Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড

Posted by Abul Kalam Azad | রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in

স্পোর্টস ডেস্ক: ম্যারাথন দৌড়ে ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছেন কেনিয়ান দৌড়বিদ ডেনিস কিমেত্তো। 

আজ রবিবার বার্লিন ম্যারাথন আসরে এই রেকর্ড গড়েছেন কিমেত্তো। ম্যারাথন দৌড়ে এতদিন বিশ্বরেকর্ডটি ছিল কেনিয়ারই আরেক দৌড়বিদ উইলসন কিপসাং এর ২ ঘণ্টা ৩ মিনিট ২৩ সেকেন্ডের। আজ তার রেকর্ড ভেঙে ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী কিমেত্তো। সঙ্গে ২ ঘণ্টা ৩ মিনিটের কম সময়ে ম্যারাথন দৌড় সম্পন্ন করা প্রথম দৌড়বিদ হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই কেনিয়ান পুরুষটি।

কেবল কিমেত্তো একা নন, আগের বিশ্বরেকর্ডটি ভেঙে দিয়েছেন রবিবার বার্লিন ম্যারাথনে দ্বিতীয়স্থান অধিকার করা অ্যামানুয়েল মুতাই। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ১৩ সেকেন্ড।

বলিউড হিরো রণবীরের জন্মদিন আজ

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: বি-টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বলিউডের হার্টথ্রব নায়কের ৩২তম জন্মদিন আজ । ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বলিউডের এককালীন সুপারহিট জুটি ঋষি কাপুর ও নীতু সিং এর পুত্র রণবীর কাপুর।

নিউইয়র্কে থাকার সময় ‘প্যাশন টু লভ’ এবং ‘ইন্ডিয়া ১৯৬৪’ নামের স্বল্প দৈর্ঘ্য দুটি ছবির পরিচালনার সঙ্গে ছবি দুটিতে অভিনয়ও করেন তিনি। পরিচালক সঞ্জয়লীলা ভানশালী পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে তাঁকে অ্যাসিস্ট করেন রণবীর।

২০০৭ সালে সোনম কাপুরের বিপরীতে ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। বক্স অফিসে ছবিটি সেভাবে সফল হয়নি ঠিকই, কিন্তু সেরা ডেবিউ নায়ক হিসাবে ফিল্মফেয়ারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছিল তাকে।

যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘বাচনা অ্যয় হাসিনো’-তে মাল্টিস্টারের সঙ্গে অভিনয় করেন রণবীর। রণবীর অভিনীত এটি প্রথম ব্যবসায়িকভাবে সফল ছবি। ২০০৯ সালে কঙ্কনা সেন শর্মার সঙ্গে ‘ওয়েকআপ সিড’-এ জুটি বেঁধে আরও একবার সফল হন তিনি। এরপর আপিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি করে নিজেকে প্রমান করেছেন প্রথম সারির অভিনেতা হিসেবে।

ক্যাটরিনা-রণবীর জুটির আজব প্রেম কি গজব কাহানি, ‘রাজনীতি’ দুটি ছবিই সফল হয়।


রণবীরের ফিল্ম ক্যারিয়ার ক্রমশ এগিয়ে যেতে থাকে সফলের পথে। ২০১০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘আনজানা আনজানি’-র পর ও ২০১২ তে রোমান্টিক কমেডি ‘বরফি’ অন্যতম ব্লকবাস্টার হিট মুভি। পরে ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ বক্স অফিসে মোটামুটি ভালই ব্যবসা করে।

সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘রয়’-র শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন রকস্টার রণবীর কাপুর।

কাপাসিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (২৫)। স্বামীর নাম কাজল মিয়া। বাড়ি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে। আমেনা বেগম দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্র জানায়, বিকেল থেকে আমেনা বেগমকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের লাশ বাড়ির পাশে জঙ্গলে আমেনার মৃতদেহ পাওয়া যায়। লাশের গলা রক্তমাখা।

স্থানীয়দের ধারনা, জবাই করে হত্যা করা হতে পারে আমেনাকে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়।

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৩০ যাত্রীকে জরিমানা

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৩০ যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার  দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্টেশনে পৌছানোর পর ওই ট্রেনে ভ্রমনরত ৩০ যাত্রীকে এই জরিমানা করা হয়।
 
রেল আইনে ১০০ টাকা জরিমানা, ভাড়াবাবদ ১৩০ টাকাসহ জনপ্রতি মোট ২৩০ টাকা জরিমানা করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম জানান, বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে ৩০ ট্রেনযাত্রীকে আটক করে পুলিশ-বিজিবি। পরে আটকদের কাছ থেকে জরিমানার ছয় হাজার ৯০০ টাকা আদায় করা হয়।

নিখোঁজের তিনদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের তিনদিন পর আন্দিপুর গ্রামের কাচালিয়া বিল থেকে রুবেল মিয়া (২৪) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বন্ধ কুলিয়াগ্রামের আব্দুল হমিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুবেল ঘাটাইল বাজারে লেবুসহ বিভিন্ন সবজি বিক্রি করত। ২৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রুবেল তার বাবার জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল।

নিখোঁজের দু’দিন পর শনিবার বিকেলে উপজেলার আন্দিপুর গ্রামের সামনে খালেকের ইট ভাটার পাশে রুবেলের জুতা ও টিফিন বক্স পাওয়া যায়। সেই সূত্র ধরেই খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সন্ধ্যায় উপজেলা আন্দিপুর গ্রামের কাচালিয়া বিলে রুবেল মিয়ার লাশ তার পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশে লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে। তার শরীর এসিড দিয়ে ঝলসানো ছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারিরা তাকে হত্যার পর লাশ বিলের মধ্যে ফেলে দেয়। ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন: মির্জা ফখরুল

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্বর্ণপদক-২০১৪ প্রদান ও বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রমিক জনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বলেছেন, বিএনপি জামায়াত সহিংসতা ও সন্ত্রাস করেছে। এই মিথ্যাচারের মাধ্যমে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দল জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তাদের একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে সব আয়োজন সম্পন্ন করেছে। নিজেদের মতো করে সরকার গঠন করেছে।
সংগঠনের সভাপতি আবুল কাসেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাভোকেট খন্দকার মাহবুব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।

লক্ষীপুরে বিকল ৭ শতাধিক বিটিসিএল সংযোগ

Posted by Unknown | | Posted in

বিটিসিএল
স্থানীয় প্রতিনিধি: লক্ষীপুরে সাড়ে সাত শতাধিক বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ গত ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লক্ষ্মীপুরের প্রায় এক হাজার গ্রাহক।

বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি লক্ষ্মীপুর বিটিসিএলের ৫৫ সিরিয়ালের (পিসিএম) কার্ড নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে সাত শতাধিক গ্রাহক তাদের টেলিফোন সংযোগ ব্যবহার করতে পারছেন না। ফলে সংযোগ নিয়ে বিপাকে পড়েছে গ্রাহকরা।

এদিকে, বিষয়টি সমাধানে ব্যবস্থা না নেয়ায় গ্রাহকরা বিটিসিএল সংযোগ ফেরত দিচ্ছে কর্তৃপক্ষকে। অনেকে মাসের পর মাস বকেয়া বিলও জমা দিচ্ছে না।

লক্ষ্মীপুর শহরের ডায়নামিক কম্পিউটারের পরিচালক মো. রিজভী বলেন, ‘ব্যবসায়ীক কাজে একটি সরকারি টেলিফোন সংযোগ নেয়ার পর থেকে বিভিন্ন সমস্যার কারণে গত ছয় মাস থেকে বন্ধ রেখেছি।’

বিটিসিএল লক্ষ্মীপুর শাখার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, ‘পিসিএম কার্ড নষ্ট হয়ে যাওয়ার কারণে জেলার সাড়ে সাত শতাধিক গ্রাহক টেলিফোন সংযোগ ব্যবহার করতে পারছেন না । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

টেকনাফে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার সুইচ গেট নামক স্থান থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

বিজিবি ঢাকা সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবাগুলো মায়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে আনা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, ইয়াবাগুলো বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হবে।

শপথ নিলেন নজরুলের স্ত্রী

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি শপথ নিয়েছেন। রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের শশুর শহিদুল ইসলাম, ভাই আব্দুস সালামসহ ওই ওয়ার্ডের লোকজন।

গত ২৩ আগস্ট সেলিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে সিংহ প্রতীকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তিনি বহুল আলোচিত ৭ খুনের ঘটনায় নিহত এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী।

উইম্বলডন শিরোপা জিতলেন নিলেন মারে

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: অবশেষে ১৫ মাস পর উইম্বলডন শিরোপা খরা কাটালেন এন্ডি মারে। ঘরের মাঠে স্প্যানিশ তারকা টমি রোব্রেডোকে হারিয়ে উইম্বলডন জিতে নিলেন এন্ডি মারে। রোববার চীনের এটিপি শেনজেন ওপেনে তিনি এ শিরোপা জিতেন।

২০১৩ সালের বসন্তে সর্বশেষ শিরোপা জিতেছিলেন মারে। এরপর সেই যে মারের দুর্দশা শুরু হলো- তা আর থামছিলই না যেন! কিন্তু চীনে এসে তা আর প্রলম্বিত হতে দিলেন না টেনিসের ‘বিগ ফোরে’র অন্যতম এই তারকা। এদিন ২৭ বছর বয়সী মারে ৫-৭, ৭-৬ (১১-৯) ও ৬-১ গেমে জয় তুলে নেন।

ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূ আত্মহত্যা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ফকিরাপুলে ভবন থেকে লাফিয়ে পড়ে মমতাজ বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক সুমন কুমার ভট্টাচার্য বলেন, রবিবার দুপুর পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুলের কমরগলির ৫৬/৭ নম্বর বাড়ির ৭ তলা ভবনের নিচ থেকে মমতাজের লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আনিসুর রহমান একজন পত্রিকার এজেন্ট।

রবিবার সকাল ১১টার দিকে ওই ভবনের চারতলায় নিজের বেডরুমে স্বামীকে আটকে রেখে মমতাজ বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। মৃত মমতাজ বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরামপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে।

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়েত ইসলাম ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা।

 
রবিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর সদর শাখা জামায়াত।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলার রাজনৈতিক সম্পাদক খাইরুল হাসান, জামায়াতের গাজীপুর জেলার আইন সম্পাদক হোসেন আলী, গাজীপুর মহানগরী সভাপতি ফুয়াদ হাসান পল্লব প্রমুখ।

চৌদ্দগ্রামে রিভলবারসহ আটক-২

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।রবিবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি এলাকায় চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- ফেনী সদর উপজেলার জাহানপুর গ্রামের আবদুল গণির ছেলে আবদুর রহিম ও ইলাশপুর গ্রামের রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম স্বপন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান,অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ রহিম ও স্বপনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ভিত্তিহীন: ড্যান মেজেনা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারকে ‘উৎখাত’ নিয়ে ‘যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র’ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি ভিত্তিহীন।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ আরও উন্নতি করবে যদি দেশে সুশাসন, দুর্নীতি অবকাঠামোর উন্নয়ন করা যায়।

আশুলিয়ায় জাল টাকাসহ আটক-২

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ৩৩ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, জামালপুর জেলার সদর থানার তুলশীপুর গ্রামের হায়দার আলীর ছেলে উজ্জল মিয়া (২৮) ও একই এলাকার কাজেম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩০)।

এ বিয়য়ে র‌্যাব কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে পশুর হাটে জাল নোটের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন গ্রেফতারকৃতরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ৩৩ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। র‌্যাব বাদী হয়ে ইতোমধ্যে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

মোহাম্মদপুরে জাল টাকাসহ আটক-১

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরের আবুল কাশেম খাঁন সড়কের একটি বাড়ীর সামনের রাস্তা বিপুল পরিমাণ বাংলাদেশী ১ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। আটক জাল টাকা ব্যবসায়ী চক্রের ওই সদস্যের নাম মোহাম্মদ লিটন সরদার (২৪)। রবিবার দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-২ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, রবিবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থানার আবুল কাশেম খাঁন সড়কের আবুল খাঁনের বাড়ীর সামনের রাস্তা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী ১ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ লিটন সরদার নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃত লিটন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, জাল টাকা দুইভাবে মূদ্রণ করা হয়। ভালো মানের কাগজে আঠা ও সিকিউরিটি থ্রেড বসিয়ে ভাঁজ করা হয়। এরপর স্ক্যানার ও প্রিন্টিং মেশিনের সহায়তায় সূক্ষভাবে যে কোনও মূল্যের জাল টাকা তৈরি করা হয়।

এছাড়াও ওয়াশ পদ্ধতিতেও জাল নোট তৈরি করা হয়। এ ক্ষেত্রে আসল টাকার নোট ওয়াশ করে শুকানো হয়। পরে ওই নোটের ওপর টাকার অংক বসিয়ে ছাপ দেওয়া হয়। যেমন ১০০ টাকার নোট ওয়াশ করে সাদা করে তার ওপর ৫০০ টাকার অংক বসিয়ে বাজারে ছাড়া হয়।

আটক লিটন আরও জানান তিন ধাপে জাল টাকা বাজারে ছাড়া হয়। প্রথম ধাপে পাইকারী হিসেবে ১ লাখ টাকার একটি বান্ডিল ২৫-৩০ হাজার টাকায় বিক্রি হয়। ২য় ধাপে পাইকারি কারবারিরা আবার এসব টাকা খুচরা কারবারির কাছে ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি করে। ৩য় ধাপে খুচরা কারবাবিররা এসব টাকা নিজস্ব বাহিনীর মাধ্যমে তা সরাসরি সুকৌশলে ঢাকার লালবাগের কেল্লা মোড়, বাবুবাজার, আজিমপুর বাসস্ট্যান্ড, আজিমপুর গোরস্থান, গুলিস্থান ও কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে। অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকেরাই হচ্ছে নোট জালকারীদের মূল টার্গেট।

গ্রেপ্তার মোহাম্মদ লিটন সরদার বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ পশ্চিমপাড়া বাটাজোড় গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

ঢাবির 'চ' ইউনিটে পাশের হার ৩ শতাংশ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯৬.৯০ শতাংশই ফেল করেছেন। যাতে পাশের হার ৩.১০শতাংশ। মোট ৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে মাত্র ২২৬ জন। এ অনুষদে আসন রয়েছে ১৩৫টি।

রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেখানে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) উচ্চ মাধ্যমিক পাশের রোল, পাশের সন, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে। এজন্য যেকোন মোবাইল অপারেটরের সিম থেকে ফোনের মেসেজ অপশনে গিয়ে du<স্পেস>cha<স্পেস> ভর্তি পরীক্ষার রোল টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।

ফল প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ।

সারদেশে শেখ হাসিনার জন্মদিন পালন

Posted by Unknown | | Posted in

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে দেশর বিভিন্ন জেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান করেছে আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে রোববার বিকেলে দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে নিজ নিজ কার্যলয়ে এসব দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনগুলো।

ঢাকা মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও বাংলাদেশের সমৃদ্ধি চেয়ে মহান আল্লাহ’র কাছে দোয়া চাওয়া হয়। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার নিহত পরিবারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুব-উল-আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি প্রমুখ।
ছাত্রলীগ: এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৬৮তম জন্মদিন পালন করেছে মহানগর ছাত্রলীগ। রোববার নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক  কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় আলোচনা সভায় সহ-সভাপতি তালেব আলী, ফারুক ইসলাম, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, আবু নাঈম রনি, মহিউদ্দিন মাহিসহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৭১ ফাউন্ডেশন: এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বৃত্তান্ত ’৭১ ফাউন্ডেশন পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। ‘পথ শিশুদের মাঝে আমরা’ এই স্লোগান নিয়ে সংগঠনটি পথশিশু ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় তিন শতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, বৃত্তান্ত ’৭১ এর সভাপতি মুহাম্মদ তানভীর, সহ-সভাপতি আসাদ ইসলাম প্রমুখ।

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন করেছে সিলেট আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। রোববার দুপুরে এ উপলক্ষে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সর্বস্তরের নেতাকর্মী কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বরিশাল: কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করছে ছাত্রলীগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪টায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুনুর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক তানভীর কায়সার প্রমুখ। এসময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বান্দরবান: বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে এবং জেলা আ.লীগের সহযোগিতায় জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বান্দরবান জেলা শাখার সভাপতি রাজু বড়ুয়ার সভাপতিত্বে এতে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আ. লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান।

ফেনী: ফেনী সরকারি কলেজ বকুল তলায় কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল হক জুয়েল, ফেনী সরকারি কলেজের সভাপতি বিপ্লব হাজারী, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন বাবু প্রমুখ।

যশোর:  আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে যশোরে ৬০ পাউন্ডের কেক কাটা হয়েছে। রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেকটি কাটা হয়।

কেক কাটায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দফতর সম্পাদক মীর জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন ছাত্রলীগ নেতা ফয়সাল খান প্রমুখ।

শিবপুরে ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত যাত্রী নিহত

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বিআরটিসি বাস-ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন বাসযাত্রী।

রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘাসিরদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী মারা যান। এ সময় আহত হন বাসের আরও ২০ যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিসেম্বরে বাংলাদেশে আসছে জাপান দল

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য রাজাঈ হয়েছে জাপান ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছেন, ডিসেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে এশিয়ার জায়ান্টরা।

তবে জাপান ফুটবল দল কবে আসবে তার দিন তারিখ এখনও চূড়ান্ত করে জানায়নি। আর জাতীয় দল আসবে নাকি তাদের যুব দলকে পাঠাবে এমন নিশ্চয়তায় তারা দেয়নি। আগামী ১৫ অক্টোবরের মধ্যে এসব বিষয় জানাবে জাপান ফুটবল ফেডারেশন।

১৪ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে সিঙ্গাপুরে একটি প্রীতি ম্যাচ খেলবে জাপান। এরপরই হয়তো বাংলাদেশে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদের ফুটবল ফেডারেশন।

এদিকে বাফুফে জানান, প্রস্তাবে রাজী হয়ে জাপান ফুটবল ফেডারেশন মৌখিক সম্মতি দিয়েছে। ম্যাচ গুলো হতে পারে ঢাকা ও সিলেটের স্টেডিয়ামে।

মাছ নয় জালে অজগর

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রায়পুর গ্রামের একটি ডোবায় পাতানো জালে আটকা পড়েছে আট ফুট লম্বা এক অজগর সাপ।

রোববার দুপুরে প্রায় ১০ কেজি ওজনের এ অজগরটি আটকা পড়ে।  অজগরটিকে উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দীন জানান, জালে আটকা পড়ার পর স্থানীয়রা অজগরটিকে বস্তাবন্দী করে রেখেছিল।  খবর পেয়ে পুলিশ অজগরটিকে উদ্ধারের পর বিকাল সাড়ে চারটার দিকে বনবিটের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।

সর্তা বনবিট কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন জানান, অজগরটিকে সর্তা বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

র‌্যাবের ডিজিকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও সাত খুনের ঘটনায় র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানকে সোমবার জিজ্ঞাসাবাদ করবে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত কমিটি।

সচিবালয়ে কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে সোমবার বেলা আড়াইটায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

অপরাধের জন্য র‌্যাব সদস্যদের দায় মুক্তি চাওয়া হবে না এমন বক্তব্য দেওয়ার পর নারায়ণগঞ্জের অপহরণ ও সাত খুনের নেপথ্য জানতে তদন্ত কমিটি র‌্যাবের  মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করবে।

রোববার বিকেলে কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, র‌্যাবের কয়েকজন সদস্য জড়িত থাকার বিষয় আসায় র‌্যাবের প্রধান হিসেবে তার কাছ থেকেও তথ্য নেওয়া হবে। আর এ জন্য তাকে ডাকা হয়েছে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

লাশ উদ্ধারের পর আদালতের নির্দেশে গত ৬ মে অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরকার।

এশিয়ান গেমসের ৯ ইভেন্টে থেকে সরে দাড়াল বাংলাদেশ

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে ৯টি ইভেন্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে বাংলাদেশ অলিস্পিক অ্যাসোসিয়েশন। এর আগে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ ১০টি ইভেন্টে অংশ নেয়। সেখানে শ্যুটিং ব্যতীত অন্য সব ইভেন্টে আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার।

কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বৈঠকে জানানো হয়, ২০তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ মোট ১০টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে ছিলো অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, শ্যুটিং, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন এবং রেসলিং। এর মধ্যে একমাত্র শ্যুটিংয়ে ভালো ফলাফল অর্জন করে বাংলাদেশ। তাই তখন বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় শ্যুটিং ব্যতীত বাকি সব ইভেন্ট থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কমিটির বৈঠক জানানো হয়, এশিয়ান গেমসের মান কমনওয়েলথ এর চাইতে অনেক উন্নত। সাধারণত অলিম্পিক পদক প্রাপ্ত ৪০ থেকে ৪৫ শতাংশ অ্যাথলেটস এশিয়ান গেমসে অংশ নেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে জিমন্যাস্টিকসকে এশিয়ান গেমসে অন্তভুক্ত করা হয়। ভবিষ্যতে শুধুমাত্র পদকের জন্য নয়, অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান সম্মানজনক পর্যায়ে যেন থাকে সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

দেশের বিভিন্ন পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় অন্বেষণে অধিক হারে ‘মেধা অন্বেষণ কর্মসূচি’ চালু করার সুপারিশ করে কমিটি। এছাড়া খেলোয়াড়দের উন্নতমানের প্রশিক্ষণ দিতে আন্তর্জাতিক হাই পারফরমেন্স সেন্টার গড়ে তোলার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশীয় সম্ভাবনাময় খেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিবিড় ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের সুপারিশ করা হয়। এছাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্র সমূহে খাদ্যের মান আরও বৃদ্ধির জন্য বরাদ্দ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: সিইসি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিবেদক: দেশে মধ্যবর্তী নির্বাচন হবে কি না তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন। রবিবার সিলেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার পর মধ্যবর্তী নির্বাচন হবে কিনা তা ভেবে দেখবে নির্বাচন কমিশন।

বিস্তারিত আসছে......

গরু মোটাতাজাকরন ফলাও করে প্রকাশ করছে মিডিয়া, প্রাণিসম্পদমন্ত্রী

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: দেশে গুটি কয়েক খামারি গরু মোটাতাজাকরণের সঙ্গে জড়িত। অথচ পত্রপত্রিকা একে বিশাল করে প্রকাশ করে দেয় বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রাণী স্বাস্থ্যসেবা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে দৈনিক মাথাপিছু মাংসের চাহিদা ১২০ গ্রাম। সেই হিসেবে বছরে ৬কোটি ৭৩ লাখ মেট্রিক টন মাংসের প্রয়োজন। ২০২০-২০২১ সালে এর চাহিদা দাঁড়াবে ৬০ কোটি ৩০ লাখ মেট্রিক টন। দেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে ৪কোটি ৫২ লাখ মেট্রিক টন। সেই অনুপাতে মাথাপিছু উৎপাদন হচ্ছে ৮০ গ্রাম।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যেকোনো নিউজ আসে পত্রিকার ৩ থেকে ৪ নং পৃষ্ঠায়। কিন্তু একটু নেগেটিভ হলে তা পত্রিকার প্রথম পৃষ্ঠা জুড়ে প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে দু’চারটি খামার অবৈধভাবে মোটাতাজা করে। কিন্তু তা পত্রিকার প্রথম পাতায় ফলাও করে ছাপিয়ে দেয়া হয়।’

সভায় জানানো হয়- দেশে গবাদিপশুর উন্নয়ন ও পশুর হাট তদারকিতে ২ হাজার কর্মকর্তা ও ৪ হাজার কর্মচারী মনিটরিং কাজে নিয়োজিত রয়েছে। ঈদ উপলক্ষে ২০ লাখ গরু মোটাতাজাকরণের টার্গেট নিয়ে কাজ করছে অধিদপ্তর। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য অধিদপ্তরের উদ্যোগে সভা সমাবেশ চলছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলের র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আজাদ, কেন্দ্রীয় প্রাণিসম্পদ হাসপাতালের চিফ ভ্যাটেরিনারি কর্মকর্তা ডা. এবিএম সহিদুল্লাহ প্রমুখ।

এনএসআইয়ের উপপরিচারক হলেন কামরুজ্জামান

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহীর কর্মকর্তা লে: কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচারক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মেজর আবু সাঈদ মোহাম্মদ রায়হানকে প্রত্যাবর্তন করে তার চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

একইসাথে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তরে সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে কর্মরর্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ মঈনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

নারীর প্রেমে সমাজকল্যাণ মন্ত্রীর নিষেধাজ্ঞা!

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: এবার কলেজ ছাত্রীদের ইন্টারনেটে প্রেম না করার পরামর্শ দিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। রোববার দুপুরে মৌলভীবাজার মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন। 

মন্ত্রী বলেন, ইন্টারনেটে ছেলে বন্ধুর সঙ্গে প্রেম করে সময় নষ্ট করো না। কলেজের স্বাধীন জীবনকে হেলায় নষ্ট করে রাষ্ট্রের বোঝা হয়ো না। দেশকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।

ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় অপমৃত্যু দিন দিন বেড়েই চলেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, যতই সুন্দরী বা কালো হও না কেন ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে জাতি তোমাদের স্মরণ করবে।

কলেজের অধ্যক্ষ মো. শাহজাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুল প্রমুখ। পরে ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে স্কুল ছাত্রদের সামনে মঞ্চে বসে ধূমপান, সংবাদকর্মীদের অশ্রাব্য গালিগালাজ, মঞ্চে ঘুমিয়ে পড়া ইত্যাদি ঘটনার জন্মদিয়ে সমালোচিত হন সমাজকল্যাণ মন্ত্রী।

সারাদেশে পশুর হাটে মেডিকেল টিম থাকবে

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: ঈদ-উল আযহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলায় পর্যায়ে পশুর হাটে মেডিকেল টিমের ব্যবস্থা থাকবে। এই টিমের সদস্যরা পশুর স্বাস্থ্য পরীক্ষাসহ ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্নভাবে সেবা প্রদান করবেন।

টিমের সদস্যদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করবে। এছাড়া স্টেরয়েড নিয়েও আতঙ্কের কিছু নেই।

রোববার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মিলনায়তনে গরু মোটাতাজাকরণ ও আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রদান বিষয়ে আলোচনা সভা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব তথ্য জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পশুর শরীরে অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষার করার জন্য যথেষ্ট যন্ত্রাংশ ও ব্যবস্থাপনা এই মুহূর্তে মন্ত্রণালয়ের নেই। তবে এটি ছাড়া সব ধরনের সেবা দেওয়া হবে পশুর হাটগুলোতে।

তিনি জানান, প্রতিটি হাটে বিশেষ করে বড় বড় হাটগুলোতে একটি নির্দিষ্ট জায়গায় ব্যানার নিয়ে প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে একটি টিম থাকবে। সেখানে ভেটেরিনারি চিকিৎসক থাকবেন। এখানে সব শ্রেণীর মানুষেরা সেবা নিতে পারবেন। রাজধানীতে হাট শুরু হলে কাজ শুরু করবেন টিমের সদস্যরা।

তিনি জানান, এছাড়া আজ (রোববার) থেকে জেলা ও উপজেলায় কর্মকর্তাদের টিমের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচনা সভায় বক্তব্যে মন্ত্রী বলেন, পশুর ভেজাল ওষুধ প্রতিরোধ ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন একমাত্র প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা। কর্মকর্তাদের বাইরে এ বিষয়ে কেউ কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না। তাই, কর্মকর্তাদের উচিত হবে নিজস্ব ক্ষমতাবলে পশুর ভেজাল ওষুধ প্রতিরোধ করা।

মোহাম্মাদ ছায়েদুল হক বলেন, একমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের আমিষ চাহিদা মেটানোর পাশাপাশি ডিম, দুধ, মাংসসহ বিভিন্ন খাদ্যের যোগান দিচ্ছে। আধুনিক পদ্ধতি অবলম্বন করে এই মোটাতাজাকরণ পদ্ধতি এ মন্ত্রণালয়ের বড় সফলতা।

তিনি জানান, বহুদিন থেকে এ মন্ত্রণালয় ডিপ স্লিপে আছে। সংশ্লিষ্ট সবাইকে জাগাতে হবে। জাতির উন্নয়নে কাজ করার দায়িত্ব আমাদের সবার। অতীতে অনেক নিয়োগ ও বদলি বাণিজ্য হয়েছে। কিন্তু এখন এসবের কোনো সুযোগ নেই।

সভায় বক্তারা স্টেরয়েড বিষয়ে বলেন, এটি নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকেই এ বিষয়ে একটু বেশি বলছেন। প্রকৃতপক্ষে পশুর খাদ্যে খুব বেশি অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার হয়নি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায়। এসময় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলী নুর, এআইজি আব্দুল আলীম, র‌্যাব-২ এর অধিনায়ক আবুল কালাম আজাদ।

এছাড়া সভার শুরুতে গরু মোটাতাজাকরণের পদ্ধতি, কৌশল, খাদ্যের পরিমাণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রাণিসম্পদ হাসপাতালের প্রধান পশু চিকিৎসক এ বি এম শহীদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন- অধিদফতরের সম্প্রসারণ পরিচালক আলমগীর সফিউল আলম।

না'গঞ্জে কাউন্সিলর পদে শপথ নিলেন সেলিনা ইসলাম বিউটি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি শপথ নিয়েছেন।

রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের শশুর শহিদুল ইসলাম, ভাই আব্দুস সালামসহ ওই ওয়ার্ডের লোকজন।

গত ২৩ আগস্ট সেলিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে সিংহ প্রতীকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য, তিনি বহুল আলোচিত ৭ খুনের ঘটনায় নিহত এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী।

পাকিস্তানে বিমান হামলায় ২১ জঙ্গি নিহত

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে। রোববার দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

সেনাসদরপ্তরের ওই বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতভর উত্তর ওয়ারিজিস্তানের শাওয়াল এলাকায় জঙ্গিদের পাঁচটি গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলায় ১৫ সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মধ্যে বিদেশি জঙ্গিও ছিল।

এরপর রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী একটি উপজাতি অধ্যুষিত এলাকায় আধা সামরিক বাহিনীর তল্লাশিকেন্দ্রে হামলা চালালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়।

সেনাসদরদপ্তরের এ বিবৃতির পর জঙ্গিদের পক্ষ থেকে এখন ও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অণুবিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।


পাবনার সাঁথিয়ায় অস্ত্রসহ যুবক আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অস্ত্রসহ ফিরোজ হোসেন(২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে তাকে ছোন্দহ গ্রামের মাছের প্রজেক্ট থেকে তাকে আটক করা হয়। ফিরোজ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের হান্নানের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সকালে উপজেলার ছোন্দহ গ্রামের কল্লোলের মাছের প্রজেক্টে গিয়ে ফিরোজ অস্ত্রের মুখে চাঁদার দাবি করে ফিরোজ। এ সময় প্রজেক্টে কর্মরত লোকজন তাকে টাকা দেয়ার কথা বলে প্রজেক্টে বসিয়ে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাঁথিয়া থানার এসআই তৌফিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ফিরোজকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি শার্টারগান ও ১টি ছোরা উদ্ধার করে।

ফিরোজ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করছিল বলে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্বর্ণ ধরে রাখাটাই মূল লক্ষ্য : বিজয়

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসকে সামনে রেখে শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার ইনচনে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐ দিনটা বিশ্রামে থেকে আজ রোববার সকালেই অনুশীলনে নেমে পড়েছিল মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে পুরো দল। 

সাকিব, তামিম, মাশরাফি, নাসিরদের নিয়ে সাজানো জাতীয় ক্রিকেট দল বলেই স্বাভাবিক ভাবেই গণমাধ্যমের আগ্রহটা ছিল একটু বেশী। তাই অনুশীলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনামুল হক বিজয় বলেছেন, স্বর্ণ ধরে রাখাটাই মূল লক্ষ্য। প্রত্যেকে যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে তবে সেই লক্ষ্য পূরন অসম্ভব কিছুই না। এটা আমাদের সামনে বড় একটি সুযোগ। গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ কোন স্বর্ণ জিততে পারেনি। আশা করছি সকলের সেই আশা পূরণ করতে পারবো। 

চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মত অন্তর্ভূক্ত হয়েছিল ক্রিকেট। প্রথম আসরে অংশগ্রহণ করেই বাংলাদেশ পুরুষ দল স্বর্ণ ও মহিলা দল রৌপ্য জয় করে। এবারের গেমসে বাংলাদেশের মহিলা দল পাকিস্তানের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক ধরে রাখে। কিন্তু মাশরাফির নেতৃত্বে পুরুষ দল তাদের স্বর্ণ ধরে রাখতে বদ্ধপরিকর। 
এলএনজি গ্যাস ফিল্ড গ্রাউন্ডে প্রায় তিন ঘন্টার অনুশীলনে সেই প্রতিশ্রুতিই লক্ষ্য করা গেছে। 

দলে সাকিব আল হাসানের অন্তর্ভূক্তিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন আনামুল। দেশসেরা এই অল রাউন্ডার যোগ হওয়াতে দল আরো শক্তিশালী হয়েছে। এখানকার উইকেট সম্পূর্ণ নতুন। আর তাই নতুন উইকেটে নিজের স্বাভাবিক খেলার কথা বলেছেন। 

মুখ্যমন্ত্রী জয়ললিতার কয়েদি নম্বর-৭৪০২

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: পিটিআইদুর্নীতির দায়ে সাজা পাওয়া ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম গতকাল শনিবার বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারের নারী শাখার বিশেষ সেলে প্রথম রাত কাটিয়েছেন। কারাগারের নিয়ম অনুযায়ী তাঁকে একটি কয়েদি নম্বর দেওয়া হয়েছে। তাঁর নম্বর ৭৪০২।

দীর্ঘ ১৮ বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম নেতা সুব্রামানিয়ান স্বামীর দায়ের করা মামলার রায় গতকাল শনিবার ঘোষণা করেন বেঙ্গালুরুর একটি আদালত। রায়ে ৬৬ বছর বয়সী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০০ কোটি রুপি জরিমানাও করা হয়েছে। তাঁর তিনজন ঘনিষ্ঠ ব্যক্তিও দোষী সাব্যস্ত হয়েছেন।

দেশটির সুপ্রিম কোর্ট গত বছর এক আদেশে বলেছিলেন, কোনো আইনপ্রণেতা দুই বছর বা ততোধিক সময়ের জন্য কারাদণ্ড হয় এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর পদের জন্য অযোগ্য হবেন।

বেঙ্গালুরুর আদালতের রায়ের ফলে দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজনীতিক জয়ললিতা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ হারাবেন বলে মনে করা হচ্ছে। জয়ললিতার আইনজীবীরা এনডিটিভিকে বলেছেন, কর্ণাটক হাইকোর্টে কাল সোমবার জামিনের জন্য আবেদন জানানো হবে।

কারাগারে জয়ললিতার সঙ্গে সাক্ষাৎ করা মন্ত্রী ও আইনপ্রণেতারা বলেছেন, মুখ্যমন্ত্রী হাঁটু, বুক ও পাকস্থলিতে তীব্র ব্যথা অনুভব করছেন। তাঁর ডায়াবেটিসও আছে। কারাগারের সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। তাঁর জন্য ভালো সুবিধা চাওয়া হচ্ছে।

সূত্র জানিয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে কোনো বিশেষ চিকিৎসাসুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে কারা কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তারা বলেছেন, জয়ললিতাকে কারা চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

কোনো বেসরকারি হাসপাতালে নেওয়ার জন্য জয়ললিতা অনুরোধ করেছিলেন। কিন্তু কর্মকর্তারা তাঁকে কড়া জানিয়ে দিয়েছেন, তিনি দণ্ডিত। তাঁর ক্ষেত্রে কারাবিধি মানতে হবে।

কারাবিধি অনুযায়ী রাতে জয়ললিতাকে খাবার দেওয়া হয়েছে বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন। হাই সিকিউরিটির ওই কারাগারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) জন্য কোনো সেল নেই।

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার চূড়ান্ত শুনানিতে অংশ নিতে গতকাল সকালে চেন্নাই থেকে বেঙ্গালুরুর ওই আদালতে হাজির হন জয়ললিতা। সেখানকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানি হয়। মামলায় অভিযোগ করা হয়েছিল, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথম দফায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকার সময় জয়ললিতা ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হন।

বাদীপক্ষের কৌঁসুলিরা আদালতে যুক্তি দেখান, জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, তখন মাত্র এক রুপি বেতন গ্রহণ করতেন। অথচ পাঁচ বছর ক্ষমতায় থেকেই তিনি তাঁর সম্পদ ৬৬ কোটি রুপিতে নিয়ে গেছেন।

ধারণা করা হয়, জয়ললিতার অবৈধ এ সম্পদের মধ্যে রয়েছে দুই হাজার একর জমি, ৩০ কেজি স্বর্ণ ও ১২ হাজার শাড়ি।

অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের সাধারণ সম্পাদক জয়ললিতা দক্ষিণ ভারতের শীর্ষ প্রভাবশালী নেতাদের অন্যতম। বিভিন্ন সময়ে জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কেন্দ্রেও উল্লেখযোগ্য রকম প্রভাব বিস্তার করেছেন তিনি। রাজনীতিতে আসার আগে তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন।

তিস্তার পানিবন্টন সমস্যা সমাধানে মোদির আশ্বাস

Posted by Unknown | | Posted in ,

অনলাইন ডেস্ক: ঝুলে থাকা স্থলসীমান্ত ও তিস্তার পানিবন্টন সমস্যা সমাধানে তাঁর গভীর আন্তরিকতার কথা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠকে নরেন্দ্র দামোদর মোদি বলেন, ‘আমি স্থলসীমান্ত চুক্তি ও তিস্তার পানিবন্টন চুক্তির সমাধান করতে অত্যন্ত আন্তরিক। আমি এসব বিষয় নিষ্পত্তির উপায় খুঁজছি। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, খুবই উষ্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতে মধ্যে স্থলসীমান্ত ও তিস্তার পানি বন্টনসহ অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করে বলেন, আমরা এসব সমস্যার দ্রুত নিষ্পত্তি আশা করি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে নয়াদিল্লী সবসময় ঢাকার পাশে রয়েছে। দুই প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এ আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। এ লক্ষ্যে কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই তিনি বাংলাদেশ সফরে আসবেন। সূত্রঃ বাসস।

সোনাইমুড়ির রেলওয়ে মার্কেটে আগুন,১০ প্রতিষ্ঠান পুড়ে ছাই

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পৌর বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি সংগঠনের কার্যালয়সহ ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার সকাল ১০টায় থেকে ঘণ্টাব্যাপী এ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, সকালে সোনাইমুড়ি বাজারের রেলস্টেশন সংলগ্ন মার্কেটের একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্ধকল্যাণ সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়, লেপ-তোষকের দোকান, ফার্নিচার দোকান, মোস্তফা বোডিংসহ ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ি ও পরে চৌমুহনী দমকল ইউনিট থেকে আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. রহিমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছাত্রদল নেতা হাবিবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত।
 
আজ রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত রিমান্ড শুনানি শেষে বিকেল সাড়ে ৩টায় এ আদেশ দেন।

এর আগে গত শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানির জন্য বিচারক রোববার দিন ধার্য করেন। 

উল্লেখ্য, গত শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম রিমান্ডে নেয়ার আবেদন করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।

দোয়ায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করা হয়। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের রূহের মাগফেরাত কামনা করেও মোনাজাত হয়।
 
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস, এম, কামাল, আমিনুল ইসলাম আমিন , ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ এবাদুল্লাহ, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, ইফা কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক মাওলানা হাবিবুল মতিন সরকার ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বায়তুল মুকাররম মসজিদের মুসল্লিরা।

সিরিয়ায় ১৫,০০০ জঙ্গিকে প্রশিক্ষণ দেবে আমেরিকা

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে নির্মূলের নামে সিরিয়ার কথিত হাজার হাজার মধ্যপন্থি জঙ্গিকে সামরিক প্রশিক্ষণ দেবে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আইএসআইএলকে প্রতিরোধ করতে সিরিয়ার ১৫,০০০ মধ্যপন্থি বিদ্রোহীকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দেয়া প্রয়োজন। 

সিরিয়ার সরকার ও আইএসআইএলকে প্রতিরোধ করতে মার্কিন কংগ্রেস সিরিয়ায় ৫,০০০ কথিত মধ্যপন্থি সন্ত্রাসীকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেয়ার একটি বিলে অনুমোদন দেয়ার এক সপ্তাহ পর জেনারেল ডেম্পসি এ কথা জানালেন। হোয়াইট হাউজ মধ্যপন্থি জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিতে যে পাঁচ কোটি ডলারের সহায়তা  চেয়েছে মার্কিন আইন প্রণেতারা তাতে অনুমোদন দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জেনারেল ডেম্পসি শুক্রবার সাংবাদিকদের আরো বলেন, আইএসআইএল সন্ত্রাসীদের কবল থেকে  সিরিয়ার উত্তরাঞ্চল পুনরুদ্ধার করতে ৫,০০০ নয় বরং  ১২,০০০ থেকে ১৫,০০০ সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিতে  হবে।

আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রয়োজনে স্থল বাহিনী মোতায়েন করা হবে বলে জেনারেল ডেম্পসি এর আগে যে ঘোষণা দিয়েছিলেন তা থেকে সরে  আসার দাবি প্রত্যাখ্যান করে তিনি  আরো বলেন, সিরিয়া এবং ইরাকে কেবল বিমান হামলা চালিয়ে আইএসআইএলকে দমন করা যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি সিরিয়া ও ইরাকে আইএসআইএল-এর অবস্থানে বিমান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে সেখানে স্থল হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি। সূত্রঃ রেডিও তেহরান।

কিশোরগঞ্জে এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কিশোরগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানাসহ ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জেসমিন আক্তার ভৈরব উপজেলার কমলপুরের আমলাপাড়ার জাকির আহম্মেদ মিশুর স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ নভেম্বর বেলা ১১টার  দিকে শাশুড়ি আছমা খাতুনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন জেসমিন। পরে লাশ ২ টুকরো করে চটের বস্তায় ঢুকিয়ে মাটির নিচে রেখে পালিয়ে যায়।

পরে তার দেবর তৌকির আহম্মেদ নিশু বাদী হয়ে ২০১৩ সালের ২০ নভেম্বর ভৈরব থানায় মামলা করেন। ওই মামলায় স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রোববার আদালত এ রায় দেন।

ইয়েমেনে মার্কিন দূতাবাসে রকেট হামলা

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলা হয়েছে। একটি গাড়ি থেকে এ রকেট ছোঁড়া হয় এবং কড়া নিরাপত্তাবেষ্টিত দূতাবাসের ২০০ মিটারের মধ্যে গিয়ে তা পড়ে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। ইয়েমেনে তৎপর আল-কায়েদা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ট্যাংক বিধ্বংসী এম৭২ রকেট দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। সে সময় স্পেশাল পুলিশ ফোর্সের সদস্যরা মার্কিন দূতাবাসের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল।

 উল্লেখ্য, নিরাপত্তাজনিত সমস্যা ও সামরিক সংঘাতের আশংকায় ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর একদিন পর এ হামলা হলো। আমেরিকা এও বলেছে যে, ইয়েমেনে তারা সরকারি কর্মকর্তা কর্মচারির সংখ্যা কমাবে।

সিরাজগঞ্জের জামায়াতের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার জানপুর ৮নং ওয়ার্ড শাখার জামায়াতের সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল্লাহকে আটক করেছে পুলিশ।

শহরের মতি সাহেবের ঘাট এলাকা থেকে রবিবার সকাল সাড়ে ৯টায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতারের প্রতিাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম।

'ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই'

Posted by Abul Kalam Azad | | Posted in ,

বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য একটি অন লাইন নিউজ পোর্টালের কাছে এ কথা বলেন।

উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। এই পরীক্ষা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে না।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো হয়। আমাদের নির্ধারিত আসনের বিপরীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করলেও আমরা তাদেরকে ভর্তি করাতে পারবো না। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই।’
 
উল্লেখ্য, আজ সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্রুটিপূর্ণ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করলো স্বামী

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মিনা (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পাষণ্ড স্বামী সলেমান, শ্বশুর আব্দুল জলিল ও শাশুড়ি শরিফাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ২টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঢোকপুকুর কলোনী বস্তি এলাকা থেকে গৃহবধূ মিনার লাশ উদ্ধারের পর ওই তিনজনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ওই পরিবারে কলহ চলে আসছিল। প্রায় সময় ওই গৃহবধূর ওপর নির্যাতনও করা হত। এরই জের ধরে গভীররাতে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কলহের জেরের এক পর্যায়ে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই অভিযোগে স্বামীসহ ৩জনকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সুকুমার রায়।

রামুর বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির আলোচনা সভা

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার রামুর বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। 

আগামীকাল সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভায় দলীয় প্রধান খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং রামুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কয়েক হাজার মানুষ ৩০০ বছরের পুরান রামুর বৌদ্ধমন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে ছোট-বড় প্রায় সাড়ে তিনশ বুদ্ধমূর্তি পুড়ে যায়।

সেরা রিপোর্টিং এর জন্য 'ডিআরইউ-গ্রামীণফোন' অ্যাওয়ার্ড

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক: এ বছরও সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও গ্রামীণ ফোন। আজ রোববার ডিআরইউ এর সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আগামী অক্টোবর মাসের শেষের দিকে রাজধানীর একটি অভিজাত হোটেল কিংবা সুবিধাজনক স্থানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। 

আগামী ১০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে আগ্রহীদের প্রতিবেদন জমা দিতে হবে। সবচেয়ে বেশি মূল্যমানের তিনটি অ্যাওয়ার্ডের প্রতিটির সন্মানী এক লাখ টাকা। 

এবার শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য দেয়া হবে সাগর-রুনী স্মৃতি পদক। এক্ষেত্রে জমা দেয়া যাবে যে কোনো প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও বেতারে প্রকাশিত এবং প্রচারিত রিপোর্ট। এছাড়া শুধুমাত্র প্রিন্ট গণমাধ্যমে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টের জন্য দেয়া হবে ডিআরইউ এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির স্মৃতি পুরস্কার। আর শুধুমাত্র ইলেট্রনিক গণমাধ্যমে সম্প্রচারিত তথ্য, যোগাযোগ প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক রিপোর্টের ক্ষেত্রে দেয়া হবে ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহা স্মৃতি পুরস্কার। অপর ২২টি অ্যাওয়ার্ডের মধ্যে প্রতিটির সন্মানীর মূল্যমান ৭৫ হাজার টাকা। শ্রেষ্ঠ রিপোর্টারকে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। 

এবার সাগর-রুনী স্মৃতি পদক ছাড়াও প্রিন্ট রিপোর্টিংয়ে ১৫টি, টেলিভিশন রিপোর্টিংয়ে ৬টি, অনলাইন রিপোর্টিংয়ে ২টি এবং বেতার রিপোর্টিংয়ে ১টি পুরস্কার রয়েছে। জমা হওয়া রিপোর্টগুলোর মধ্যে সন্মানিত বিচারকরা প্রতি বিষয়ে একজনকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করবেন। 

সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ডিআরইউ প্রতি বছর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য সংগঠনের সদস্য সাংবাদিকদের অ্যাওয়ার্ড দিয়ে থাকে।এবারও গ্রামীণফোনের সহযোগিতায় ২৫টি বিষয়ে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। 

উল্লেখ্য, গত বছরও ডিআরইউ-গ্রামীণফোন যৌথ ভাবে এ অ্যাওয়ার্ড দিয়েছিলো।

সিরাজগঞ্জে এসিডে ঝলসে গেছে মা-মেয়ের শরীর

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ করায় প্রতিপক্ষের লোকজনের ছোড়া এসিডে ঝলসে গেছে রূপা বেগম (৩৫) নামে এক নারী ও তার দুই মেয়ের শরীর।

শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার বালশাবাড়ি গ্রামে নিজেদের ঘরে এসিড সন্ত্রাসের শিকার হন তারা।

ওই গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী রূপা এবং তাদের মেয়ে বেবী খাতুন (১২) ও জুলেখা খাতুন (৫) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রূপার পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেল্লাল হোসেনের সঙ্গে তার আত্মীয় মুন্নাফ আলীর বিরোধ চলে আসছে। শনিবার রাতে পরিবার নিয়ে ঘুমাচ্ছিলেন বেল্লাল। পূর্ব বিরোধের জের ধরে রাত ৩টার দিকে মুন্নাফ আলীর লোকজন বেল্লাল হোসেনের ঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। এসিডে ঘুমন্ত অবস্থায় ঝলসে যায় তার স্ত্রী রূপা ও দুই মেয়ের শরীরের বিভিন্ন অংশ। তবে এসময় বেল্লালের কিছু হয়নি। তাৎক্ষণিকভাবে তাদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রোববার সকাল ১০টার দিকে তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, তিনজনের শরীরের একাধিক স্থান এসিড আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আল্লাহ প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের জন্যই আল্লাহ প্রধানমন্ত্রী বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে, গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তার পরও তিনি বেঁচে গেছেন।

রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যখন সারা পৃথিবীতে মন্দা চলছে তখন বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একমাত্র শেখ হাসিনাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার নেতৃত্বেই আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি নিজ দলের নেতাকর্মীও ক্ষমা করে না।
 
ঢাকা মহানগর উত্তর যুবলীগ সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এছাড়া সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তাঁতীলীগের কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। কেক কাটেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

    আর্কাইভ