা পকেটেই বহন করা সম্ভব। নতুন এ অ্যাপের ঘোষাণা স্মার্টফোনপ্রেমীদের দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে। তবে এ অ্যাপ ব্যবহারে আরও কিছুটা অপেক্ষাতেই থাকতে হচ্ছে।

সরকার পতনের ডাক অরাজনৈতিক সংগঠন দিতে পারে না

Posted by Unknown | | Posted in


হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকেরা পৃথক কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেছেন, হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছে। কিন্তু সরকার পতনের ডাক অরাজনৈতিক সংগঠন দিতে পারে না বলে মত প্রকাশ করেন বক্তারা।
মুক্তিযোদ্ধাদের সমাবেশ: হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের নৈরাজ্য এবং কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা এ প্রতিবাদ জানান। 
মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, কোরআন শরিফ পোড়ানোর অপরাধে হেফাজতে ইসলামকে ক্ষমা চাইতে হবে। তারা নিজেদের অরাজনৈতিক দাবি করেও সরকার পতনের ডাক দিচ্ছে। মুক্তিযোদ্ধারা এটা হতে দেবে না। 
আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) মো. মনিরুল হক, যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন ও সফিকুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল

Posted by Unknown | | Posted in


জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কথা জানান। 
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে বিচারপতি ওবায়দুল হাসান জানান, আগামীকাল কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। বিষয়টি তিনি রাষ্ট্র ও আসামিপক্ষ উভয় পক্ষের আইনজীবীদের জানাতে বলেন।
গত বছরের ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। ১৫ জুলাই থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এ বছরের ২৪ মার্চ যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। ২ এপ্রিল থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। ১৬ এপ্রিল যুক্তি উপস্থাপন পর্ব শেষ হয়।

কর্মস্থলে দূ্র্ঘটনা্ ঘটলে ক্ষতিপুরন কে দেবে ???

Posted by Unknown | | Posted in




মালিকপক্ষের সামান্য অবহেলা বা গাফিলতির কারণে অনেক পরিবার হয় সর্বহারা, মা হারায় তার প্রিয় সন্তানকে, স্ত্রী হারায় তার স্বামীকে, সন্তান হারায় তার প্রিয় বাবাকে।যেমন সম্প্রতি পৃথিবীর সবচেয়ে আলোচিত ট্রাজেডি সাভারে ধসে পড়া গার্মেন্টস কারখানাটি শুরু হয়েছিল আবাসিক এলাকায়, যা আইনের দৃষ্টিতে অপরাধ। ২০০৬ সালে প্রণীত বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বেশ কিছু বিধান করা হয়েছে।এগুলো হচ্ছে:

ধুলাবালি ও ধোঁয়াঃ শ্রম আইনের ৫৩ ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া চলার কারণে যদি ধুলাবালি বা ধোঁয়া বা অন্য কোনো দূষিত বস্তু নির্গত হয়যাতে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে তাহলে কোনো কর্মকক্ষে যাতে এটা জমতে না পারে এবং শ্রমিকের প্রশ্বাসের সঙ্গে জমতে না পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।৫৪ ধারায় বলা হয়েছে, প্রত্যক প্রতিষ্ঠানকে উৎপাদন প্রক্রিয়ার কারণে সৃষ্ট বর্জ্যপদার্থ অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।৫৭ ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রত্যেক অংশে শ্রমিকরা যেখানেকাজ করেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

ভবন ও যন্ত্রপাতির নিরাপত্তা‍‍ঃ শ্রম অইনের ৬১ ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের কোনো ভবন বা ভবনের কোনো অংশ মানুষের জীবন ওনিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হলে উহা মেরামতের ব্যবস্থা করতে হবে।

অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতাঃ শ্রম আইনের ৬২ ধারায় বলা হয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ডের সময়প্রত্যেক তলার সঙ্গে সংযোগ রক্ষাকারী অন্তত একটি সিঁড়ি বহির্গমনের উপায় এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে।
বহির্গমনের পথ তালাবদ্ধ বা আটকে রাখা যাবে না। অগ্নিকাণ্ডের জন্য ব্যবহৃত বহির্গমনের পথ স্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা অন্য কোনো সহজভাবে চিহ্নিত করতে হবে।এছাড়া অগ্নিকাণ্ডের সময় হুশিয়ার করার জন্য স্পষ্টভাবে হুশিয়ারি সংকেতের ব্যবস্থা থাকতে হবে।প্রতিষ্ঠানের প্রত্যেক কক্ষে কর্মরত শ্রমিকদের অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন বহির্গমনের পথে পৌঁছার সহায়ক একটি অবাধ পথের ব্যবস্থা রাখতে হবে।পঞ্চাশ বা ততোধিক শ্রমিক সংবলিত কারখানা ও প্রতিষ্ঠানে বছরে একবার অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করতে হবে।

মৃত্যুজনিত সুবিধাঃ মৃত্যুজনিত সুবিধা সম্পর্কে শ্রম আইনের ১৯ ধারায় বলা হয়েছে যে, কোনো শ্রমিক যদি মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে অন্তত তিন বছরের অধিককাল চাকরিরত থাকাঅবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে মালিক মৃত শ্রমিকের কোনো মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অবর্তমানে তার কোন পোষ্যকে তার প্রত্যেক পূর্ণ বছর বা ৬ মাসের অধিক সময় চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে ৩০ দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যা অধিক হয় প্রদান করবেন এবং মৃত শ্রমিক চাকরি থেকে অবসর গ্রহণ করলে যে সুবিধা প্রাপ্ত হতেন তার অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

ক্ষতিপূরণ প্রদান‍ঃ শ্রমিকের ক্ষতিপূরণ প্রসঙ্গে শ্রম আইনের ১৫০ ধারায় বলা হয়েছে যে, চাকরিকালে দূর্ঘটনাকালে শ্রমিক জখমপ্রাপ্ত হলে মালিক তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন না যদি :

১. জখমের ফলে ৩ দিনের অধিক সময় শ্রমিক আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতা হারান। জখমের ফলে মারা যাননি এরূপ কোন শ্রমিকের দূর্ঘটনায় জখমপ্রাপ্ত হওয়ার পর্যাপ্ত কারণ থাকে। যেমন:-

ক. দুর্ঘটনার সময় শ্রমিক মদ্যপান বা মাদকদ্রব্য সেবনের ফলে প্রভাবাধীন থাকা।
খ. ইচ্ছাকৃতভাবে শ্রমিক তার নিরাপত্তার বিধান সংবলিত শ্রম আইন অমান্য করলে।
৩. শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোনো আঘাত নিরোধক নিরাপত্তা সরঞ্জাম বা অন্যকোন কৌশল অপসারণ করা বা উপেক্ষা করা।

মালগুদাম ও কারখানার লাইসেন্স‍ঃ কোনো লোক কোনো ভবন বা বাসস্থানকে মালগুদাম কিংবা কারখানা হিসেবে ব্যবহার করতে চাইলে অগ্নিনির্বাপণ অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে।সংশ্লিষ্ট ভবনের মালিক বা দখলদার ভবনটির অগ্নিনির্বাপণ, অগ্নি প্রতিরোধসহ অন্যান্য জননিরাপত্তামূলক ব্যবস্থার প্রয়োজনীয় সংযোজন বা সংশোধন করতে বাধ্য থাকবেন।নতুন ভবনটির অগ্নি নির্বাপণের ক্ষেত্রে অনুপযোগিতার কারণে ব্যবহার উপযোগী নয় মর্মে মহাপরিচালক ঘোষণা করতে পারবেন।কোনো ব্যক্তি লাইসেন্সপ্রাপ্ত না হয়ে যদি কোনো ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসেবে ব্যবহার করেন, তবে তিনি অন্যূন ৬ মাসের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

লেখকঃ সম্পাদক ও প্রকাশক-সাপ্তাহিক সময়ের দিগন্ত ও আইনজীবী জজ কোর্ট, কুষ্টিয়া  

রিজার্ভে নতুন রেকর্ড

Posted by Unknown | | Posted in




বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড ছুয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাড়ায় ১৫ দশমিক ০৬ বিলিয়ন (দেড় হাজার কোটি) ডলার।যা স্বাধীনতার পর এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। প্রবাসীদের পাঠানো অর্থই (রেমিটেন্স)এতে মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন  বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্টবিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।আমদানি ব্যয় কমে আসার সঙ্গে সঙ্গে প্রকল্প সাহায্যও রিজার্ভের বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানান তিনি। তবে মূল অবদান রেমিটেন্স।গত এপ্রিল মাসে প্রবাসীরা ১১৯ কোটি টাকা দেশে পাঠিয়েছেন।চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ১২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি বলে জানান ছাইদুর রহমান।এদিকে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে।প্রতিদিনই কমছে ডলারের দর।মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৭৭ টাকা ৯৩ পয়সায় বিক্রি হয়েছে।গত বছরের ডিসেম্বরে এই ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৮৫ টাকায় উঠেছিলো।

রেমিটেন্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে প্রায় প্রতিদিনই ডলার কিনছে বাংলাদেশ। তারপরও ডলারের দর কমছে।ছাইদুর রহমান বলেন, অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৪৭৩ কোটি ৪০ লাখ ডলার কিনেছে।“চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৭৫ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করতে হবে। তারপরও রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করবে।”

আকুর দেনা পরিশোধের পর আগে কখনো রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করেনি বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ১২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) গত বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ।২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক বছরে এতো রেমিটেন্স আগে কখনো আসেনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি অর্থবছরে প্রবাসী আয় ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

আজকে বাংলাদেশের অলিখিত ফাইনাল

Posted by Unknown | | Posted in



বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বেলা একটায়। স্পিন চরিত্র হারিয়ে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের উইকেট এখন পুরোপুরিই পেসারদের বন্ধু।এতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই। নিজেদের মাঠে এটুকু সুবিধা তো নিতেই পারে জিম্বাবুয়ে।আর সিরিজ জিততে হলে বুধবার এমন প্রতিবন্ধকতা পাড়ি দিতেই হবে মুশফিক বাহিনীকে।প্রথম ম্যাচে হারের পর স্বাগতিকরা রোববার দ্বিতীয় ম্যাচ বড় ব্যবধানে জিতে যাওয়ায় বুধবারের ওয়ানডে ম্যাচটা রূপ নিয়েছে ফাইনালে। 

শেষ ম্যাচে জয়ের কারণে বুধবার খানিকটা এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে,এটাই স্বাভাবিক দুই বছর পর জিম্বাবুয়ের কাছে আরেকটি সিরিজ হার এড়াতে প্রথম চার ব্যাটসম্যানের রান পাওয়া জরুরি বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল।তিনি বলেন,“দুই ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কেউ অর্ধশতক পাননি। আশা করি তৃতীয় ম্যাচে প্রত্যেকে দীর্ঘ সময় ক্রিজে থেকে বড় ইনিংস খেলবেন।”দ্বিতীয় ম্যাচে হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন,বোলিং নিয়ে খানিকটা বাড়তি চিন্তা থেকেই যাচ্ছে টিম ম্যানেজমেন্টের ভাবনায়। দুই ম্যাচেই শফিউল ভালো বোলিং করেছেন। কিন্তু টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা রবিউল ইসলাম ওয়ানডেতে কেমন যেন নিষ্প্রভ। জ্বলে উঠতে পারছেন না তিনি। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া আরেক পেসার জিয়াউর রহমানও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। স্পিননির্ভর উইকেটে আবার বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তাই হলো স্পিনারদের নিয়ে।“আমরা ভালো ব্যাট করতে পারিনি। জিততে হলে অন্তত ২৬০/২৭০ রান করতে হবে।”

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে,তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসছে। ব্যাটিং শক্তি বাড়াতে তরুণ মমিনুলের বদলি শামসুর রহমান শুভকেআনা হতে পারে একাদশে। যদিও টিম ম্যানেজমেন্টের অনেকেই মানছেন,সিরিজ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়ানডে অভিজ্ঞতা না থাকা শামসুরকে একাদশে রাখাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। যদিও দলের ওপেনার আশরাফুল বলেছেন,'টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো করতেই হবে। গত দুই ম্যাচে টপ অর্ডারের কাছ থেকে কোনো হাফ সেঞ্চুরি আসেনি।তাই শেষ ম্যাচে তাদের উইকেটে সেট হয়ে বড় ইনিংস না খেলা ছাড়া উপায় নেই।' 

আবারও হরতাল, গাড়িতে আগুন ও ভাংচুর

Posted by Unknown | | Posted in

আজ সকাল থেকে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জটের টানা দুই দিনের সকাল সন্ধা হরতাল। হেফাজতে ইসলাম ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে । সকালে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাংচুর এর খবর পাওয়া গেছে। সকাল থেকে রাজধানীতে রিকশা,সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলাচল করছে, তবে ব্যক্তিগত গাড়ি তেমনটা লক্ষ করা যায়নি। মোড়ে মোড়ে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরে এসে পৌঁছেছে,কিন্তু কোনো বাস ঢাকা ছাড়েনি।অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্খানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা দয়িত্ব পালন করছে। রাজধানীর বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন স্থানে হরতালি মিছিল করেছে ১৮ দল এবং কয়একটি যায়গায় ককটেল বিস্ফরনের খবর পাওয়া গেছে। তবে সকাল ১০ টা পর্যন্ত এই ঘটনায় কোন হতাহত বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।


    আর্কাইভ