Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বেঁকে যাওয়া আইফোন পরিবর্তন করে দেবে অ্যাপল


বি২৪ নিউজ ডেস্ক: বেঁকে যাওয়া আইফোন ৬ বদলে দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল, এমন সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু সংবাদমাধ্যম। তবে এক্ষেত্রে বেশ কিছু বিষয় পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়েছে।

দ্য নেক্সট ওয়েবের সাথে আলাপকালে অ্যাপলের একজন কর্মী জানান, ক্ষতিগ্রস্ত ফোনের ক্ষেত্রে একটি 'ভিজ্যুয়াল মেকানিক্যাল ইন্সপেকশন' চালানো হবে। আর এর মাধ্যমে মূলত নিশ্চিত করা হবে যে স্বাভাবিক ব্যবহারেই ফোনটি বেঁকে গিয়েছে কিনা। আর যদি এমনটিই হয়, সেক্ষেত্রে বিনামূল্যেই বদলে দেওয়া হবে সেটি।

তবে যদি দেখা যায় কোন ক্রেতা ইচ্ছাকৃতভাবেই নিজের আইফোন বাঁকানোর ঘটনা ঘটিয়েছেন, তাহলে পরিবর্তন করে দেওয়া হবেনা। একইসাথে তিনি জানান কতটা গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে কাজ করছে অ্যাপল। তিনি বলেন, এই ঘটনায় অ্যাপল বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখছে।

আইফোন ৬ বেঁকে যাওয়ার ঘটনায় বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পরেছে অ্যাপল কারণ এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, সকলেই ব্যঙ্গ করছে অ্যাপলকে নিয়ে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:০৫ PM . বিভাগঃ .

0 comments for " বেঁকে যাওয়া আইফোন পরিবর্তন করে দেবে অ্যাপল "

Leave a reply

    আর্কাইভ