প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
মাদারীপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত
স্থানীয় প্রতিনিধি: মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
আজ রবিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা আর পি পরিবহনের একটি গাড়ি মস্তফাপুরে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এছাড়া ইজিবাইক চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।