Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আইফোন ৬ এর 'বেন্ড টেস্ট' দেখতে সাংবাদিকদের আমন্ত্রণ

বি২৪ নিউজ ডেস্ক: আইফোন ৬ বেঁকে যাওয়া নিয়ে বিপত্তিতে আছে অ্যাপল। যদিও অ্যাপল জানিয়েছে, মাত্র ৯জন ক্রেতা এই সমস্যার ব্যাপারে অ্যাপলকে অবহিত করেছে। তবে বিতর্ক এড়াতে এবার ভিন্ন পথ অবলম্বন করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল বেশ কিছু সংবাদমাধ্যম কর্মীদের আইফোন ৬ এর 'বেন্ড টেস্ট' দেখার আমন্ত্রণ জনিয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করে অ্যাপল জানায়, রিকোড, দ্য ভার্জ, এবং ওয়াল স্ট্রিট জার্নালের বেশ কয়েকজন সাংবাদিককে টেস্ট দেখার আমন্ত্রণ জানালো হয়েছিল। আর এই বেন্ড টেস্ট হয় কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের 'সিক্রেট ল্যাবে'।

সেখানে মূলত দেখানো হয় কিভাবে অ্যাপল তাদের নতুন ফোনের উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। রিকোডের প্রতিনিধি লরেন গুডি জানান, প্রতিটি আইফোন পাঁচটি আলাদা আলাদা টেস্টের ভেতর দিয়ে যায়। সেখানে ফোন ছুঁড়ে মারা হয়, কয়েক কেজি ভর ফোনের উপর চাপিয়ে দেওয়া হয়, চাপের মাধ্যমে স্ট্যাবিলিটি দেখা হয় এবং আরও কিছু 'রিয়েল লাইফ টেস্ট' করা হয়। এসকল পরিক্ষার মাধ্যমে মূলত নিশ্চিত করা হয় যে ফোনটি ক্রেতার কাছে স্বাভাবিক ব্যবহারের মধ্যে টিকে থাকতে সক্ষম হবে।

ফোনের কেন্দ্রস্থলে ২৫ কেজি ওজনের বল প্রয়োগ করে বিভিন্ন কৌণিক দিকে ৮,০০০ বার ঘোরানো হয়। একই সাথে টাইট জিন্স প্যান্টের পকেটে রেখেও দেখা হয়। যখন নিশ্চিত হয় যে ফোনটি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবল তখনই এটি বাজারে আসার অনুমতি পায় ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:১২ PM . বিভাগঃ .

0 comments for " আইফোন ৬ এর 'বেন্ড টেস্ট' দেখতে সাংবাদিকদের আমন্ত্রণ "

Leave a reply

    আর্কাইভ