প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বাঁশখালীতে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
স্থানীয় প্রতিনিধি: বাঁশখালীতে মো. কায়সার (২৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সরল ইউনিয়ন এলাকায় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলাসহ নুরুল কাদের নামে এক দিনমজুরের পা কেটে ফেলার অভিযোগে মামলা রয়েছে।
বাঁশখালী পুলিশ সূত্রে জানা যায়,কায়সার বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল সে। বারবার গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে পুলিশ। শনিবার সে বাড়ির পাশে অবস্থান নিয়েছে বলে গোপন মাধ্যমে খবর পাই। দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
