Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

খালেদা জিয়ার ষড়যন্ত্র সফল হবে না: হানিফ


নিজস্ব প্রতিনিধি: খালেদা জিয়ার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে।

ভোটারবিহীন নির্বাচন করায় আওয়ামী লীগকে কাফফারা দিতে হবে, শনিবার জামালপুরের জনসভায় খালেদা জিয়ার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া কাফফারা দেওয়ার কথা বলেছেন। কিসের কাফফারার কথা বলছেন তিনি। তার এ কথার মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে।

রোববার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:৩১ PM . বিভাগঃ , .

0 comments for " খালেদা জিয়ার ষড়যন্ত্র সফল হবে না: হানিফ "

Leave a reply

    আর্কাইভ