Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সিরাজগঞ্জের তাড়াশে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রেখা পারভীন (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তাড়াশে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার সকালে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে রেখার শ্বশুরালয় থেকে লাশ উদ্ধার করা হয়।

রেখা পারভীন উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের প্রয়াত দবির উদ্দিন সরকারের মেয়ে। এ ঘটনার পর থেকে রেখার স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের সব সদস্য পলাতক রয়েছে। নিহতের ভাইয়ের অভিযোগ‑ যৌতুকের দাবিতে পিটিয়ে  ও শ্বাসরোধ করে রেখার স্বামী তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।

রেখার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আট দিন আগে তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিনের ছেলে মানিক উদ্দিনের (২৪) সাথে রেখার বিয়ে হয়। বিয়েতে কনেপক্ষ নগদ একলাখ টাকা যৌতুক প্রদান করে। কিন্তু মানিক মোটরসাইকেল কেনার জন্য আরো ৫০ হাজার টাকা যৌতুক আনতে রেখাকে চাপ দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু টাকা না নিয়েই বাবার বাড়ি থেকে ফিরে আসে রেখা। এরপর রোববার সকালে রেখার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

রেখার ভাই মো. তাহের আলী জানান, শনিবার বিকেলে তার বোন টাকা না নিয়েই শ্বশুর বাড়িতে ফিরে যায়। এরপর সকালে তার লাশ পাওয়া যায়।

তিনি অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে রেখার স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে রেখাকে হত্যার পর গলায় রশি দিয়ে লাশ ঝুলিয়ে রেখে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায় মানিক।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে‑ উল্লেখ করে তিনি জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। তাদের খোঁজ করা হচ্ছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:০৬ PM . বিভাগঃ .

0 comments for " সিরাজগঞ্জের তাড়াশে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ