Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ঈদ ও পূজা উপলক্ষে বিআরটিসির অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহা ও পূজা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকেট বিক্রি। 

ঘরমুখো যাত্রীরা আগামী ২ অক্টোবর থেকে ৫ অক্টোবরের অগ্রিম টিকেট নগরীর বিআরটিসি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

এবারের ঈদে বিআরটিসির বিশেষ সার্ভিসে ৪৬৬টি বাস বরাদ্দ করা হয়েছে। এসব বাস দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে। 

যেসব স্থানে টিকেট পাওয়া যাবে: মতিঝিল ডিপো, জোয়ারসাহারা ডিপো, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো, উথলি বাস ডিপো, নারায়ণগঞ্জ ডিপো, গাজীপুর ডিপো এবং নরসিংদী বাস ডিপো।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:৫৪ AM . বিভাগঃ .

0 comments for " ঈদ ও পূজা উপলক্ষে বিআরটিসির অগ্রিম টিকেট বিক্রি শুরু "

Leave a reply

    আর্কাইভ