প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
স্থানীয় প্রতিনিধি: আজ রোববার দুপুরে চট্টগ্রামে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন। সাজা প্রাপ্তরা হলেন- আবদুল গফুর(৪০), পারভিন আক্তার(২৮) ও সুমন ধর(৩২)।
সকাল থেকে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও শাহ আমানত সেতু এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়। দুপুরে তাদেরকে মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত আবদুল গফুর ও পারভিন আক্তারকে চার মাস ও চোলাই মদ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত সুমন ধরকে ২মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ।
