প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার বিচার দাবি করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক ‘সার্বজনীন নাগরিক সংবর্ধনায়’ শেখ হাসিনা বলেন, “সভ্য দেশ আমেরিকা। যারা সভ্যতার মাপকাঠি মাপে। এতো কিছু করে। আর একটা মৃত্যু হলে তারা অনেক কথা আমাদের জিজ্ঞেস করে।যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে দুই প্রবাসীর খুনের কথা মনে করিয়ে দিয়ে বাংলদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকা সরকারের কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি.. এভাবে সভ্য দেশের রাস্তায় কীভাবে অকাল মৃত্যু হয়। এর বিচার আমরা চাই।”
গত ৯ জুলাই গভীর রাতে নিউ ইয়র্ক সিটির আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুলকে (৫৫)।
আর, ২০১২ সালের অগাস্টে কানেটিকাট রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন।