Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই'

বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য একটি অন লাইন নিউজ পোর্টালের কাছে এ কথা বলেন।

উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। এই পরীক্ষা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে না।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো হয়। আমাদের নির্ধারিত আসনের বিপরীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করলেও আমরা তাদেরকে ভর্তি করাতে পারবো না। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই।’
 
উল্লেখ্য, আজ সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্রুটিপূর্ণ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:৪১ PM . বিভাগঃ , .

0 comments for " 'ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই' "

Leave a reply

    আর্কাইভ