Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ম্যারাথন দৌড়ে ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছেন কেনিয়ান দৌড়বিদ ডেনিস কিমেত্তো। 

আজ রবিবার বার্লিন ম্যারাথন আসরে এই রেকর্ড গড়েছেন কিমেত্তো। ম্যারাথন দৌড়ে এতদিন বিশ্বরেকর্ডটি ছিল কেনিয়ারই আরেক দৌড়বিদ উইলসন কিপসাং এর ২ ঘণ্টা ৩ মিনিট ২৩ সেকেন্ডের। আজ তার রেকর্ড ভেঙে ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী কিমেত্তো। সঙ্গে ২ ঘণ্টা ৩ মিনিটের কম সময়ে ম্যারাথন দৌড় সম্পন্ন করা প্রথম দৌড়বিদ হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই কেনিয়ান পুরুষটি।

কেবল কিমেত্তো একা নন, আগের বিশ্বরেকর্ডটি ভেঙে দিয়েছেন রবিবার বার্লিন ম্যারাথনে দ্বিতীয়স্থান অধিকার করা অ্যামানুয়েল মুতাই। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ১৩ সেকেন্ড।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:৪৪ PM . বিভাগঃ .

0 comments for " ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড "

Leave a reply

    আর্কাইভ