Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

স্থানীয় প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ছিটমহলে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।ছিটমহলে গৃহবধূকে 'ধর্ষণের' পর হত্যা

নিহত সেলিনা বেগম (২৫) পাটগ্রামের ১৬নং ভোটবারী ছিটমহলের বাসিন্দা গরু ব্যবসায়ী রুবেল হোসেনের স্ত্রী। শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটলেও রোববার সকাল পর্যন্ত লাশ বাড়িতেই পড়ে ছিল। ঘটনাটি ভারতীয় ছিটমহলে হওয়ায় সকাল ৮টা পর্যন্ত সেখানে যেতে পারেনি পুলিশ।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, চিকিৎসার জন্য সেলিনার স্বামী রুবেল হোসেন শনিবার রংপুরে যান। গভীর রাতে সেলিনার দুই ছেলে সেলিম হোসেন (৬) ও শিমুলের (৩) কান্না শুনে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে সেলিনাকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে।

নিহতের স্বামী রুবেল হোসেন জানান, মাঝ রাতে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে মৃত পড়ে থাকতে দেখেন। রুবেল বলেন, 'আমার সাথে কারো কোনো বিরোধ নেই। এমনকি গরু ব্যবসায়ীদের সাথেও কোনো ধরনের লেনদেন নেই। কে বা কারা কেন তাকে হত্যা করলো বলতে পারছি না।'

তিনি জানান, সেলিনাকে ধর্ষণের পর বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম শফি বলেন, 'বিষয়টি আমরা দেখছি। প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারতীয় ছিটমহলের ভিতরে যেতে পারছি না।'

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৩৫ PM . বিভাগঃ .

0 comments for " লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা "

Leave a reply

    আর্কাইভ