Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

পল্লবীতে সপ্তম শ্রেণীর ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুরের পল্লবীতে মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে সপ্তম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম ইব্রাহীম খলিল উল্লাহ (১৬)।
আজ রোববার ভোরে ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


পল্লবী থানার এসআই মহেশ চন্দ্র জানান, শনিবার রাত ১টার সময় পল্লবীর ড্রেনের বস্তি এলাকার রোড-২৭, সেকশন-১০, ব্লক-বি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আজ ভোরে ময়না তদন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানতে পেরেছি ছেলেটি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:৪৮ PM . বিভাগঃ .

0 comments for " পল্লবীতে সপ্তম শ্রেণীর ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা "

Leave a reply

    আর্কাইভ