প্রকাশকালঃ
বুধবার, ৮ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
আবারও হরতাল, গাড়িতে আগুন ও ভাংচুর
আজ সকাল থেকে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জটের টানা দুই দিনের সকাল সন্ধা হরতাল। হেফাজতে ইসলাম ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে । সকালে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাংচুর এর খবর পাওয়া গেছে। সকাল থেকে রাজধানীতে রিকশা,সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলাচল করছে, তবে ব্যক্তিগত গাড়ি তেমনটা লক্ষ করা যায়নি। মোড়ে মোড়ে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরে এসে পৌঁছেছে,কিন্তু কোনো বাস ঢাকা ছাড়েনি।অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্খানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা দয়িত্ব পালন করছে। রাজধানীর বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন স্থানে হরতালি মিছিল করেছে ১৮ দল এবং কয়একটি যায়গায় ককটেল বিস্ফরনের খবর পাওয়া গেছে। তবে সকাল ১০ টা পর্যন্ত এই ঘটনায় কোন হতাহত বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
