প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
পূজা ও ঈদের ছুটিতে জাবির সকল হল বন্ধের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পূজা ও পবিত্র ঈদের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবক’টি আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার ডেপুটি রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ক্লাস ছুটিকালীন সময় ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ থাকবে। ১২ অক্টোবর সকাল থেকে হলগুলো খুলে দেওয়া হবে।
প্রশাসনের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন লেখাপড়ার পাশাপাশি চাকুরীতে কর্মরত শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। এ সময় উপাচার্য বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, যে সব শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে থাকতে চায় বা থাকতে হয় তাদের কথা চিন্তা করে আমরা প্রশাসনকে হল খোলা রাখার জন্য অনুরোধ করেছি।
বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বলেন, আমরা হল বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি।
দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ক্লাস ও আগামী ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে।