Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

রামুর বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার রামুর বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। 

আগামীকাল সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভায় দলীয় প্রধান খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং রামুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কয়েক হাজার মানুষ ৩০০ বছরের পুরান রামুর বৌদ্ধমন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে ছোট-বড় প্রায় সাড়ে তিনশ বুদ্ধমূর্তি পুড়ে যায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:২৭ PM . বিভাগঃ .

0 comments for " রামুর বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির আলোচনা সভা "

Leave a reply

    আর্কাইভ