Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভাই-বোন নিহত

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই-বোন নিহত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল জলিলের মেয়ে তৌফিকা জামান রুহিনা (১১) ও তার বড় ভাই মেহেদী হাসান তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম তার বোনকে নিয়ে মোটর সাইকেলে করে স্কুলে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলা পরিষদের সামনে আশাশুনি থেকে আসা পানির ট্যাংকবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ভাই-বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:৩৫ AM . বিভাগঃ , .

0 comments for " সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভাই-বোন নিহত "

Leave a reply

    আর্কাইভ